২০১২ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদায় হজপ্রিয় শিক্ষার্থীরা, বাংলা বিষয়ের ওপর পড়াশোনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমাদের আজকের আলোচ্যসূচিতে রয়েছে Èবিদায় হজ'। এসো, তাহলে প্রশ্নোত্তর আলোচনা থেকে দেখা যাক Èবিদায় হজ' পড়ে এর বিষয়বস্তু আমরা কতটুকু অনুধাবন করতে পেরেছি।প্রশ্ন: Èবিদায় হজ' বলতে কী বোঝ? উত্তর: মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনে পালিত শেষ হজ বিদায় হজ নামে পরিচিত। হিজরি দশম সালে লাখ লাখ মুসলমানসহ মহানবী (সা.) এই হজব্রত পালন করেন। প্রশ্ন: হজরত মুহাম্মদ (সা.) কে ছিলেন? উত্তর: হজরত মুহাম্মদ (সা.) ছিলেন বিশ্বমানবতার মুক্তিদূত, ইসলাম ধর্মের প্রবর্তক, আল্লাহর প্রেরিত সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল। প্রশ্ন: হজরত মুহাম্মদ (সা.) মানুষের কাছে কী পঁেৌছে দিয়েছেন? উত্তর: হজরত মুহাম্মদ (সা.) মানুষের কাছে সত্য, ন্যায় ও মানবতার বাণী পঁেৌছে দিয়েছেন। প্রশ্ন: বিদায় হজ কী? উত্তর: মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনের শেষ হজ Èবিদায় হজ' নামে পরিচিত। জিলকদ মাসের ২৫ তারিখ হজরত মুহাম্মদ (সা.) অসংখ্য সঙ্গী-সাথিসহ হজ পালনের উদ্দেশ্যে মক্কার পথে যাত্রা করেন। জিলহজ মাসের পঁাচ তারিখে মহানবী (সা.) মক্কা শরিফে উপনীত হন। আরব দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রায় দুই লাখ মানুষ সঙ্গে নিয়ে মহানবী (সা.) এই হজ পালন করেন। হিজরি দশ সালের জিলহজ মাসে অনুষ্ঠিত এই হজ ছিল মহানবী (সা.)-এর জীবনে শেষ হজ। ইসলামের ইতিহাসে এই হজই বিদায় হজ নামে খ্যাত। প্রশ্ন: জিলকদ মাসের কোন সময় মহানবী (সা.) মক্কার পথে যাত্রা করেন? উত্তর: জিলকদ মাসের শেষ দিকে মহানবী (সা.) মক্কার পথে যাত্রা করেন। প্রশ্ন: হিজরি কত সালে বিদায় হজ অনুষ্ঠিত হয়? উত্তর: হিজরি দশম সালে বিদায় হজ অনুষ্ঠিত হয়। প্রশ্ন: দশম হিজরির হজের সময় এলে মহানবী (সা.) অন্তরের গভীরে কী অনুভব করলেন? উত্তর: কাবার আহ্বান অনুভব করলেন। প্রশ্ন: মহানবী (সা.) কী স্থির করলেন? উত্তর: সাহাবিদের সঙ্গে নিয়ে হজ পালন করবেন। প্রশ্ন: যঁারা হজরতকে কখনো দেখেননি, তঁারা কী করলেন? উত্তর: এই মহামানবকে একবার দেখার জন্য কাবা শরিফে এলেন। প্রশ্ন: আরব দেশের নানা স্থান থেকে ওই সময় কত সংখ্যক মানুষ হজ পালন করতে আসেন? উত্তর: প্রায় দুই লাখ মানুষ। প্রশ্ন: হজরত মুহাম্মদ (সা.) কোন পাহাড়ে দঁাড়িয়ে ভাষণ দিলেন? উত্তর: হজরত মুহাম্মদ (সা.) জাবালে রাহমাত নামক পাহাড়ে দঁাড়িয়ে ভাষণ দিলেন। প্রশ্ন: মহানবী (সা.) ভাষণের শুরুতেই কার প্রশংসা করলেন। উত্তর: মহানবী (সা.) ভাষণের শুরুতেই আল্লাহর প্রশংসা করলেন। প্রশ্ন: একদিন আমাদের কার কাছে হাজির হতে হবে? উত্তর: আল্লাহর কাছে। প্রশ্ন: আল্লাহ আমাদের কাছে কী চাইবেন? উত্তর: পৃথিবীতে কৃতকর্মের হিসাব চাইবেন। প্রশ্ন: মুসলমানদের সম্পর্কে মহানবী (সা.) কী বলেছেন? উত্তর: সব মুসলমান একে অন্যের ভাই। প্রশ্ন: মহানবী (সা.) কী থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে বলেছেন? উত্তর: সামান্য পাপ থেকেও নিজেকে দূরে সরিয়ে রাখতে বলেছেন। প্রশ্ন: ভাইয়ের সম্পত্তি সম্পর্কে মহানবী (সা.) কী বলেছেন? উত্তর: Èএক ভাই কখনো অন্য ভাইয়ের সম্পত্তি জোর করে দখল কোরো না।' প্রশ্ন: মহানবী (সা.) জোর দিয়ে কী বলেছেন? উত্তর: মহানবী (সা.) জোর দিয়ে বলেছেন: ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না। নিজের ধর্ম পালন করবে। যারা অন্য ধর্ম পালন করে, তাদের ওপর তোমার ধর্ম চাপিয়ে দেওয়ার চষ্টো কোরো না। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল