অধ্যায়-৪ ঐকিক নিয়মপ্রিয় ৫ম শ্রেণীর শিক্ষার্থী, গণিত বিষয়ের ওপর আলোচনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমাদের আজকের আলোচনায় রয়েছে চতুর্থ অধ্যায়ের ‘ঐকিক নিয়ম’। ঐকিক নিয়মে সমস্যা সমাধানের ক্ষেত্রে প্রশ্নটি ভালোভাবে পড়ে জেনে নিতে হয় প্রশ্নে কী দেওয়া আছে এবং কী চাওয়া হয়েছে বা কী বের করতে হবে বা কী নির্ণয় করতে বলা হয়েছে। এবার চলো গতকালের ধারাবাহিকতায় এই অধ্যায়ে আলোচিত কিছু উদাহরণের আলোকে অনুশীলনীর কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যার আদর্শ সমাধান দেখা যাক।প্রশ্ন: ১০০ লিচুর দাম ৯০ টাকা হলে ২০টি লিচুর দাম কত?সমাধান: ১০০টি লিচুর দাম ৯০ টাকা বা ৯০০০ পয়সা ১ ” ” ” (৯০০০১০০) পয়সা = ৯০ পয়সা ২০ ” ” ” (৯০২০) পয়সা = ১৮০০ পয়সা বা ১৮ টাকাউত্তর: ১৮ টাকা।প্রশ্ন: ২০০ জন লোক যে খাদ্য ২০ দিনে খেতে পারে, কতজন লোক সে খাদ্য ৪০ দিনে খেতে পারবে?সমাধান: ২০ দিনে খেতে পারে ২০০ জন লোক ১ ” ” ” (২০০২০) জন লোক = ৪০০০ জন লোক ৪০ ” ” ” (৪০০০৪০) জন লোক = ১০০ জন লোকউত্তর: ১০০ জন লোক।প্রশ্ন: একটি ছাত্রাবাসে ১৬ জন ছাত্রের ২৫ দিনের খাদ্য আছে। কয়েকজন নতুন ছাত্র আসায় ২০ দিনে খাদ্য শেষ হয়ে গেল। নতুন ছাত্রের সংখ্যা কত?সমাধান: ২৫ দিনের খাদ্য আছে ১৬ জনের ১ ” ” ” (১৬২৫) জনের = ৪০০ জনের ২০ ” ” ” (৪০০২০) জনের = ২০ জনেরসুতরাং নতুন ছাত্রের সংখ্যা হলো: (২০-১৬) জন = ৪ জনউত্তর: ৪ জন।প্রশ্ন: কোনো শিবিরে ১২০০ সৈন্যের ২৮ দিনের খাদ্য আছে। ঐ শিবির থেকে ৪০০ সৈন্য চলে গেলে বাকি সৈন্যের ঐ খাদ্যে কত দিন চলবে?সমাধান: শিবিরে সৈন্য ছিল ১২০০ জন শিবির হতে সৈন্য চলে গেল ৪০০ জন শিবিরে সৈন্য বাকি থাকল ৮০০ জনএখন, ঐ খাদ্যে ১২০০ সৈন্যের চলে ২৮ দিন ” ” ১ ” ” (২৮১২০০) দিন = ৩৩৬০০ দিন ” ” ৮০০ ” ” (৩৩৬০০৮০০) দিন = ৪২ দিনসুতরাং বাকি সৈন্যের ঐ খাদ্যে ৪২ দিন চলবে।উত্তর: ৪২ দিন।# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল