২০১২ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রচনামূলক প্রশ্নোত্তরপ্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিয়ো। পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় প্রতিবছরই রচনামূলক প্রশ্ন দেওয়া হয়ে থাকে। সে আলোকে আজ তোমাদের পরিবেশ পরিচিতি সমাজ বইয়ের রচনামূলক প্রশ্নোত্তর আলোচনা করব। অধ্যায়-৯ প্রশ্ন: বাংলাদেশের কয়েকটি প্রধান পরিবেশগত সমস্যা লেখো।উত্তর: আমরা পরিবেশে জন্মগ্রহণ করি। পরিবেশের বিভিন্ন উপাদানের ওপর নির্ভর করে বেঁচে থাকি। কিন্তু পরিবেশদূষণের কারণে আমাদের দেশে দেখা দিয়েছে নানাবিধ সমস্যা। নিচে আমাদের দেশে পরিবেশদূষণের ফলে সৃষ্ট কয়েকটি পরিবেশগত সমস্যা তুলে ধরা হলো—সামাজিক সমস্যা: ১। ঘনবসতি ২। বস্তি সমস্যা ৩। অপরিচ্ছন্ন রাস্তাঘাট ৪। যানজট ৫। যানবাহনে ভিড় ৬। সামাজিক অবক্ষয় ৭। স্বাস্থ্য সমস্যা ৮। বিশুদ্ধ খাবার পানির অভাবপ্রাকৃতিক পরিবেশগত সমস্যা:১। পানিদূষণ ২। শব্দদূষণ ৩। বায়ুদূষণ ৪। মাটিদূষণ ৫। তাপমাত্রা বৃদ্ধি ৬। প্লাবন ও বন্যা ৭। জলাবদ্ধতা ৮। মাটির লবণাক্ততা বৃদ্ধি ৯। মরুকরণ ১০। প্রাকৃতিক সম্পদের পরিমাণ হ্রাস। অধ্যায়-১০ প্রশ্ন: জনসংখ্যার দ্রুত বৃদ্ধি ও জাতীয় জীবনে এর সমস্যা সম্পর্কে আলোচনা করো।উত্তর: জনসংখ্যার দ্রুত বৃদ্ধির ফলে আমাদের জাতীয় জীবনে কয়েকটি উল্লেখযোগ্য সমস্যা হলো: বেকার সমস্যা, নিম্ন মাথাপিছু আয়, আইনশৃঙ্খলার অবনতি, প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত ব্যবহার, পরিবেশদূষণ।বেকার সমস্যা: বাংলাদেশে প্রয়োজনীয় সম্পদের অভাবে অতিরিক্ত জনসংখ্যার জন্য রাষ্ট্র কাজের ব্যবস্থা করতে পারছে না। ফলে অনেক লোক বেকার জীবন যাপন করছে।নিম্ন মাথাপিছু আয়: এ দেশে সম্পদ সীমিত। বেকার সমস্যাও প্রকট। ফলে বার্ষিক মাথাপিছু আয় খুবই কম। ২৬ হাজার টাকা মাত্র (৪২১ ইউএস ডলার, বাংলাদেশে অর্থনৈতিক সমীক্ষা, ২০০৪)। নিম্ন মাথাপিছু আয় নিম্নমানের জীবনযাত্রার একটি অন্যতম কারণ।আইনশৃঙ্খলার অবনতি: দ্রুত জনসংখ্যার বৃদ্ধি ফলে এ দেশে জীবনযাত্রার মান নিম্নপর্যায়ের। ফলে অভাবগ্রস্ত হয়ে কেউ কেউ জীবিকার তাগিদে চুরি, ডাকাতি, ছিনতাই ইত্যাদিতে লিপ্ত হয়। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। আমরা রাস্তাঘাটে চলতে নিরাপত্তার অভাব বোধ করি।প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত ব্যবহার: মানুষের বেঁচে থাকার জন্য নানা উপাদান প্রয়োজন। যেমন—পানি, খাদ্য, বাসস্থান ইত্যাদি। প্রকৃতি থেকে মানুষ এগুলো পেয়ে থাকে। লোকসংখ্যা বেশি হলে এগুলো বেশি সংগৃহীত হয়। কিন্তু প্রাকৃতিক সম্পদ সীমিত। অতিরিক্ত ব্যবহারের ফলে তা দ্রুত শেষ হয়ে যাচ্ছে। ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।পরিবেশদূষণ: চারপাশের প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ নিয়েই আমাদের পরিবেশ। কিন্তু অতিরিক্ত জনসংখ্যার কারণে একদিকে আমাদের প্রাকৃতিক পরিবেশ যেমন দূষিত হয়ে পড়ছে, অন্যদিকে সামাজিক পরিবেশেও দেখা দিয়েছে নানা ধরনের বিশৃঙ্খলা। ফলে সামগ্রিকভাবে বসবাসের পরিবেশ দূষিত হয়ে পড়ছে।# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল