২০১২ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১  জীবজগৎপ্রশ্ন: সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।১. বিরুৎ উদ্ভিদ কোনটি?(ক) আমগাছ (খ) কাঁঠালগাছ (গ) গোলাপগাছ (ঘ) শিমগাছ।উত্তর: (ঘ) শিমগাছ২. প্রশ্ন: সাইকাস কোন ধরনের উদ্ভিদ?(ক) আবৃতবীজী উদ্ভিদ (খ) নগ্নবীজী উদ্ভিদ (গ) শৈবাল (ঘ) অপুষ্পক উদ্ভিদ।উত্তর: (খ) নগ্নবীজি উদ্ভিদ।৩. প্রশ্ন: সমান্তরাল শিরাবিন্যাস কোন উদ্ভিদের পাতার বৈশিষ্ট্য?(ক) দ্বিবীজপত্রী উদ্ভিদ (খ) নগ্নবীজী উদ্ভিদ (গ) একবীজপত্রী উদ্ভিদ (ঘ) অপুষ্পক উদ্ভিদ। উত্তর: (গ) একবীজপত্রী উদ্ভিদ।৪। প্রশ্ন: কোনটি বৃক্ষ?(ক) কামিনী (খ) নিম (গ) মরিচ (ঘ) স্পাইরোগাইরা। উত্তর: (খ) নিম।৫। প্রশ্ন: শিকড়, কাণ্ড ও পাতা নেই এমন উদ্ভিদকে কী বলে?(ক) শৈবাল (খ) মস (গ) ছত্রাক (ঘ) স্পার। উত্তর: (ক) শৈবাল। ৬। কোনটি সপুষ্পক উদ্ভিদ?(ক) মস (খ) ছত্রাক (গ) সাইকাস (ঘ) ফার্ন।উত্তর: (গ) সাইকাস। ৭। প্রশ্ন: একবীজপত্রী উদ্ভিদ কোনটি?(ক) গম (খ) ছোলা (গ) মটর (ঘ) শিম।উত্তর: (ক) গম।৮। প্রশ্ন: কোন উদ্ভিদের পাতার শিরা জালের মতো ছড়িয়ে থাকে?(ক) আম (খ) নারকেল (গ) তাল (ঘ) ভুট্টা।উত্তর: (ক) আম। ৯। প্রশ্ন: কোন গাছের পাতা থেকে নতুন চারাগাছ জন্মে?(ক) পেয়ারা (খ) জবা (গ) পাথরকুচি (ঘ) লেবু।উত্তর: (গ) পাথরকুচি।১০। প্রশ্ন: কোনটি দ্বিবীজপত্রী উদ্ভিদ?(ক) ধান (খ) গম (গ) তাল (ঘ) ছোলা।উত্তর: (ঘ) ছোলা।১১। প্রশ্ন: কোনটি শীতকালীন ফুল?(ক) গাঁদা (খ) সূর্যমুখী (ঘ) বেলি (ঘ) কামিনী।উত্তর: (ক) গাঁদা।১২। প্রশ্ন: নিচের কোন শ্রেণীর উদ্ভিদের ক্লোরোফিল নেই? (ক) শৈবাল (খ) ছত্রাক (গ) মস (ঘ) ফার্ন।উত্তর: (খ) ছত্রাক।প্রশ্ন: শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো:১। ধানবীজে দুটি বীজপত্র থাকে। -‘অশুদ্ধ’।২। গম একবীজপত্রী উদ্ভিদ।- ‘শুদ্ধ’। ৩। ক্লোরেলা সপুষ্পক উদ্ভিদ।- ‘অশুদ্ধ’। ৪। শৈবাল, ছত্রাক, মস এবং ফার্ন সপুষ্পক উদ্ভিদ- ‘অশুদ্ধ’৫। ফার্ন বহুকোষী ভ্রূণ সৃষ্টি করে।- ‘শুদ্ধ’৬। উদ্ভিদের আকার ও কাণ্ডের প্রকৃতির ভিত্তিতে উদ্ভিদ চার প্রকার।- ‘অশুদ্ধ’৭। বৃক্ষের মূল মাটির অনেক গভীরে প্রবেশ করে। - ‘শুদ্ধ’৮। গুল্মের কাণ্ড দীর্ঘ, শক্ত ও মোটা।- ‘অশুদ্ধ’৯। পাইনাসের পাতা সূচের মতো। -শুদ্ধ১০। ফার্ন সাধারণত ছায়াযুক্ত স্থানে জন্মে। -শুদ্ধ’১১। ছত্রাক নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। -অশুদ্ধ১২। সপুষ্পক উদ্ভিদের ফুল হয় না। - ‘অশুদ্ধ’১৩। বিরুৎ জাতীয় উদ্ভিদের আকার বড়- ‘অশুদ্ধ’১৪। গুল্মজাতীয় উদ্ভিদ মাঝারি আকারের।-শুদ্ধ১৫। যে উদ্ভিদের প্রধান কাণ্ড দীর্ঘ, শক্ত ও মোটা সেগুলো বৃক্ষ।- ‘শুদ্ধ’১৬। আকার ও কাণ্ডের প্রকৃতির ভিত্তিতে উদ্ভিদ তিন ধরনের।-শুদ্ধ১৭। বৃক্ষের প্রধান কাণ্ডকে গাছের গুঁড়ি বলা হয়। -শুদ্ধ।১৮। লাউ, কুমড়া, পুঁইশাক—এগুলো বিরুৎ উদ্ভিদ।-শুদ্ধ।প্রশ্ন: নারকেল গাছ একবীজপত্রী উদ্ভিদ, কেন ব্যাখ্যা করো। উত্তর: নারকেল গাছ একবীজপত্রী উদ্ভিদ। কারণ, এ উদ্ভিদের একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য বিদ্যমান। যেমন— ১. নারকেল গাছের বীজে একটি বীজপত্র বা বীজদল থাকে।২. নারকেল গাছের শাখা-প্রশাখা নেই।৩. এর পাতার বিন্যাস সমান্তরাল।৪. নারকেল গাছের মূল গুচ্ছমূল।উপরিউক্ত বিশ্লেষণে বোঝা যায়, নারকেল গাছ একবীজপত্রী উদ্ভিদ। প্রশ্ন: শৈবাল ও ছত্রাকের মধ্যে পার্থক্যগুলো উল্লেখ করো এবং এরা মস থেকে কোন কোন বৈশিষ্ট্যে আলাদা, তা লেখো। উত্তর: নিচের ছকে শৈবাল ও ছত্রাকের পার্থক্য দেওয়া হলো।শৈবাল ও ছত্রাক মস থেকে যেসব বৈশিষ্ট্যে আলাদা—১. শৈবাল ও ছত্রাকের কাণ্ড ও পাতা নেই। কিন্তু মসের কাণ্ড ও পাতা আছে, মূল নেই।২. শৈবাল ও ছত্রাকের কোনো পরিবহন কলা নেই। কিন্তু মস উদ্ভিদের পরিবহন কলা আছে। ৩. মস উদ্ভিদ বহুকোষী ভ্রূণ তৈরি করতে পারে। কিন্তু শৈবাল ও ছত্রাক তা পারে না।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল