২০১২ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৪  খাদ্য ও পুষ্টিপ্রিয় শিক্ষার্থীরা, বিজ্ঞান বিষয়ের ওপর পড়াশোনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকের আলোচ্যসূচিতে রয়েছে অধ্যায়-৪-এর খাদ্য ও পুষ্টি। # শূন্যস্থান পূরণ করো:প্রশ্ন: খাদ্যের সাথে স্বাস্থ্যের সম্পর্কই হলো —।উত্তর: খাদ্যের সাথে স্বাস্থ্যের সম্পর্কই হলো পুষ্টি।প্রশ্ন: ভিটামিন — তাপে নষ্ট হয়ে যায়।উত্তর: ভিটামিন সি তাপে নষ্ট হয়ে যায়।প্রশ্ন: সব রকম খাবার সমান — নয়।উত্তর: সব রকম খাবার সমান পুষ্টিকর নয়।প্রশ্ন: আমিষের অভাবে — রোগ হয়।উত্তর: আমিষের অভাবে কোয়াশিয়রকর রোগ হয়।প্রশ্ন: চাল, আটা, ময়দা ইত্যাদি — জাতীয় খাদ্য।উত্তর: চাল, আটা, ময়দা ইত্যাদি শ্বেতসার জাতীয় খাদ্য।প্রশ্ন: মাছ, মাংস, ডাল, ডিম, দুধ ইত্যাদি — জাতীয় খাদ্য।উত্তর: মাছ, মাংস, ডাল, ডিম, দুধ ইত্যাদি আমিষ জাতীয় খাদ্য।স্নেহজাতীয় খাদ্যও শর্করার মতো — জোগায়।উত্তর: স্নেহজাতীয় খাদ্যও শর্করার মতো শক্তি জোগায়।প্রশ্ন: তেলের অভাবে শরীর খসখসে হয়ে যায় ও — হতে পারে।উত্তর: তেলের অভাবে শরীর খসখসে হয়ে যায় ও চর্মরোগ হতে পারে।প্রশ্ন: — ও — মাছে প্রচুর ভিটামিন ‘এ’ থাকে।উত্তর: মলা ও ঢেলা মাছে প্রচুর ভিটামিন ‘এ’ থাকে।প্রশ্ন: ভিটামিন ‘ই’-এর অভাবে — দেখা দেয়।উত্তর: ভিটামিন ‘ই’-এর অভাবে রক্তশূন্যতা দেখা দেয়।প্রশ্ন: আমাদের প্রতিদিন কাঁচা-পাকা — ও — খাওয়া দরকার।উত্তর: আমাদের প্রতিদিন কাঁচা-পাকা ফল ও সবজি খাওয়া দরকার।প্রশ্ন: ভিটামিন — এর অভাবে শিশুদের রিকেটস রোগ হয়।উত্তর: ভিটামিন ‘ডি’-এর অভাবে শিশুদের রিকেটস রোগ হয়।প্রশ্ন: ভিটামিন — রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।উত্তর: ভিটামিন ‘কে’ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।প্রশ্ন: আয়োডিনের অভাবে — রোগ হয়।উত্তর: আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়।প্রশ্ন: সামুদ্রিক মাছে প্রচুর — আছে।উত্তর: সামুদ্রিক মাছে প্রচুর আয়োডিন আছে।প্রশ্ন: পানি কম পান করলে — হয়।উত্তর: পানি কম পান করলে কোষ্ঠকাঠিন্য হয়।প্রশ্ন: প্রতিদিন অন্তত — গ্লাস পানি পান করা প্রয়োজন।উত্তর: প্রতিদিন অন্তত ৬-৭ গ্লাস পানি পান করা প্রয়োজন।প্রশ্ন: মাছ, মাংস, ডিম ইত্যাদি — আমিষ।উত্তর: মাছ, মাংস, ডিম ইত্যাদি প্রাণিজ আমিষ।# সঠিক উত্তরটি খাতায় লেখো:প্রশ্ন: কোনটির অভাবে কোয়াশিয়রকর রোগ হয়?(ক) শ্বেতসার (খ) ভিটামিন (গ) আমিষ (ঘ) খনিজ লবণউত্তর: (গ) আমিষপ্রশ্ন: কোনটির অভাবে রাতকানা রোগ হয়?(ক) ভিটামিন ‘এ’ (খ) ভিটামিন ‘বি’ (গ) ভিটামিন ‘সি’ (ঘ) ভিটামিন ‘ডি’উত্তর: (ক) ভিটামিন ‘এ’প্রশ্ন: কোনটির অভাবে গলগণ্ড হয়?(ক) ভিটামিন ‘এ’ (খ) ভিটামিন ‘বি’ (গ) ক্যালসিয়াম (ঘ) আয়োডিনউত্তর: (ঘ) আয়োডিনপ্রশ্ন: কোনটির অভাবে রক্তশূন্যতা দেখা দেয়?(ক) সোডিয়াম (খ) লৌহ (গ) আয়োডিন (ঘ) ক্যালসিয়ামউত্তর: (খ) লৌহপ্রশ্ন: দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধনের জন্য কোন উপাদানটি দরকার?(ক) স্নেহ (খ) শ্বেতসার (গ) আমিষ (ঘ) খনিজ লবণউত্তর: (গ) আমিষ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল