২০১২ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান শিক্ষক, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাঅধ্যায়-৫  স্বাস্থ্যবিধিপ্রিয় শিক্ষার্থীরা, আজ পরিবেশি পরিচিতি বিজ্ঞান বইয়ের অধ্যায়-৫ স্বাস্থ্যবিধি থেকে রচনামূলক প্রশ্নোত্তর আলোচনা করব।# রচনামূলক প্রশ্নের উত্তর লিখ। প্রশ্ন: ত্বকের যত্ন কীভাবে নিতে হয় লেখো। উত্তর: ত্বক আমাদের দেহের পা থেকে মাথা পর্যন্ত সমস্ত অংশ আবৃত করে রাখে। তাই ত্বকের যত্ন নেওয়া খুবই প্রয়োজন। ১। ত্বক পরিষ্কার রাখার জন্য নিয়মিত পরিষ্কার পানিতে সাবান দিয়ে গোসল করতে হবে। ২। দাদ, খোসপাঁচড়া, চুলকানি ইত্যাদি ত্বকের প্রধান রোগ। নোংরা ত্বকে এগুলো বেশি হয়। এ রোগগুলো ছোঁয়াচে। তাই এ রোগে আক্রান্ত হলে তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যেকোনো মলম না জেনে ব্যবহার করা উচিত নয়।প্রশ্ন: তুমি বাড়িতে স্যালাইন কীভাবে তৈরি করবে? উত্তর: বাড়িতে বসে স্যালাইন তৈরি করতে উপকরণ লাগবে: একটি চা-চামচ, একটি পরিষ্কার পাত্র, খাবার লবণ, গুড় বা চিনি, ফুটানো ঠান্ডা পানি অথবা নলকূপের পানি। স্যালাইন তৈরির পদ্ধতি ১) একটি পাত্রে আধা লিটার পরিমাণ ফুটানো ঠান্ডা পানি অথবা নিরাপদ নলকূপের পানি নিতে হবে। ২) এবার হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে। পরিষ্কার হাতে এক মুঠো গুড় অথবা চিনি নিয়ে পানিতে দিতে হবে। ৩) তিন আঙুলের ডগা দিয়ে এক চিমটি লবণ ওই পানিতে মেশাতে হবে। ৪) এবার মিশ্রণটি চামচ দিয়ে নাড়তে হবে। এভাবে লবণ ও চিনি বা গুড় পানিতে গুলে লবণগুড়ের শরবত বা খাবার স্যালাইন বানানো যায়। প্রশ্ন: দাঁতের যত্ন নেওয়ার উপায়গুলো বর্ণনা করো। উত্তর: দাঁত মুখের সৌন্দর্য বৃদ্ধি করে। দাঁত দিয়ে আমরা খাবার চিবিয়ে খাই। অযত্ন ও অবহেলার কারণে দাঁতে নানা রকম অসুবিধা দেখা দেয়। এর মধ্যে দাঁত ক্ষয় হওয়া, মাড়ি ফোলা, দাঁত ব্যথা, দাঁতের গোড়ায় পুঁজ হওয়া অন্যতম। নিম্নলিখিত উপায়ে দাঁতের যত্ন নেওয়া যায়—১) নিয়মিত সকালে ঘুম থেকে ওঠার পর ও ঘুমাতে যাওয়ার আগে দাঁত মাজতে হবে, ব্রাশ ও টুথপেস্ট এবং নিমের ডাল দিয়ে দাঁত মাজা ভালো। ২) প্রতিবার খাওয়ার পর কুলকুচা করতে হবে, এতে দাঁতের ফাঁকে খাবার জমতে পারে না। ৩) মুখ ধোয়ার সময় মাড়ি আঙুল দিয়ে মাজতে হবে। ৪) চকলেট দাঁতের জন্য ক্ষতিকর, তাই চকলেট খাওয়ার পর শিশুদের অবশ্যই দাঁত পরিষ্কার করে দিতে হবে। ৫) দাঁতে ব্যথা হলে গরম পানিতে সামান্য লবণ মিশিয়ে কুলকুচা করলে ভালো ফল পাওয়া যায়। ৬) দাঁতে বেশি অসুবিধা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ৪। প্রশ্ন: চোখ ভালো রাখার উপায় কী কী? উত্তর: চোখ দিয়ে আমরা দেখি। অন্ধ ব্যক্তি এই সুন্দর পৃথিবীর সৌন্দর্য দেখতে পায় না। তাই চোখের যত্ন অবশ্যই নিতে হবে। চোখ ভালো রাখার উপায়গুলো হলো—১) দিনে কয়েকবার পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে চোখ ধুতে হবে। ২) চোখে কাজল বা সুরমা ব্যবহার করলে তা মানসম্মত হতে হবে। ৩) ভিটামিন ‘এ’ যুক্ত খাবার খেতে হবে। ৪) অন্যের সানগ্লাস, রুমাল, গামছা বা তোয়ালে ব্যবহার করা উচিত নয়। ৫) চিকিৎসকের পরামর্শ ছাড়া চোখে কোনো ওষুধ ব্যবহার করা উচিত নয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল