অধ্যায়-২৪প্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ২৪ নম্বর অধ্যায় ‘পৃথিবীর আবর্তন: সময় ও ঋতু পরিবর্তন’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। # তূর্য চাচার কাছে অক্ষাংশ নির্ণয়ের পদ্ধতি সম্পর্কে জানতে চাইলে, তিনি নক্ষত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয়ের পদ্ধতি বুঝিয়ে দিলেন এবং তিনি আরও বললেন, পৃথিবীর দ্রাঘিমা ও সময় সম্পর্কিত একটি আন্তর্জাতিক তারিখ রেখা স্থির করা হয়েছে। এই রেখা আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।প্রশ্ন: ক. নিরক্ষরেখা কাকে বলে?প্রশ্ন: খ. বার্ষিক গতি বলতে কী বোঝায়?প্রশ্ন: গ. তূর্য অক্ষাংশ নির্ণয়ের পদ্ধতি সম্পর্কে কী জানতে পারল? বর্ণনা করো।প্রশ্ন: ঘ. আন্তর্জাতিক তারিখ রেখা সম্পর্কে চাচার বক্তব্যের গুরুত্ব বিশ্লেষণ করো।উত্তর: ক. পৃথিবীর দুই মেরু থেকে সমান দূরত্বে পূর্ব-পশ্চিমে পূর্ণ বৃত্তের মতো পৃথিবীকে বেষ্টন করে একটি রেখা কল্পনা করা হয়। এ কল্পিত রেখাকে নিরক্ষরেখা বলে।উত্তর: খ. পৃথিবী আপন কক্ষপথে বছরে একবার সূর্যের চারদিকে পরিক্রমণ করে। পৃথিবীর এ পরিক্রমণকে বার্ষিক গতি বলে। বার্ষিক গতির ফলে দিন-রাত্রির হ্রাস-বৃদ্ধি ঘটে, ঋতুর পরিবর্তন হয় ও তাপের তারতম্য ঘটে। উত্তর: গ. কোনো স্থানের অক্ষাংশ নির্ণয়ের দুটি পদ্ধতি আছে। যথা: নক্ষত্রের সাহায্যে ও সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে। তূর্যের চাচা নক্ষত্রের সাহায্যে কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় পদ্ধতি বুঝিয়ে দিলেন। চাচা বললেন, কোনো সমতল ক্ষেত্রে একটি খুঁটি ও তার উত্তরে আরও একটি বড় খুঁটি এমনভাবে পুঁততে হবে যেন খুঁটি দুটির অগ্রভাগ ধ্রুবতারার সঙ্গে একই সরলরেখায় অবস্থান করে। খুঁটি দুটি ছোট-বড় হওয়ায় ছোটটির অগ্রভাগের ভূমির সমান্তরাল রেখা বড় খুঁটিকে কোনো বিন্দুতে ছেদ করে। আবার খুঁটির অগ্রভাগ ও ছোটটির অগ্রভাগের সংযুক্ত রেখা, ভূমির সমান্তরাল রেখার সঙ্গে যে কোণ উৎপন্ন করে, তাই নক্ষত্রের উন্নতি কোণ এবং এ উন্নতিই ওই স্থানের অক্ষাংশ। এভাবে চাচার কাছ থেকে তূর্য অক্ষাংশ নির্ণয় পদ্ধতি বুঝতে পারল। উত্তর: ঘ. সময় সংক্রান্ত জটিলতা নিরসনের জন্য প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে একটি রেখা কল্পনা করা হয়। একে আন্তর্জাতিক তারিখ রেখা বলে। চাচার বক্তব্য অনুসারে, পৃথিবীর দ্রাঘিমা ও সময় সংক্রান্ত জটিলতা নিরসন এবং আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে আন্তর্জাতিক তারিখ রেখা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চাচার এ কথা সত্যিই তাৎপর্যপূর্ণ। পূর্ব দ্রাঘিমার সময় গ্রিনিচের সময়ের অগ্রবর্তী ও পশ্চিম দ্রাঘিমার সময় গ্রিনিচের সময়ের পশ্চাৎবর্তী। যেমন: গ্রিনিচে যখন বৃহস্পতিবার সকাল ১০টা, তখন ৩০০ পূর্ব দাঘিমায় বৃহস্পতিবার দুপুর ১২টা। এ হিসেবে ১৮০০ পূর্ব দ্রাঘিমায় স্থানীয় সময় হবে বৃহস্পতিবার রাত ১০টা। আবার ৩০০ পশ্চিম দ্রাঘিমায় স্থানীয় সময় হবে বৃহস্পতিবার সকাল আটটা। এ হিসেবে ১৮০০ পশ্চিম দ্রাঘিমায় সময় হবে বুধবার রাত ১০টা। কিন্তু ১৮০০ পূর্ব ও ১৮০০ পশ্চিম রেখা দুটি একই রেখা। এ অসুবিধা দূর করার জন্য প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে একটি রেখা কল্পনা করা হয়, যাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলে। এ রেখা অতিক্রম করলে পূর্বগামী জাহাজ বা বিমান এক দিন পিছিয়ে এবং পশ্চিমগামী জাহাজ বা বিমান এক দিন এগিয়ে হিসাব করে। সুতরাং যোগাযোগের ক্ষেত্রে আন্তর্জাতিক তারিখ রেখা সম্পর্কে তূর্যের চাচা যথার্থই মন্তব্য করেছেন।