২০১২ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আষাঢ়  পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, বাংলা বিষয়ের ওপর আলোচনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে অনেক প্রীতি ও শুভেচ্ছা।আলোচ্যসূচিতে আজ রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘আষাঢ়’ কবিতা। ভরা বর্ষার মাস আষাঢ়। এ সময় আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায়। সারা দিন অবিরাম বৃষ্টি ঝরে। ধানের খেত জলে ভরে ওঠে। চারদিকে অন্ধকার ঘনিয়ে আসে। এ সময় বাইরে যাওয়ার উপায় থাকে না। এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়ার বর্ণনায় বৈচিত্র্যে ভরা ‘আষাঢ়’ কবিতা।চলো, তাহলে বর্ষার বৈচিত্র্যে ভরা আষাঢ় কবিতার কয়েকটি প্রশ্নের নমুনা-উত্তর দেখে নেওয়া যাক। তার আগে বলে নিচ্ছি, প্রতিটি কবিতা ও কবির নামসহ আয়ত্তে আনার পাশাপাশি কবিতার মূল ভাব অবশ্যই ভালোভাবে শিখে নেবে।প্রশ্ন: গ্রামবাংলার বর্ষা সম্পর্কে পাঁচটি বাক্য লেখো।উত্তর: গ্রামবাংলার বর্ষা সম্পর্কে পাঁচটি বাক্য নিচে লেখা হলো:১. বর্ষায় গ্রামবাংলার পথঘাট-প্রান্তর প্লাবিত হয়।২. আউশ ধানের খেত জলে পরিপূর্ণ হয়ে ওঠে।৩. অবিরাম বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। ৪. ঘন কালো মেঘে আকাশ ঢেকে যায় বলে সন্ধ্যার আগেই গ্রামবাংলার চারদিকে অন্ধকার নেমে আসে।৫. খেয়া মাঝিরা সন্ধ্যার আগেই খেয়া পারাপার বন্ধ করে দেন।প্রশ্ন: কবিতাটির মূলভাব লেখো।উত্তর: আষাঢ় ভরা বর্ষার মাস। এ সময় আকাশ কালো মেঘে ঢেকে যায়। সারা দিন অবিরাম বৃষ্টি ঝরে। ধানের খেত জলে ভরে ওঠে। পথঘাট প্লাবিত হয় অবিশ্রান্ত বৃষ্টিতে। চার দিকে অন্ধকার ঘনিয়ে আসে। এ সময় বাইরে যাওয়ার উপায় থাকে না। কৃষক সন্ধ্যার আগেই তার গাভিটিকে খুঁজে আনে এবং যারা বাইরে গেছে তারা ফিরে এল কি না, খোঁজখবর নেয়। কারণ, সন্ধ্যার আগেই নদী পারাপারের খেয়া বন্ধ হয়ে যাবে। কবি এ সময়ে এই চিরপরিচিত ঘনঘোর বর্ষায় সবাইকে বাইরে না যেতে অনুরোধ করছেন। প্রশ্ন: শব্দার্থ জেনে নিই এবং বাক্যে ব্যবহার করি।নবঘনে—নতুন মেঘে। (ঘন শব্দের অর্থ ‘মেঘ’)—আষাঢ়ের নবঘনে আকাশ ছেয়ে আছে। গগনে—আকাশে।—পূর্ব গগনে সূর্য উঠেছে। তিল ঠাঁই—তিল পরিমাণ জায়গা অর্থাৎ এতটুকু ফাঁকা জায়গা।—জনসভায় এত লোক হয়েছে যেন তিল ধারণের ঠাঁই নেই। বাদলের ধারা—বৃষ্টির ধারা।—সকাল থেকে বাদলের ধারা ঝরছে। ধেনু—বাচ্চাসহ গাভি।—সন্ধ্যা হলো, এখনো গোয়ালে ধেনু ফেরেনি। ধবলী—সাদা গাভি।—আমাদের পোষা গাভিটির নাম ধবলী।গোহালে—গরুর ঘরে, গোয়ালে।—গোয়ালে গরু আছে।পোহালে—শেষ হলে।—রাত পোহালে পাখি ডাকে। খোয়ালে—কাটিয়ে দিলে, শেষ করলে।—অবহেলা করেই সময়টা খোয়ালে। খেয়া—নৌকা দিয়ে নদী পারাপার।—প্রবল বৃষ্টিতে খেয়া পারাপার বন্ধ হয়ে গেছে। বেগে—গতিতে, ধারায়।—প্রবল বেগে ঝড় শুরু হলো।