প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ঢাকার অধীনে মঞ্জুরিপ্রাপ্ত ও ৯ম শ্রেণী খোলার অনুমতিপ্রাপ্ত সকল মাদরাসা প্রধানসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো হয়েছে ২০১০-২০১১ শিক্ষাবর্ষে অধ্যয়নরত দাখিল ৯ম শ্রেণীর (২০১২ সালের পরীক্ষার্থী) সকল গ্রুপের শিক্ষার্থীদের SIF পূরণ ও রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার ক্ষেত্রে নিচের নিয়ম অনুসরণ করতে হবে। ১. বিলম্ব ফি ছাড়া ব্যাংক ড্রাফটসহ টটলিস্ট উপপরিচালকের দপ্তরে বোর্ডের আঞ্চলিক অফিসে/ঢাকা অঞ্চল বোর্ডে সরাসরি জমা দেওয়ার তারিখ ১৮/০৫/২০১০ হতে ০৯/০৬/২০১০ পর্যন্ত।২. বিলম্ব ফিসহ ব্যাংক ড্রাফট ও টটলিস্ট উপপরিচালকের দপ্তরে বোর্ডের আঞ্চলিক অফিস/ঢাকা অঞ্চল বোর্ডে সরাসরি জমা দেওয়ার তারিখ ১০/০৬/২০১০ হতে ২৮/০৬/২০১০ তারিখ পর্যন্ত।