২০১২ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান শিক্ষক, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা রচনামূলক প্রশ্নোত্তর প্রিয় শিক্ষার্থীরা, আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বইয়ের অধ্যায়-৫ স্বাস্থ্যবিধি থেকে রচনামূলক প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: বাতজ্বর হওয়ার কারণ কী? বাতজ্বরের লক্ষণগুলো কী? উত্তর: বাতজ্বর আমাদের দেশের একটা পরিচিত রোগ। শিশুরা এই রোগে আক্রান্ত হয় বেশি। বাতজ্বরের কারণ—১. অস্বাস্থ্যকর পরিবেশে বাস করলে এ রোগ হয়। ২. স্যাঁতসেঁতে অন্ধকার ঘরে বহু দিন বাস করলে এ রোগ হওয়ার আশঙ্কা বেশি থাকে। ৩. স্ট্রেপটোকক্কাস নামক এক ধরনের জীবাণুর আক্রমণে এ রোগ হয়। বাতজ্বরের লক্ষণগুলো হলো—১. ঘন ঘন জ্বর ও গলা ব্যথা হয়।২. শিশু কিছু খেতে চায় না, তার দেহের ওজন কমতে থাকে। ৩. হাত বা পায়ের গিঁটে ব্যথা হয়। ৪. মাঝেমধ্যে বুকে ব্যথা অনুভূত হয়। ৫. শিশুর ওজন কমতে থাকে। প্রশ্ন: কান ভালো রাখার জন্য কী কী করা উচিত? উত্তর: কান দিয়ে আমরা শুনি। কান একটা শ্রবণেন্দ্রিয়। কান ভালো রাখার নিয়ম—১. কান নিয়মিত পরিষ্কার করতে হবে। ২. কানে কোনো রকম আঘাত যেন না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। ৩. শিশুদের কানে পানি বা দুধ ঢুকতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। ৪. ছুঁচালো কোনো কাঠি দিয়ে কান পরিষ্কার করা উচিত নয়। ৫. কানের খৈল বা ময়লা বের করার জন্য বড়দের সাহায্য নিতে হবে। ৬. কানে কোনো পোকামাকড় ঢুকলে চিকিৎসকের সাহায্যে তা বের করা উচিত। ৭. চিকিৎসকের পরামর্শ ছাড়া কানে কোনো রকম ওষুধ ব্যবহার করা উচিত নয়।প্রশ্ন: মানুষ কীভাবে গোল কৃমি দ্বারা আক্রান্ত হয়? উত্তর: অপরিচ্ছন্ন পরিবেশে কৃমি সহজে বিস্তার লাভ করে। গোলকৃমি অন্ত্রে ডিম পাড়ে। এ ডিম মলের সঙ্গে দেহের বাইরে আসে। ডিমগুলো ময়লা বা স্যাঁতসেঁতে জায়গায় অনেক দিন বেঁচে থাকতে পারে। এ ডিমগুলো যখন খাবার বা পানির সঙ্গে মানুষের অন্ত্রে প্রবেশ করে, কেবল তখনই খোলস ত্যাগ করে লার্ভা বের হয়। যেসব উপায়ে কৃমির ডিম মানুষের অন্ত্রে প্রবেশ করে তা হলো—১. হাত না ধুয়ে খাবার খেলে। ২. শাকসবজি ও ফলমূল না ধুয়ে খেলে।৩. মলত্যাগের পর ও খাবার খাওয়ার আগে হাত সাবান দিয়ে ভালো করে না ধুলে। ৪. নখ বড় থাকলে।৫. লোকজন মলত্যাগ করে এমন জায়গায় খালি পায়ে হাঁটলে।