২০১২ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান শিক্ষক, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকারচনামূলক প্রশ্নোত্তর প্রিয় শিক্ষার্থীরা, আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বইয়ের অধ্যায়-৫ স্বাস্থ্যবিধি থেকে রচনামূলক প্রশ্নোত্তর আলোচনা করব।# রচনামূলক প্রশ্নের উত্তর লিখ। প্রশ্ন: জন্ডিস রোগীর যত্ন কীভাবে নিতে হয় লেখো। উত্তর: জন্ডিস পানিবাহিত একটি যকৃতের রোগ। এ রোগকে অবহেলা করা মোটেই উচিত নয়। জন্ডিস রোগীর যত্নের জন্য নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করতে হবে। ১) সম্পূর্ণ বিশ্রাম গ্রহণ জন্ডিস রোগের উত্তম চিকিৎসা। ২) কম মসলা দিয়ে তরিতরকারি রান্না করতে হবে। ৩) আগে ধারণা করা হতো আখ ও আখের গুড়ের শরবত, ডাবের পানি, পাকা পেঁপে রোগীকে বেশি করে খাওয়ানো উচিত। কিন্তু বর্তমানে চিকিৎসকেরা এগুলো বেশি পরিমাণে খেতে নিষেধ করেন। ৪) সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত রোগীকে বিশ্রাম নিতে হবে। ৫) চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই জরুরি। ৬) জন্ডিসের টিকা নিয়ে এ রোগ প্রতিরোধ করা যায়। প্রশ্ন: এইডস রোগের লক্ষণগুলো কী? উত্তর: এইডস রোগের লক্ষণগুলো নিচে দেওয়া হলো:* রোগীর দেহের ওজন কমে যায়। * এক মাসের বেশি সময় একটানা জ্বর থাকে। * অনেক দিন পর্যন্ত শুকনো কাশি থাকে। * অনেক দিন পর্যন্ত পাতলা পায়খানা হয়। * সহজেই বিভিন্ন রোগে আক্রান্ত হয়। * ঘাড় বা বগলে অসহ্য ব্যথা হয়। * রোগীর বুদ্ধি কমে যায় ও কোনো কিছু মনে রাখতে পারে না। এইচআইভি মানুষের দেহের রক্তে প্রবেশ করে রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে দেয়। আজ পর্যন্ত বিশ্বের কোনো দেশে এ রোগের ওষুধ আবিষ্কার হয়নি।প্রশ্ন: যক্ষ্মা রোগের লক্ষণ বর্ণনা করো। উত্তর: যক্ষ্মা একটা মারাত্মক বায়ুবাহিত সংক্রামক রোগ। একে টিবি বা ক্ষয়রোগ বলা হয়। এক ধরনের ব্যাকটেরিয়া এ রোগ সৃষ্টি করে। যক্ষ্মা রোগের লক্ষণ নিম্নরূপ—* বিকেলের দিকে অল্প অল্প জ্বর ও রাতে ঘাম হয়। * তিন সপ্তাহের বেশি সময় ধরে কাশি থাকে। * ক্রমাগত ওজন কমে যায় ও শরীর দুর্বল হতে থাকে। * বুকে ও পিঠের ওপরের দিকে ব্যথা হয়। * রোগ বেড়ে গেলে কাশির সঙ্গে রক্ত বের হয়।প্রশ্ন: আমাশয় রোগ প্রতিরোধ করার উপায়গুলো লেখো। উত্তর: আমাশয় রোগ প্রতিরোধ করার উপায়গুলো নিম্নরূপ— * নিরাপদ পানি পান করতে হবে। * স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করতে হবে। * নোংরা, পচা, বাসি, খোলা খাবার পরিহার করতে হবে। * কাঁচা ফলমূল, শাকসবজি খাওয়ার আগে ভালো করে ধুয়ে নিতে হবে। * খাবার সর্বদা ঢেকে রাখতে হবে। * মলত্যাগের পর ও খাওয়ার আগে হাত সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এ রোগের লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক চিকিৎসা করানো উচিত। সময়মতো চিকিৎসা না হলে যকৃৎ ক্ষতিগ্রস্ত হতে পারে। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল