সন্ধিপ্রিয় শিক্ষার্থীরা, ভালোবাসা নিয়ো। আজকে বাংলা ২য় পত্র থেকে সন্ধি: স্বরসন্ধি, ব্যঞ্জনসন্ধি ও বিসর্গসন্ধি সম্পর্কে আলোচনা করছি। শব্দের উৎস অনুসারে সন্ধিকে আবার দুই ভাগে বিভক্ত করা হয়েছে।ক. তৎসম সন্ধি খ. খাঁটি বাংলা সন্ধিক. তৎসম সন্ধি: বাংলা ভাষায় ব্যবহূত তৎসম শব্দের সন্ধি হলে তাকে তৎসম সন্ধি বলে। তৎসম সন্ধি স্বর ও ব্যঞ্জনভেদে দুই প্রকার।ক. তৎসম স্বরসন্ধি খ. তৎসম ব্যঞ্জনসন্ধিখ. খাঁটি বাংলা সন্ধিবাংলা ভাষায় দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে তৎসম সন্ধির নিয়ম প্রয়োগ না করে ভিন্ন নিয়মে সন্ধি করা হয়েছে। এ প্রকারের সন্ধিকে বলা হয় খাঁটি বাংলা সন্ধি।বিশেষ দ্রষ্টব্য:ভাষা সব সময় নিয়ম মেনে চলে না। ব্যাকরণ দেখে দেখে তো ভাষার সৃষ্টি হয়নি। বরং ভাষার বিশ্লেষণ করেই ব্যাকরণ নির্ধারণ করা হয়েছে। তাই দেখা যায়, ভাষায় নিয়ম ও শৃঙ্খলা যেমন আছে তেমনি ব্যতিক্রম বা বিকল্পও আছে। যখন নিয়ম খাটে না তখন তাকে ব্যাকরণে বলে ব্যতিক্রম বা নিপাতনে সিদ্ধ।এই ব্যতিক্রমী বা নিপাতনে সিদ্ধ সন্ধির পরিচয়ও প্রদান করব।নিচে সন্ধির নিয়ম ও উদাহরণ উপস্থাপন করা হলো: সন্ধির নিয়ম ও উদাহরণক. তৎসম স্বরসন্ধি(১) অ-কার কিংবা আ-কারের পর অ-কার কিংবা আ-কার থাকলে উভয়ে মিলে আ-কার হয়। আ-কার পূর্ববর্ণে যুক্ত হয়। যেমন—# অ+অ=আনর+অধম=নরাধম, শাক+অন্ন=শাকান্ন, নব+অন্ন=নবান্ন, পরম+অণু=পরমাণু।# অ+আ=আশরণ+আগত=শরণাগত, হিম+আলয়=হিমালয়, সিংহ+আসন=সিংহাসন, জল+আতঙ্ক=জলাতঙ্ক।# আ+অ=আবিদ্যা+অভ্যাস=বিদ্যাভাস,মহা+অর্ণব=মহার্ণব, কথা+অমৃত=কথামৃত, তথা+অপি=তথাপি।# আ+আ=আবিদ্যা+আলয়=বিদ্যালয়,ক্ষুধা+আতুর=ক্ষুধাতুর, মহা+আশয়=মহাশয়।(২) ই-কার কিংবা ঈ-কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয়ে মিলে ঈ-কার হয়।ঈ-কার পূর্ববর্ণে যুক্ত হয়। যেমন—# ই+ই=ঈরবি+ইন্দ্র রবীন্দ্র, মণি+ইন্দ্র=মণীন্দ্র, অতি+ইন্দ্র=অতীন্দ্র।# ই+ঈ=ঈপরি+ঈক্ষা=পরীক্ষা, অধি+ঈশ্বর=অধীশ্বর, নীতি+ঈশ=নীতিশ, প্রতি+ঈক্ষা=প্রতীক্ষা, গিরি+ঈশ=গিরীশ।# ঈ+ই=ঈশচী+ইন্দ্র=শচীন্দ্র, ফনী+ইন্দ্র=ফনীন্দ্র, মহী+ইন্দ্র=মহীন্দ্র, অবনী+ইন্দ্র=অবনীন্দ্র।# ঈ+ঈ=ঈশ্রী+ঈশ=শ্রীশ, সতী+ঈশ=সতীশ(৩) উ=কার কিংবা ঊ-কারের পর উ-কার কিংবা ঊ-কার থাকলে উভয়ে মিলে উ-কার হয়। ঊ=কার পূর্বেবর্ণে যুক্ত হয়। যেমন—# উ+উ=ঊমরু+উদ্যান=মরূদ্যান, সু+উক্তি=সূক্তি, কটু+উক্তি=কটূক্তি।# উ+ঊ=ঊলঘু+ঊর্মি=লঘুর্মি, তরু+ঊর্ধ্ব=তরূর্ধ্ব# ঊ+ঊ=ঊভূ+উর্ধ্ব=ভূর্ধ্ব।(৪) অ=কার কিংবা আ=কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয়ে মিলে এ-কার হয়। এ-কার পূর্ববর্তী বর্ণে যুক্ত হয়। যেমন—# অ+ই=এস্ব+ইচ্ছা=স্বেচ্ছা, শুভ+ইচ্ছা=শুভেচ্ছা,নর+ইন্দ্র=নরেন্দ্র, দেব+ইন্দ্র=দেবেন্দ্র।# অ+ঈ=এঅপ+ঈক্ষা=অপেক্ষা, গণ+ইশ=গণেশ, খগ+ঈশ=খগেশ।# আ+ই=এযথা+ইচ্ছা=যথেচ্ছা, যথা+ইষ্ট=যথেষ্ট, মহা+ইন্দ্র=মহেন্দ্র।# আ+ঈ=এমহা+ঈশ্বর=মহেশ্বর,ঢাকা+ঈশ্বরী=ঢাকেশ্বরী, রমা+ঈশ=রমেশ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল