সন্ধিপ্রিয় শিক্ষার্থীরা, ভালোবাসা নিয়ো। আজকে বাংলা ২য় পত্র থেকে সন্ধি: স্বরসন্ধি, ব্যঞ্জনসন্ধি ও বিসর্গসন্ধি সম্পর্কে আলোচনা করছি। সন্ধির নিয়ম ও উদাহরণক. তৎসম স্বরসন্ধি১০. উ-কার কিংবা ঊ-কারের পর উ-কার কিংবা ঊ-কার ছাড়া অন্য স্বরবর্ণ থাকলে উ বা ঊ-এর জায়গায় ‘ব’ হয় এবং পরবর্তী স্বরবর্ণ ‘ব’-এর সঙ্গে যুক্ত হয়। যেমন:# উ+অ=ব্+অ=বঅনু+অয়=অন্বয়, মনু+অন্তর=মন্বন্তর, সু+অল্প=স্বল্প।# উ+আ=বাসু+আগত=স্বাগত।# উ+এ=ব্+এ= বেঅনু+এষণ=অন্বেষণ।১১. ঋ-কারের পর ঋ-কার ছাড়া অন্য স্বরবর্ণ থাকলে ঋ-স্থানে ‘র’ হয়। ‘র’ র-ফলা ( ্র) রূপে পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। যেমন:# ঋ+অ=র্+অ=র্পিতৃ+অনুমতি=পিত্রনুমতি।# ঋ+আ=র্+আ+রাপিতৃ+আলয়=পিত্রালয়।# ঋ+ঈ=রীকর্তৃ+ঈ=কর্ত্রী, ধাতৃ+ঈ=ধাত্রী।১২. স্বরবর্ণ পরে থাকলে এ-কারের স্থানে অয়, ঐ-কারের স্থানে আয়, ও-কারের স্থানে অব্ এবং ঔ-কারের স্থানে আব হয়। যেমন:# এ+অ=অয়নে+অন=নয়ন, শে+অন=শয়ন।# ঐ+অ=আয়গৈ+অক=গায়ক, নৈ+অক=নায়ক।# ও+অ=অবপো+অন=পবন, ভো+অন=ভবন, গো+এষণা=গবেষণা।# ঔ+অ=আবপৌ+অক=পাবক, ভৌ+উক=ভাবুক।# ঔ+ই=আবিনৌ+ইক=নাবিক।# তৎসম (সংস্কৃত) স্বরসন্ধির ক্ষেত্রে নিপাতনে সিদ্ধ বা নিয়মের ব্যতিক্রমের কিছু দৃষ্টান্ত: প্র+উঢ়=প্রৌঢ় (নিয়ম অনুসারে হওয়া উচিত ছিল ‘প্রোঢ়’)কুল+অটা=কুলটা (কুলাটা নয়)।স্ব+ঈর=স্বৈর। (স্বের নয়)এরূপ: গো+অক্ষ=গবাক্ষ, গো+ইন্দ্র=গবেন্দ্র, প্র+এষণ=প্রেষণ ইত্যাদি।খ. তৎসম ব্যঞ্জনসন্ধি১) স্বরধ্বনির পর ছ্ থাকলে ছ্-স্থানে চ্ছ হয়। যেমন:পরি+ছদ=পরিচ্ছদ, প্র+ছদ=প্রচ্ছদ, তরু+ছায়া=তরুচ্ছায়া।২) ক্, চ্, ট্, ত্, প্-এর পর স্বরধ্বনি থাকলে ক্-স্থানে গ্, চ্-স্থানে জ্, ট্-স্থানে ড্, ত্-স্থানে দ্ এবং প-স্থানে ব হয়। যেমন:দিক্+অন্ত=দিগন্ত, প্রাক্+ঐতিহাসিক=প্রাগৈতিহাসিক, অচ্+অন্তা=অজন্তা, সৎ+ইচ্ছা=সদিচ্ছা,জগৎ+ঈশ=জগদীশ, সুপ+অন্ত=সুবন্ত।৩) ত্ কিংবা দ্-এর পর চ্ কিংবা ছ্ থাকলে ত্ ও দ্-স্থানে চ্ হয়। যেমন:উৎ+চারণ=উচ্চারণ, চলৎ+চিত্র=চলচ্চিত্র, সৎ+চরিত্র=সচ্চরিত্র, উৎ+ছেদ=উচ্ছেদ, উৎ+ছল=উচ্ছল।৪) ত্ কিংবা দ্-এর পর জ কিংবা ঝ থাকলে ত্ ও দ্-স্থানে জ্ হয়। যেমন:উৎ+জ্বল=উজ্জ্বল, সৎ+জন=সজ্জন, তৎ+জন্য=তজ্জন্য, যাবৎ+জীবন=যাবজ্জীবন, কুৎ+ঝটিকা=কুজ্ঝটিকা।৫) ত্ কিংবা দ্-এর পর ড্ কিংবা ঢ্ থাকলে ত্ ও দ্-স্থানে ড্ হয়। যেমন:উৎ+ডীন=উড্ডীন, বৃহৎ+ঢক্কা=বৃহড্ঢক্কা।৬) ত্ কিংবা দ্-এর পর ল্ থাকলে ত্ ও দ্-স্থানে ল্ হয়। যেমন: উৎ+লেখ=উল্লেখ, উৎ+লাস=উল্লাস।৭) ত্ কিংবা দ্-এর পর শ্ থাকলে ত্ ও দ্-স্থানে চ্ এবং শ্-স্থানে ছ হয়। যেমন:উৎ+শৃঙ্খল=উচ্ছৃঙ্খল, উৎ+শ্বাস=উচ্ছ্বাস।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল