সংকল্পপঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা নিয়ো। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। তোমাদের জন্য আজ রয়েছে বাংলা বিষয়ের ‘সংকল্প’ কবিতা।কবি পরিচিতি : আলোচ্য কবিতাটি রচনা করেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বিদ্রোহী কবি নামে পরিচিত আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন ১৮৯৯ খ্রিষ্টাব্দের ২৪ মে (১১ জ্যৈষ্ঠ, ১৩০৬ সাল)। তাঁর জন্মস্থান পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রাম। কাজী নজরুল ইসলামের কবিতা, গান, গল্প, নাটক ও উপন্যাস আমাদের বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। শিশুদের জন্য তিনি অনেক গান, কবিতা, ছড়া ও নাটক লিখেছেন। তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে অগ্নিবীণা, বিষের বাঁশি, ঝিঙেফুল ইত্যাদি। শিশু-কিশোরদের জন্য রচিত কবি নজরুল ইসলামের অনেক উদ্দীপনামূলক ও প্রেরণামূলক কবিতার অন্যতম আমাদের আজকের আলোচ্য কবিতা ‘সংকল্প’।মূলভাব : এই কবিতায় কবি অসীম বিশ্বকে জানার এক অদম্য কৌতূহল ব্যক্ত করেছেন। কিশোরের মন চিরকৌতূহলী। সে জানতে চায় বিশ্বের সবকিছু। আবিষ্কার করতে চায় অসীম আকাশের সব অজানা রহস্য, সে বুঝতে চায় কেন মানুষ ছুটছে অসীমে, অতলে, অন্তরিক্ষে, বীর কেন জীবনকে অনায়াসে বিপন্ন করে মৃত্যুকে বরণ করে। সে জানতে চায় ডুবুরি কেমন করে গভীর পানিতে ডুব দিয়ে মুক্তা আহরণ করছে। দুঃসাহসী অভিযাত্রী কেমন করে আকাশের দিকে উড়ে চলছে। কিশোর মন তাই দৃঢ়প্রতিজ্ঞ বদ্ধঘরে আবদ্ধ না থেকে এই পৃথিবীটা ঘুরেফিরে দেখবেই। কবি পরিচিতি ও সংকল্প কবিতার মূলভাব জানা হলো, এবার এসো, কিশোর মনের অদম্য কৌতূহল সমৃদ্ধ সংকল্প কবিতায় ব্যবহূত কয়েকটি শব্দের অর্থ, বাক্য রচনাসহ নমুনা প্রশ্নোত্তর দেখা যাক। প্রশ্ন: নিচের শব্দগুলোর অর্থ লেখো:সংকল্প, বদ্ধ, যুগান্তর, দেশান্তর, বরণ, ডুবুরি, দুঃসহাসী, চন্দ্রলোকে, অচিনপুর, কিসের নেশায়, মরণযন্ত্রণা, স্বর্গপানে। উত্তর: প্রদত্ত শব্দ শব্দের অর্থ সংকল্প— প্রতিজ্ঞা বদ্ধ— বন্ধ। যুগান্তর— এক যুগের পর আরেক যুগ। দেশান্তর— এক দেশ থেকে আর এক দেশ। বরণ— কোনো কিছু সাদরে গ্রহণ। ডুবুরি— যারা গভীর পানিতে ডুব দিয়ে কোনো জিনিস উদ্ধার করে আনে। দুঃসাহসী— অত্যধিক সাহসী। চন্দ্রলোকে— চাঁদের দেশে। অচিনপুর— অচেনা জায়গা। কিসের নেশায়— কী উদ্দেশ্যে, কী আকর্ষণে। মরণযন্ত্রণা— মৃত্যুর মতো কঠিন যন্ত্রণা। স্বর্গপানে— আকাশের দিকে।প্রশ্ন: সমার্থক শব্দ লেখো:সংকল্প—প্রতিজ্ঞা সিন্ধু—সাগরবদ্ধ—বন্ধ বরণ—সাদরে গ্রহণ ইঙ্গিত—ইশারা জগৎ—পৃথিবীপ্রশ্ন: নিচের শব্দগুলোর ক্রিয়াপদের সাধু ও চলিত রূপ লেখো:চলিত রূপ সাধু রূপ চলিত রূপ সাধু রূপআঁকব আঁকিব করছে করিতেছেদেখব দেখিব ছুটছে ছুটিতেছে ঘুরছে ঘুরিতেছে আসছে আসিতেছেমরছে মরিতেছে চলছে চলিতেছে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল