২০১২ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান শিক্ষক (প্রা.) হু. মু. এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাঅধ্যায়-১১  প্রিয় শিক্ষার্থীরা, আজ পরিবেশ পরিচিতি সমাজ বইয়ের অধ্যায়-১১ থেকে রচনামূলক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।প্রশ্ন: ময়নামতি কোথায় অবস্থিত? এখানে প্রাচীন বাংলার বৌদ্ধ সভ্যতার প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর বর্ণনা করো।উত্তর: কুমিল্লা জেলা শহরের প্রায় আট কিলোমিটার পশ্চিমে ময়নামতি অবস্থিত। প্রাচীন বাংলার বৌদ্ধ সভ্যতার অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন হলো কুমিল্লার ময়নামতি। সেখানে উত্তর-দক্ষিণে প্রায় ১৭ কিলোমিটারে ময়নামতি লালমাই পাহাড়ি অঞ্চল অবস্থিত। এই ব্যাপক অঞ্চলে খননকাজের জন্য ৫০টিরও বেশি স্থান চিহ্নিত হয়েছে। এর মধ্যে নয়টি স্থানে সীমিত পরিসরে খননকাজ হয়েছে। এগুলোর মধ্যে শালবন বিহার, আনন্দ বিহার, কুটিলা মুরা, চারপত্র মুরা, ভোজ বিহার, ময়নামতি প্রাসাদ টিলা, রূপবান মুরা, ইটাখোলা মুরা, ময়নামতি টিলা ইত্যাদি উল্লেখযোগ্য। ময়নামতিতে খননকাজ চালিয়ে বেশ কিছু তাম্রশাসন ও মূর্তি পাওয়া গেছে। এ ছাড়া অনেক স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, পোড়ামাটির সিল, মূর্তি ইত্যাদি এখানকার জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে। এসব সামগ্রী থেকে আট থেকে বারো শতক পর্যন্ত সময়কালে দক্ষিণ-পূর্ব বাংলার তৎকালীন সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় অবস্থা সম্বন্ধে জানা যায়। বাংলার এ অঞ্চলে বৌদ্ধ সভ্যতার উদ্ভব, বিকাশ ও ধ্বংসের একটি অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন হলো ময়নামতি। প্রশ্ন: পাহাড়পুর কোথায় অবস্থিত? এখানকার বাংলার বৌদ্ধ ও হিন্দু সংস্কৃতির প্রাচীন ধ্বংসাবশেষ গুরুত্বপূর্ণ নিদর্শনের বর্ণনা দাও।উত্তর: নওগাঁ জেলার বদলগাছী উপজেলার অন্তর্গত পাহাড়পুর গ্রামে অবস্থিত এখানকার প্রাচীন ধ্বংসাবশেষ বাংলার বৌদ্ধ ও হিন্দু সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। পাহাড়পুরের গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ হলো সোমপুর বিহার। এই ভূখণ্ডে যত বৌদ্ধ বিহার আবিষ্কৃত হয়েছে তার মধ্যে সোমপুর মহাবিহার আয়তনে সবচেয়ে বড়। পাল রাজা ধর্মপাল এ মহাবিহারটি প্রতিষ্ঠা করেন। এর চারদিকে রয়েছে ১৭৭টি আবাসিক কক্ষ, বিস্তৃত প্রবেশপথ, ছোটখাটো অনেক স্তূপ ও মন্দির। এ ছাড়া এখানকার অন্যান্য প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষের মধ্যে স্নানঘাট, গন্ধেশ্বরীর মন্দির ও সত্যপীর ভিটা উল্লেখযোগ্য। পাহাড়পুরে খননকাজ চালিয়ে বিভিন্ন রকমের নিদর্শন পাওয়া গেছে। এসব নিদর্শন ওই অঞ্চলে প্রাচীন বৌদ্ধ ও হিন্দু সমাজ, সংস্কৃতি, অর্থনীতি ও রাজনীতির তথ্য প্রদান করে। ধ্বংসাবশেষ থেকে মনে হয় সমাজে ধর্মের বেশ প্রভাব ছিল।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল