২০১২ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আজ রয়েছে ইংরেজি পাঠ্যবই অনুশীলনের ওপর কিছু নির্দেশনা। আমরা জানি, ইংরেজি একটি বিদেশি ভাষা। শ্রেণীকক্ষের বাইরে এ ভাষা শোনা, বলা বা লেখার সুযোগ আমাদের খুবই সীমিত। তবুও ইংরেজি জানতে হবে, বুঝতে হবে এবং শিখতে হবে। কারণ, ইংরেজি ভাষা একটি আন্তর্জাতিক ভাষা। বিশ্বায়নের এই যুগে ইংরেজি জানা না থাকলে উচ্চশিক্ষা এবং উচ্চতর জ্ঞান আহরণের সুযোগ থেকে আমরা বঞ্চিত হব। এসব দিকে দৃষ্টি রেখে আমাদের পঞ্চম শ্রেণীর ইংরেজি পাঠ্যপুস্তকটিতে শব্দ, সংখ্যা, ব্যাকাংশ, বাক্য, কথোপকথন এবং গল্প-কবিতার মাধ্যমে ইংরেজি ভাষার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ সৃষ্টি করা হয়েছে। তাই ইংরেজি বিষয়ে দক্ষতা অর্জনের পাশাপাশি পরীক্ষায়ও ভালো ফলাফল প্রয়োজন। আর এর জন্য বছরের শুরু থেকে সঠিক নিয়মে পাঠ অনুশীলন আরম্ভ করা দরকার। এসো তাহলে প্রথমে জেনে নেওয়া যাক ইংরেজি বিষয়ের প্রশ্নধারা।TYPE OF QUESTIONS১. প্রদত্ত Text সম্পৃক্ত: Choose the best answer given in bracket অথবা Fill in the blanks with the words from the text [No alternative]2. Text সম্পৃক্ত: Write true or false. If false, give the correct answer [No alternative will be given]অথবা Match the phrases from column A with the phrases from column B3. Text সম্পৃক্ত: Answering question [No alternative will be given]4. Write 10 lines of a mentioned poem5. Making sentences from substitution table অথবা Making sentences with the given words (5 out of 7) 6. Matching words with this similar meanings অথবা Matching words with their opposite meanings. 7. Rewrite using capital letters and punctuation marks (5 individual sentences) অথবা Re-write using capital letters and punctuation marks (a text of 5 sentences)8. Rearrange the sentences to build up questions and answer them9. Make a request dialogue and response. Use could or would [Here a situation will be cited for developing the dialogue & response]10. Rewrite the correct form of verb [individuals sentences] অথবা Rewrite the correct form of verb [a text of 5 sentences will be given]11. Write a paragraph (clue words অথবা questions অথবা A model paragraph will be cited for composing it) [Within 100 words].12. Writing a letter (a letter will be given for replying অথবা A situation will be described for composing a letterলক্ষ করো: ইংরেজি বিষয়ে সর্বমোট ১২টি প্রশ্নের উত্তর দিতে হয়। কিন্তু এই ১২টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাকে শিখতে হবে সর্বমোট ২১ ধরনের প্রশ্ন। কাজেই খুব সচেতনভাবে, সময় নষ্ট না করে পাঠ তৈরির ধারাবাহিকতা এগিয়ে নিতে হবে।এবার এসো, সমাপনী পরীক্ষার প্রস্তুতির জন্য ধারাবাহিকভাবে ইংরেজি পাঠ্যবই কীভাবে অনুশীলন করা দরকার তা জেনে নেওয়া যাক।বিষয়বস্তু: শুরুতে ইংরেজি পাঠ্যবইয়ের প্রতিটি Lesson-এর প্রতিটি শব্দের অর্থ জেনে নিয়ে প্রতিটি Lesson-এর বিষয়বস্তু ভালো ভাবে বুঝতে হবে।শুদ্ধ বানান: প্রতিটি ইংরেজি শব্দের শুদ্ধ বানান নিশ্চিত করতে হবে। কারণ, বানান সঠিক না হলে অর্থগত বিভ্রাট ঘটে যাবে, নম্বরও পাওয়া যাবে না। তাই শুদ্ধ বানান নিশ্চিত করার জন্য শব্দগুলো বারবার অনুশীলন করতে হবে। প্রয়োজনে Text বইয়ের নতুন ও জটিল বানানগুলোর একটি তালিকা নোট খাতায় লিখে রাখা যেতে পারে। সেই সঙ্গে যথাযথভাবে বাক্য রচনা শিখতে হবে এবং সঠিক বানানে অনুশীলন করতে হবে।Punctuation Marks: ইংরেজি বিষয়ের পরীক্ষায় Punctuation Marks একটি আবশ্যকীয় প্রশ্ন। তাই Punctuation Marks সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। এ জন্য ইংরেজি বইয়ের Lesson 17 ও 18 ভালোভাবে অনুশীলন করা দরকার।Capital ও Small letter-এর ব্যবহার: ইংরেজি লেখার সময় capital letter ও small letter-এর ব্যবহার গুরুত্বপূর্ণ। তাই বাক্যে capital ও small letter-এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। যেমন, বাক্যের শুরুতে capital letter, কোনো নামের শুরু capital letter দিয়ে... ইত্যাদি পাঠ্য বইয়ের Lesson 26 এবং অন্যান্য Lesson-এর বিভিন্ন লেখা থেকে তা জেনে নিতে হবে।একই ধরনের Letter-এর পার্থক্য: ইংরেজি Letter সমূহে কিছু কিছু Letter আছে, যা লিখতে গিয়ে প্রায় উল্টাপাল্টা হয়ে যায়। যেমন, c/e, n/r/r, d/b, l/i, p/q, u/v ইত্যাদি। এগুলো যথাযথ অনুশীলনের মাধ্যমে ঠিক করে নিতে হবে। আমরা অনেক সময় ‘t’ এর মাথায় কাটা দাগ দিতেও ভুলে যাই। ‘t’-এর মাথায় কাটা দাগ দিতে ভুলে গেলে সেটা বেমালুম ‘l’ হয়ে যাবে। তাই ‘t’-এর মাথায় কাটা দাগ দেওয়ার ব্যাপারেও সচেতন হতে হবে।Tense-এর ব্যবহার ও person: Tense-এর ব্যবহার ও person সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। যেমন Third person-এর present tense singular-এর পর verb-এর সঙ্গে ‘s’ বা es দিতে হয়—এটা বুঝতে হবে। সম্পূর্ণ পাঠ্যবই থেকে verb-এর present ও past form-গুলো খুঁজে নিয়ে একটা তালিকা তৈরি করে নেওয়া একান্ত দরকার। পাশাপাশি lesson 1 থেকে Lesson 38 পর্যন্ত প্রতিটি Lesson থেকে Similar word ও opposite word-এর উপযোগী word সমূহ খুঁজে নিয়ে একটা তালিকা তৈরি করে শিখে নিতে হবে।কবিতা: সমাপনী পরীক্ষায় ইংরেজি কবিতা লেখা একটি আবশ্যকীয় প্রশ্ন। এ ক্ষেত্রে কবিতার নাম, লাইন ও style ঠিক রেখে অবিকল বইয়ের মতো করে লেখার অভ্যাস করতে হবে। কবিতায় ব্যবহূত Punctuation Marks-এর সঠিক ব্যবহার অবশ্যই শিখতে হবে।প্রশ্ন নম্বর 1, 2, 5, 9, 10, 11 ও 12Communicative approach পদ্ধতির প্রশ্নোত্তরের জন্য অর্থাৎ প্রশ্নমালার 1, 2, 5, 9, 10, 11 ও 12 নম্বর প্রশ্নগুলোর জন্য যেহেতু Alternative প্রশ্ন আছে, কাজেই প্রতিটি ধরনের প্রশ্নের উত্তর ও উত্তরের ধরন অবশ্যই শিখতে হবে। কারণ, পরীক্ষায় সবগুলো প্রশ্ন আসবে না, যেকোনো এক ধরনের প্রশ্ন আসবে।প্রশ্নের উত্তর অনুশীলন: প্রতিটি প্রশ্নে দেওয়া নির্দেশনা অনুসরণ করে উত্তর লেখার অভ্যাস করতে হবে এবং শিখতে হবে।Paragraph: প্রশ্নপত্রে Paragraph-এর প্রশ্ন দেওয়া থাকলে সেই আলোকে Paragraph লিখতে হবে এবং Paragraph আকৃতিতেই লিখতে হবে। তাই Clue, Question, Model Paragraph এই তিন ধরনের Paragraph শিখতে হবে। কারণ, পরীক্ষায় আসবে উল্লেখিত তিন ধরনের একটি। Lesson 35-এর অনুসরণে বিভিন্ন Paragraph শেখা যেতে পারে। Paragraph 100 words-এর মধ্যে হতে হবে।Rearrange: এ ক্ষেত্রে শুধু বাক্যাংশ সাজিয়ে প্রশ্ন তৈরি করলে হবে না, প্রশ্নের যথার্থ উত্তরও লিখতে হবে। যেমন: (a) your/what’s/name? উত্তরপত্রে লিখতে হবে: (a) Qus: What’s your name?Ans: My name is ZahidDialogue: ইংরেজি প্রশ্নপত্রে Dialogue আরেকটি উল্লেখযোগ্য আবশ্যকীয় প্রশ্ন। এ ক্ষেত্রে would অথবা could-এর ব্যবহার নিশ্চিত হবে। Dialogue লিখতে পারলে ভালো নম্বর আশা করা যায়। Dialogue-এর জন্য text বইয়ের বিভিন্ন Lesson-এর কথোপকথন অংশ Situation হিসেবে বাছাই করে নিয়ে অনুশীলন করতে পারো। এ ছাড়া text বইয়ের Lesson 10-এর সাতটি Dialogue বারবার অনুশীলন করা দরকার।Letter: ছয়টি অংশ ঠিক রেখে Letter-এ মূল বক্তব্য সুস্পষ্টভাবে উপস্থাপন করা দরকার। Letter লেখার সময় খাতার বাম পৃষ্ঠা থেকে শুরু করে ডান পৃষ্ঠায় শেষ করার অভ্যাস করা ভালো। তবে এক পৃষ্ঠায়ও Letter সুন্দর করে গুছিয়ে লেখা যায়। Letter লেখা শেষ হলে যথাযথ গ্যাপ রেখে Envelope আঁকতে হবে। Envelope-এর পরিমাপ র্৫র্ দৈর্ঘ্য এবং র্৩র্ প্রস্থ হওয়া ভালো। To এবং From এ সঠিক ঠিকানা থাকতে হবে। বিদেশি বন্ধু উল্লেখ থাকলে Envelope এ BY AIR MAIL লেখা দরকার এবং বিদেশি ঠিকানা থাকা দরকার। ঠিকানা অবশ্যই ইংরেজিতে লিখতে হবে।প্রিয় শিক্ষার্থী, সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে পাঠ্যবই অনুশীলনের বিকল্প নেই। ভালো ফলাফলের জন্য পাঠ্যবইয়ের প্রতিটি Lesson আয়ত্তে রাখার প্রতিশ্রুতি নিয়ে নিশ্চয় পড়াশোনা শুরু করে দিয়েছে। আরেকটা কথা, প্রশ্নোত্তর লেখার সময় অবশ্যই word থেকে word এবং Line থেকে Line-এর যথার্থ দূরত্ব বজায় রাখার অভ্যাস করবে।