২০১২ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-২  ফুুল, ফল ও সবজি চাষপ্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ২য় অধ্যায় ‘ফুল, ফল ও সবজি চাষ’ থেকে শূন্যস্থানপূরণ, সঠিক উত্তর ও শুদ্ধ অশুদ্ধ প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়ের বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।প্রশ্ন: শূন্যস্থান পূরণ করে বাক্যটি খাতায় লেখো।১। কাশফুল—বৈশিষ্ট্য।উত্তর: কাশফুল শরৎকালের বৈশিষ্ট্য।২। — মাটিতে ফুলগাছ ভালো জন্মে।উত্তর: দোআঁশ মাটিতে ফুলগাছ ভালো জন্মে।৩। কমলালেবু, জলপাই ইত্যাদি — ফল।উত্তর: কমলালেবু, জলপাই ইত্যাদি শীতকালীন ফল।৪। প্রতিটি ঋতুরই নিজস্ব-রয়েছে। উত্তর: প্রতিটি ঋতুরই নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে।৫। গোলাপ, জবা, রজনীগন্ধা ইত্যাদি ফুল — ধরে ফোটে।উত্তর: গোলাপ, জবা, রজনীগন্ধা ইত্যাদি ফুল সারা বছর ধরে ফোটে।৬। কাঞ্চন, পলাশ, কৃষ্ণচূড়া ইত্যাদি — ফুল।উত্তর: কাঞ্চন, পলাশ, কৃষ্ণচূড়া ইত্যাদি বসন্তের ফুল।৭। গাঁদা, জিনিয়া, কসমস, ডালিয়া—ফোটে।উত্তর: গাঁদা, জিনিয়া, কসমস, ডালিয়া শীতকালে ফোটে।৮।—থেকে—মাস পর্যন্ত যেসব শাকসবজির চাষ হয়, সেগুলো শীতকালীন শাকসবজি।উত্তর: অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত যেসব শাকসবজির চাষ হয়, সেগুলো শীতকালীন শাকসবজি।প্রশ্ন: সঠিক উত্তরটি লেখো।১। কাশফুল কোন ঋতুতে ফোটে?(ক) গ্রীষ্ম (খ) বর্ষা (গ) শরৎ (ঘ) শীতউত্তর: (গ) শরৎ।২। সারা বছর কমবেশি পাওয়া যায় কোনটি?(ক) পেঁপে (খ) ডাঁটা (গ) কাঁকরোল (ঘ) করলা। উত্তর: (ক) পেঁপে।৩। শীতকালীন ফল কোনটি?(ক) কমলালেবু (খ) তাল (গ) পেয়ারা (ঘ) কলা। উত্তর: (ক) কমলালেবু।৪। ফলগাছ কখন লাগলে ভালোভাবে বৃদ্ধি পায়?(ক) গ্রীষ্মকালে, (খ) শরৎকালে, (গ) শীতকালের শেষে (ঘ) বর্ষকালের শুরুতে। উত্তর: (ঘ) বর্ষকালের শুরুতে। ৫। চন্দ্রমল্লিকা ফোটে কোন কালে?(ক) গ্রীষ্মকালে (খ) শীতকালে (গ) বর্ষায় (ঘ) শরৎকালে।উত্তর: (খ) শীতকালে।৬। কোনটি বসন্তের ফুল?(ক) বেলি (খ) টগর (গ) ডালিয়া (ঘ) কৃষ্ণচূড়া। উত্তর: (ঘ) কৃষ্ণচূড়াপ্রশ্ন: শুদ্ধ-অশুদ্ধ নির্ণয় করো।১। দোআঁশ মাটি ফলগাছের জন্য ভালো।- ‘শুদ্ধ’২। শুকনো মৌসুমে গাছের গোড়ায় খুব বেশি পানি দিতে হয় না। - ‘অশুদ্ধ’৩। গ্রীষ্মকালীন শাকসবজি এপ্রিল থেকে সেপ্টেম্বর-মাসে চাষ করা হয়।- ‘শুদ্ধ’৪। পটোল, ঢ্যাঁড়স, শসা ইত্যাদি শীতকালীন প্রধান সবজি।- ‘অশুদ্ধ’ ৫। যেসব গাছ দুর্বল, তাদের বৃদ্ধি ও ভালো ফলনের জন্য মাচা করে দিতে হয়। - ‘শুদ্ধ’৬। ফুলগাছ লাগাতে হলে প্রথমে মাটি তৈরি করতে হয়।- ‘শুদ্ধ’৭। টবে ফুলগাছের চারা অথবা কলম লাগানো যায় না।- ‘অশুদ্ধ’৮। কাশফুল গ্রীষ্মকালের বৈশিষ্ট্য।- ‘অশুদ্ধ’৯। কাঞ্চন, পলাশ, কৃষ্ণচূড়া ইত্যাদি বসন্তের ফুল। - ‘শুদ্ধ’১০। ষড়ঋতুর দেশ আমাদের এই বাংলা দেশ। - ‘শুদ্ধ’# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল