প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যায়-৪ প্রিয় শিক্ষার্থী, আজ চতুর্থ অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। প্রশ্ন: 20 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ ছিল। 5 বছর পর পিতার বয়সের তিনগুণ পুত্রের বয়সের পাঁচগুণের সমান হবে। বর্তমানে পিতা ও পুত্রের বয়স কত? সমাধান: মনে করি, পিতার বর্তমান বয়স x বছর এবং পুত্রের বর্তমান বয়স y বছর 20 বছর পূর্বে পিতার বয়স ছিল (x-20) বছর 20 ,, ,, পুত্রের ,, ,, (y-20) বছর5 বছর পর পিতার বয়স হবে = (x+5) বছর5 ,, ,, পুত্রের ,, ,, = (y+5) বছর১ম শর্তানুসারে, x-20 = 5(y-20) ....... (i)এবং ২য় শর্তানুসারে, 3(x+5) = 5(y+5)