যোগ ও বিয়োগপ্রিয় শিক্ষার্থী, গণিত বিষয়ে মৌলিক চার নিয়মের প্রথম দুটি ধাপ হলো যোগ ও বিয়োগ। এই যোগ ও বিয়োগ সহজ হলেও অনেক ক্ষেত্রে যোগ ও বিয়োগসংক্রান্ত দুই বা তিন স্তরবিশিষ্ট সমস্যার সমাধান করতে গিয়ে বেশ অসুবিধায় পড়তে হয়। তবে স্তর বিন্যাসের কৌশল জানা থাকলে সব রকমের অসুবিধা, দ্বিধা-সংশয় কাটিয়ে ওঠা যায় খুব সহজে। আর এ জন্য প্রয়োজন অনুশীলন এবং নিয়মিত চর্চা। এই অনুশীলন আর চর্চার ক্ষেত্র আমাদের পাঠ্য বইতেই রয়েছে। একটু লক্ষ করো, অনুশীলনী শুরু করার আগে এই অধ্যায়ে কিছু উদাহরণ এবং সেই সঙ্গে বক্সের ভেতর কিছু কথা নির্দেশনা রয়েছে। এসব উদাহরণ এবং নির্দেশনাগুলো ভালো করে বুঝে নিয়ে যদি অনুশীলনীর সমস্যা সমাধান শুরু করা যায় তাহলে দেখা যাবে সমাধানের কাজটুকু খুব সহজেই হয়ে যাচ্ছে। এসো তাহলে এবার অনুশীলনী ১-এর কয়েকটি প্রশ্নের আদর্শ সমাধান দেখা যাক।প্রশ্ন: চারটি সংখ্যার যোগফল ৪৬৮৫২০। এর মধ্যে দুটি সংখ্যা ৭৩৫৮৪ ও ৬৪২০৯। তৃতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা অপেক্ষা ৯৪৮৫ কম। চতুর্থ সংখ্যাটি কত?সমাধান: ধরা যাক, প্রথম সংখ্যা ৭৩৫৮৪ দ্বিতীয় সংখ্যা ৬৪২০৯প্রশ্নমতে, তৃতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা অপেক্ষা ৯৪৮৫ কম।সুতরাং, তৃতীয় সংখ্যাটি: ৭৩৫৮৪ - ৯৪৮৫ = ৬৪০৯৯এখন, প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যার যোগফল: র্৭ র্৩ র্৫ র্৮ র্৪ + র্৬ র্৪ র্২ র্০ র্৯ + র্৬ র্৪ র্০ র্৯ র্৯ = ২০১৮৯২এখন, চারটি সংখ্যার যোগফল ৪৬৮৫২০প্রথম, দ্বিতীয় ও তৃতীয় এই তিনটি সংখ্যার যোগফল ২০১৮৯২সুতরাং, চতুর্থ সংখ্যাটি হবে: র্৪ র্৬ র্৮ র্৫ র্২ র্০ - র্২ র্০ র্১ র্৮ র্৯ র্২ = ২৬৬৬২৮উত্তর: চতুর্থ সংখ্যাটি ২৬৬৬২৮।প্রশ্ন: সীমার চাচা পুকুরে মাছ বিক্রি করে ২৯৮৫০ টাকা এবং মুরগির ডিম বিক্রি করে ২০৬৭৮ টাকা পেলেন। ওই টাকা থেকে তিনি ছেলেকে ১৫৬০০ টাকা ও মেয়েকে ১০৮৯০ টাকা দিলেন। বাকি টাকা থেকে ১৫০০০ টাকা দিয়ে একটি গাড়ি কিনলেন। তাঁর কত টাকা অবশিষ্ট রইল?সমাধান: সীমার চাচা,পুকুরে মাছ বিক্রি করে পেলেন ২৯৮৫০ টাকামুরগির ডিম বিক্রি করে পেলেন (+) ২০৬৭৮ টাকা সীমার চাচা মোট পেলেন ৫০৫২৮ টাকাওই টাকা থেকে তিনি,ছেলেকে দিলেন ১৫৬০০ টাকামেয়েকে দিলেন (+) ১০৮৯০ টাকা ছেলে ও মেয়েকে দিলেন মোট ২৬৪৯০ টাকাএখন, সীমার চাচা মাছ ও ডিম বিক্রি করে পেলেন ৫০৫২৮ টাকাছেলে ও মেয়েকে দিলেন মোট (-)২৬৪৯০ টাকা বাকি থাকল ২৪০৩৮ টাকাগাভি কিনলেন (-) ১৫০০০ টাকা অবশিষ্ট রইল ৯০৩৮ টাকাসুতরাং তাঁর ৯০৩৮ টাকা অবশিষ্ট রইল। উত্তর: ৯০৩৮ টাকা।