২০১২ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৪ ও ৫  প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা নিয়ো। পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় প্রতিবছরই রচনামূলক প্রশ্ন দেওয়া হয়ে থাকে। সে আলোকে আজ তোমাদের পরিবেশ পরিচিতি সমাজ বইয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। অধ্যায়-চারপ্রশ্ন: শ্রমজীবীদের কেন আমাদের শ্রদ্ধা করা প্রয়োজন?উত্তর: আজকের উন্নত জাপান, চীন কিংবা মালয়েশিয়ার দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাই শ্রমিকেরাই এই উন্নতির মূল চালিকাশক্তি। সমাজে সুস্থ-সুন্দর জীবনযাপনের জন্য আমরা শ্রমজীবীদের ওপর নির্ভলশীল। সব কাজেরই রয়েছে সমান গুরুত্ব। দেশের উন্নতিতেও রয়েছে তাঁদের কায়িক শ্রমের ভূমিকা। তাঁদের শ্রমের কারণেই সমাজ ও রাষ্ট্র তার কার্যক্রম সুষ্ঠুভাবে চালাতে পারে। শ্রমিকের শ্রম ছাড়া আমাদের সুষ্ঠু, সুন্দর ও স্বচ্ছন্দে জীবনযাপন করতে পারতাম না। আমাদের প্রতিদিনই প্রায় সব প্রয়োজনে তাঁদের ওপর নির্ভর করতে হয়। আমরা সবাই শ্রমজীবী মানুষের সেবা লাভ করি। তাঁদের কোনো কাজকে ছোট মনে করব না। শ্রমজীবীদের আমরা ভালোবাসব। প্রয়োজনে সাহায্য সহযোগিতা করব এবং বিপদে পাশে গিয়ে দাঁড়াব। তাঁদের কাজকে আমরা শ্রদ্ধা করব এবং তাদেরও আমরা শ্রদ্ধা করব। অধ্যায়-পাঁচ প্রশ্ন: জাতিসংঘ ঘোষিত মানবাধিকারগুলো কী? কয়েকটি মানবাধিকারের নাম লেখো।উত্তর: স্বাধীন, সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার জন্য মানবাধিকারের বিকল্প নেই। পরিবার, সমাজ ও রাষ্ট্রের কাছ থেকে আমরা মানবাধিকারগুলো পেয়ে থাকি। বাংলাদেশ জাতিসংঘের সদস্য। সদস্যরাষ্ট্র হিসেবে তাই বাংলাদেশ জাতিসংঘের ‘মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র’কে সম্মান করে। সে জন্যই আমাদের রাষ্ট্র পরিচালনার মূল দলিল সংবিধানে এসব অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়। মানবাধিকার নিশ্চিত করার জন্য সরকার তৈরি করেছে বিভিন্ন আইন, যেমন—শিশু অধিকার আইন, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন, শিশু ও নারী নির্যাতন রোধ আইন ইত্যাদি।কয়েকটি মানবাধিকারের নাম১। প্রত্যেক মানুষ জন্মগতভাবে স্বাধীন। সবার রয়েছে সমান মর্যাদা ও অধিকার।২। প্রত্যেকের জীবন, স্বাধীনতা ও নিরাপত্তা লাভের অধিকার আছে।৩। কাউকে নির্যাতন ও অত্যাচার করা যাবে না।৪। ব্যক্তি হিসেবে আইনের চোখে সবাই সমান।৫। মৌলিক অধিকার ভঙ্গ হলে প্রত্যেকের বিচার লাভের অধিকার আছে।৬। কাউকে খেয়াল-খুশিমতো গ্রেপ্তার ও আটক রাখা যাবে না।৭। প্রত্যেকের চিন্তার ও নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে।৮। প্রত্যেকের শিক্ষার অধিকার রয়েছে।প্রশ্ন: আমাদের দেশে শিশুরা কীভাবে মানবাধিকার থেকে বঞ্চিত হচ্ছে, এ ক্ষেত্রে তোমার করণীয় কী?উত্তর: আমাদের দেশের শিশুদের মানবাধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণ—বাংলাদেশে অনেক শিশুই শ্রমিক হিসেবে কাজ করে। গ্রামে শিশুরা প্রধানত খেতখামারে কাজ করে। আবার শহরে মানুষের বাড়িতে, দোকনে ও কলকারখানায়; কেউ বা ইট ভাঙে। শিশুশ্রমের প্রধান কারণ হলো দারিদ্র্য। শিশুশ্রমিকেরা সাধারণত লেখাপড়ার সুযোগ যায় না। অনেক ক্ষেত্রে মজুরি ঠিকভাবে পায় না। এমনকি খাওয়া, থাকার জায়গা, চিকিৎসাসুবিধা, পোশাক ইত্যাদি প্রতিটি ক্ষেত্রে এদের প্রতি বৈষম্য করা হয়। অনেক ক্ষেত্রে এরা শারীরিক নির্যাতনের শিকার হয়।আমাদের করণীয়: শিশুশ্রমের কারণে মানবাধিকার লঙ্ঘন হয়। অতএব, শিশুশ্রম বন্ধ করতে হবে। আমাদের দেশ থেকে শিশুদের পাচার করে সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পাঠানো হয়। সেখানে তাদের উটের দৌড় প্রতিযোগিতায় জকি হিসেবে ব্যবহার করা হয়। শিশুদের প্রতি সহানুভূতিশীল হতে হবে। শিশুরা যেন মানুষ হিসেবে তাদের অধিকারগুলো ভোগ করতে পারে, সে বিষয়ে আমাদের সচেতন হতে হবে। পাশাপাশি বিদেশে শিশু পাচার বন্ধ করতে হবে।