অধ্যায়-৫ সরলপ্রিয় শিক্ষার্থীরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছাসহ স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। গণিত বিষয়ের ওপর আলোচনায় আজ রয়েছে পঞ্চম অধ্যায়ের সরল। ‘সরল’ কথাটি খুব সহজ-সরল হলেও অসচেতনতার কারণে অনেক সময় সরল অঙ্ক আমাদের বিভ্রান্তির মধ্যে ফেলে দেয়। তাই এ অঙ্ক সমাধানের সময় খুব ধীরস্থির ও ধৈর্যশীল হতে হয়। তাড়াহুড়ো করে এর সমাধান করা কখনো ঠিক নয়। এবার এসো, সঠিক নিয়মে কিছু সরল অঙ্কের সমাধান করা যাক। সরল করো: ১৬ ÷ ৪ + ১৫ ÷ ৩ × ২সমাধান: ১৬ ÷ ৪ + ১৫ ÷ ৩ × ২ = ৪ + ৫ × ২ = ৪ + ১০ = ১৪উত্তর: ১৪।সরল করো: ৮১ ÷ [৬ + ৩৯ ÷ {৪ + ৯০ ÷ (৩৩ - ২৩)}]সমাধান: ৮১ ÷ [৬ + ৩৯ ÷ {৪ + ৯০ ÷ (৩৩ - ২৩)}] = ৮১ ÷ [৬ + ৩৯ ÷ {৪ + ৯০ ÷ ১০}] = ৮১ ÷ [৬ + ৩৯ ÷ {৪ + ৯}] = ৮১ ÷ [৬ + ৩৯ ÷ ১৩] = ৮১ ÷ [৬ + ৩] = ৮১ ÷ ৯ = ৯উত্তর: ৯।লক্ষ করো: অঙ্কটিতে প্রথম বন্ধনী (), দ্বিতীয় বন্ধনী {}, তৃতীয় বন্ধনী [] ও ভাগের কাজ রয়েছে। ধারাবাহিকভাবে প্রথমে প্রথম বন্ধনী (), পরে দ্বিতীয় বন্ধনী {}, তারপর তৃতীয় বন্ধনীর [] কাজ করা হয়েছে এবং সবশেষে করা হয়েছে ভাগের কাজ।সরল করো: ৮২ - [১৩ × (৭৩ - ৪৬ ÷ ২ × ৩) - {৪৫ - ৩ (৭ + ২১ ÷ ৭)}]সমাধান: ৮২ - [১৩ × (৭৩ - ৪৬ ÷ ২ × ৩) - {৪৫ - ৩ (৭ + ২১ ÷ ৭)}] = ৮২ - [১৩ × (৭৩ - ২৩ × ৩) - {৪৫ - ৩ (৭ + ৩)}] = ৮২ - [১৩ × (৭৩ - ৬৯) - {৪৫ - ৩ × ১০}] = ৮২ - [১৩ × ৪ - {৪৫ - ৩০}] = ৮২ - [১৩ × ৪ - ১৫] = ৮২ - [৫২ - ১৫] = ৮২ - ৩৭ = ৪৫উত্তর: ৪৫।লক্ষ করো: অঙ্কটির নিয়মের ধারাবাহিকতায় এসে দ্বিতীয় ধাপে বন্ধনীর স্থলে কোনো চিহ্ন না থাকায় গুণ চিহ্ন ধরা হয়েছে।সরল করো: ৬৫ - ৫ [৪ + ৮১ ÷ {৯৩ - (৬০ ÷ ৫) (৩৫ - ২৮)}]সমাধান: ৬৫ - ৫ [৪ + ৮১ ÷ {৯৩ - (৬০ ÷ ৫) (৩৫ - ২৮)}] = ৬৫ - ৫ [৪ + ৮১ ÷ {৯৩ - ১২ × ৭}] = ৬৫ - ৫ [৪ + ৮১ ÷ {৯৩ - ৮৪}] = ৬৫ - ৫ [৪ + ৮১ ÷ ৯] = ৬৫ - ৫ [৪ + ৯] = ৬৫ - ৫ × ১৩ = ৬৫ - ৬৫ = ০উত্তর: ০।[২০০৯ সালের গণিত বইয়ে সংশোধিত ২৭ নম্বর সরল]সরল কর: [৩৬ ÷ {২ + ২৮ ÷ (৪ + ১২ ÷ ৪)}] ÷ ৬সমাধান: [৩৬ ÷ {২ + ২৮ ÷ (৪ + ১২ ÷ ৪)}] ÷ ৬ = [৩৬ ÷ {২ + ২৮ ÷ (৪ + ৩)}] ÷ ৬ = [৩৬ ÷ {২ + ২৮ ÷ ৭}] ÷ ৬ = [৩৬ ÷ {২ + ৪}] ÷ ৬ = [৩৬ ÷ ৬] ÷ ৬ = ৬ ÷ ৬ = ১উত্তর: ১।