অধ্যায়-২ ফুল, ফল ও সবজি চাষপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ২ নম্বর অধ্যায় ‘ফুল, ফল ও সবজি চাষ’ থেকে শুদ্ধ অশুদ্ধ ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়ের বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।প্রশ্ন: শুদ্ধ-অশুদ্ধ নির্ণয় করো।১১। গাঁদা, জিনিয়া, কসমস বর্ষাকালে ফোটে। - ‘অশুদ্ধ’১২। বর্ষার শুরুতে গাছ লাগালে গাছ তাড়াতাড়ি বড় হয়। - ‘শুদ্ধ’১৩। সব সময় গাছের গোড়ায় পানি জমে থাকা ভালো। - ‘অশুদ্ধ’ ১৪। গাছ লাগানোর জন্য দেড় হাত চওড়া ও দেড় হাত গভীর গর্ত করতে হবে। - ‘শুদ্ধ’ ১৫। কাঁচকলা ও পেঁপে সারা বছর কমবেশি পাওয়া যায়।-‘শুদ্ধ’১৬। পেয়ারা, আমড়া বর্ষাকালীন ফল। - ‘শুদ্ধ’১৭। আম, জাম, কাঁঠাল গ্রীষ্মকালীন ফল। - ‘শুদ্ধ’১৮। কমলালেবু, জলপাই শীতকালীন ফল। - ‘শুদ্ধ’# সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর।প্রশ্ন: ফুলগাছ লাগানোর জন্য মাটি কীভাবে তৈরি করা হয় তা বর্ণনা করো।উত্তর: ফুলগাছ লাগাতে হলে প্রথমে মাটি তৈরি করতে হবে। এ জন্য মাটি কুপিয়ে আলগা ও ঝুরঝুরে করতে হয়, তারপর এর সঙ্গে বিভিন্ন জৈব সার—যেমন, গোবর পচা সার, আবর্জনা পচা সার, হাড়ের গুঁড়ো, খৈল, ছাই, হাঁস-মুরগির বিষ্টা ইত্যাদি মেশাতে হয়। এতে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়। দোআঁশ মাটিতে ফুলগাছ ভালো জন্মে। ফুলের টবের মাটিও একইভাবে তৈরি করতে হয়।প্রশ্ন: শীতকালীন শাকসবজির একটি তালিকা তৈরি করো।উত্তর: শীতকালীন শাকসবজির তালিকা নিচে দেওয়া হলো: লাউ, শিম, বাঁধাকপি, ফুলকপি, মুলা, টমেটো, গাজর, মটরশুঁটি, পালংশাক, আলু ইত্যাদি। অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত শীতকালীন শাকসবজির চাষ হয়।প্রশ্ন: গ্রীষ্মকালীন, বর্ষাকালীন ও শীতকালীন ফলের তিনটি করে উদাহরণ দাও।উত্তর: গ্রীষ্মকালীন ফল: আম, জাম ও লিচু।বর্ষাকালীন ফল: পেয়ারা, আমড়া ও জামরুল।শীতকালীন ফল: কমলালেবু, বরই ও জলপাই।প্রশ্ন: খুব সহজে কীভাবে কলম করা যায়, লেখো।উত্তর: খুব সহজ উপায়ে গাছের কলম তৈরি করা যায়। পাতাবাহার, রঙ্গন, টবরগাছের পাতাসহ ডাল কেটে বোতলের পানিতে গোড়ার দিক ডুবিয়ে রাখতে হবে। লক্ষ রাখতে হবে, বোতলের পানি যেন শুকিয়ে না যায়। কিছুদিন পর দেখা যাবে ডালের গোড়া থেকে শিকড় বের হয়েছে। এভাবে খুব সহজে কলম তৈরি করা যায়।প্রশ্ন: সারা বছর পাওয়া যায়—এমন ফুল, ফল ও শাকসবজির তালিকা তৈরি করো।উত্তর: সারা বছর কমবেশি পাওয়া যায়—এমন ফুল, ফল ও শাকসবজির তালিকা নিচে দেওয়া হলো— ফুল: গোলাপ, জবা, রজনীগন্ধা।ফল: কলা, পেঁপে, নারকেল।শাকসবজি: কাঁচকলা, পেঁপে, বেগুন, পুঁইশাক, লালশাক।প্রশ্ন: গ্রীষ্মকালীন শাকসবজির তালিকা তৈরি করো।উত্তর: এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত যেসব শাকসবজির চাষ করা হয়, সেগুলো গ্রীষ্মকালীন শাকসবজি। যেমন, পটোল, ঢ্যাঁড়স, চালকুমড়া, শসা, ঝিঙা, করলা, উচ্ছে, কাঁকরোল, ডাঁটা, পুঁইশাক ইত্যাদি। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল