২০১২ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবিতা  ‘কে?’ প্রিয় শিক্ষার্থী, প্রীতি ও শুভেচ্ছাসহ স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পড়াশোনায়। ধারাবাহিক পাঠ আলোচনায় আজ রয়েছে বাংলা বিষয়ের ‘কে?’ কবিতা। রচনা করেছেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। আশা করি, এরই মধ্যে কবিতাটি তোমাদের মুখস্থ হয়ে গেছে। এসো, তাহলে এবার কবি পরিচিতি ও কবিতার মূলভাব জেনে নিয়ে পাঠ্যসূচিতে প্রবেশ করা যাক।কবি পরিচিতি: কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত ১৮১২ সালে পশ্চিমবঙ্গের শিয়ালডাঙ্গা কাঁচড়াপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি প্রচুর ব্যঙ্গ-বিদ্রুপ ও হাসির কবিতা রচনা করেছেন। ‘সংবাদ প্রভাকর’ পত্রিকার সম্পাদক হিসেবে তিনি খ্যাতি লাভ করেন। তিনি জীবিত থাকতে তাঁর কাব্যগ্রন্থের মধ্যে ‘প্রবোধ প্রভাকর’ প্রকাশিত হয়। অন্যান্য কাব্যগ্রন্থ তাঁর মৃত্যুর পর প্রকাশিত হয়। ১৮৫৯ সালে তিনি মৃত্যুবরণ করেন।মূলভাব: কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত রচিত ‘কে?’ কবিতায় পৃথিবীতে ধার্মিক, সুখী, বিজ্ঞ, ধীর, সাধু, জ্ঞানী ও মূর্খ ব্যক্তিদের বৈশিষ্ট্য সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে। স্রষ্টার সৃষ্ট সব জীবের প্রতি যে ব্যক্তির দয়া ও সহানুভূতি রয়েছে, এই পৃথিবীতে সে ব্যক্তিই ধার্মিক হিসেবে পরিচিতি লাভ করে থাকেন। সব সময় যিনি রোগমুক্ত জীবনযাপন করেন, তিনিই প্রকৃত সুখী। ভালোমন্দ জ্ঞান বিবেচনা যার প্রখর তাকেই বিজ্ঞ বলা যায়। যে ব্যক্তি বিপদ-আপদে বিচলিত না হয়ে ধৈর্য ধারণ করে বিপদ মোকাবিলা করতে জানেন, সেই ব্যক্তিই প্রকৃত ধীর স্বভাবের ব্যক্তি। যে ব্যক্তি নিজের ভালোমন্দ বোঝে না, নিজের ক্ষতি নিজে করে, সে নির্বোধ, তাকে মূর্খ বলা হয়। পরোপকারী ব্যক্তিকে সাধু বলা হয়। তিনিই প্রকৃত সাধু ব্যক্তি, যিনি পরের কারণে স্বার্থ বলি দেন। আর সে ব্যক্তিই সত্যিকার অর্থে জ্ঞানী, যার ভালোমন্দ বোঝার ক্ষমতা রয়েছে।প্রশ্ন: নিচের শব্দগুলোর অর্থ লেখো: ধার্মিক সর্বজীবে সতত আরোগী বিজ্ঞ হিতাহিত মূর্খ বোধ সাধুউত্তর:প্রদত্ত শব্দ শব্দের অর্থধার্মিক — যিনি নিজ ধর্মীয় আদেশ-নির্দেশ মেনে চলেন।সর্বজীবে — সব রকম জীবের প্রতি।সতত — সব সময়।আরোগী — নীরোগ।বিজ্ঞ — যার বিশেষ জ্ঞান আছে।হিতাহিত — কল্যাণ ও অকল্যাণ।মূর্খ — নিতান্ত বোকা, যার কোনো বোধশক্তি নেই।বোধ — বোঝার ক্ষমতা।সাধু — সৎ, ধার্মিক।প্রশ্ন: বাক্য রচনা করো: ধার্মিক সতত আরোগী বিজ্ঞ হিতাহিত মূর্খ বোধ সাধু স্থির জ্ঞানী সুখী সর্বজীবেউত্তর: প্রদত্ত শব্দ বাক্য রচনাধার্মিক — ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ ধার্মিক ছিলেন।সতত — সতত ভালো কাজ করব, কারও মনে দুঃখ দেব না।আরোগী — সিরাজের অটুট স্বাস্থ্য দেখলেই বোঝা যায় সে আরোগী।বিজ্ঞ — বিজ্ঞ লোকের কাছ থেকে পরামর্শ নেওয়া ভালো।হিতাহিত — হিতাহিত বিবেচনা করে কাজ করা ভালো।মূর্খ — কথায় আছে মূর্খ বন্ধুর চেয়ে জ্ঞানী শত্রু ভালো।বোধ — নিজ বোধ ও বিবেচনা দিয়ে আমাদের কাজ করা দরকার।সাধু — লোকটি যেমন সাধু, তেমনি নিরহংকার।স্থির — তিনিই প্রকৃত ধীর ব্যক্তি যিনি বিপদে স্থির থাকেন।জ্ঞানী — তিনিই প্রকৃত জ্ঞানী ব্যক্তি যিনি ভালোমন্দ বোঝার ক্ষমতা রাখেন।সুখী — সব সময় যিনি রোগমুক্ত জীবন যাপন করেন তিনিই প্রকৃত সুখী।সর্বজীবে— সর্বজীবে দয়া করা মানুষের কর্তব্য।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল