শিক্ষক (প্রা.), আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাদৈত্য ও জেলেপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, বাংলা বিষয়ের ওপর আলোচনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে অনেক অনেক শুভেচ্ছা সবার জন্য। আলোচ্যসূচিতে আজ রয়েছে আরব্য উপন্যাস ‘আলিফ লায়লা’ থেকে সংগৃহীত এবং তোমাদের জন্য সংকলিত গল্প ‘দৈত্য ও জেলে’। ‘আলিফ লায়লা’ বা ‘আরব্য রজনী’ আরবীয় কল্পকাহিনিগুলোর জন্ম প্রাচীন মিসরে। ১০০১টি কাহিনিভিত্তিক আরব্য রজনীর গল্পগুলো একসময় লোকের মুখে মুখে ফিরত। বাগদাদের খলিফা হারুন অর রশীদের আমলে (৭৬৪-৮০৯ খ্রি.) এবং ফাতেমীয় (৯৬৮-১১৭১ খ্রি.) ও মামলুক (১২৫০-১৩৮২ খ্রি.) রাজবংশের সময় এসব গল্পের অধিকাংশ সংগৃহীত হয়। যত দূর জানা যায়, এই মৌখিক লোককথাগুলো কখনো এক হাতে, একসময়ে এমনকি এক দেশেও লেখা হয়নি। এসব গল্প প্রথম লিখিত রূপ পেয়েছে প্রাচীন পারসিক ভাষায় হাজার আকসানা বা হাজার গল্প নামে। এই কাহিনিগুলো মোগল আমলে মধ্যপ্রাচ্য থেকে আমাদের দেশে এসেছে। বর্তমান সময়ে আরব্য রজনীর গল্প বিশ্বসাহিত্য জগতের এক মূল্যবান সম্পদ। আমাদের আলোচ্য গল্পটি এই সম্পদেরই একটি অংশ। এবার এসো, এই গল্পের কিছু শব্দের অর্থ ও বাক্য রচনা দিয়ে আমাদের ধারাবাহিক পাঠ শুরু করা যাক। প্রশ্ন: নিচের শব্দগুলোর অর্থ লেখো: মর্জি, অনাহার, গোস্তাকি, নসিব, বদনসিব, শ্বেত, আস্থা, জব্বর, বেঈমান, প্রতিজ্ঞা উত্তর: প্রদত্ত শব্দ শব্দের অর্থ প্রদত্ত শব্দ শব্দের অর্থ মর্জি ইচ্ছা। অনাহার উপবাস। গোস্তাকি অপরাধ। নসিব ভাগ্য। বদনসিব মন্দ ভাগ্য। শ্বেত সাদা। আস্থা ভরসা। জব্বর দারুণ। বেঈমান অকৃতজ্ঞ। প্রতিজ্ঞা শপথ।প্রশ্ন: নিচের শব্দগুলো দিয়ে বাক্য রচনা করো:জেলে, কায়ক্লেশে, গুজরান, জালা, মোহর উত্তর: প্রদত্ত শব্দ বাক্য রচনা জেলে — জেলেরা মাছ বিক্রি করে সংসার চালায়। কায়ক্লেশে — শ্রমিকসমাজ কায়ক্লেশে জীবন যাপন করে। গুজরান — করিমন খুব কষ্টে দিন গুজরান করে। জালা — দৈত্যটি জালার মধ্যে বন্দী ছিল। মোহর — সুলেমান বাদশাহ জালার মুখে মোহর খোদাই করে দিয়েছিল। প্রশ্ন: শূন্যস্থান পূরণ করো: (ক) সে প্রতিদিন নদীতে — করে জাল ফেলত। উত্তর: সে প্রতিদিন নদীতে পাঁচবার করে জাল ফেলত। (খ) বলতে বলতে জেলে — বারের মতো জালটা — ছুড়ে মারল। উত্তর: বলতে বলতে জেলে শেষ বারের মতো জালটা পানিতে ছুড়ে মারল। (গ) তোমার জন্য — একটা খবর নিয়ে এসেছি। উত্তর: তোমার জন্য জব্বর একটা খবর নিয়ে এসেছি। (ঘ) কেন তুমি আমাকে — চাইছ? উত্তর: কেন তুমি আমাকে মারতে চাইছ? (ঙ) দৈত্য এবার বলল, তোমার — কী শুনবে? উত্তর: দৈত্য এবার বলল, তোমার গোস্তাকি কী শুনবে? প্রশ্ন: ডান দিক থেকে শব্দ বেছে নিয়ে বাঁ দিকের সঙ্গে মিল করো: গরিব দাঁত মাটির পাকিয়ে কাচের খবর কুণ্ডলী লোকজন জব্বর টুকরো বাদশাহর বিগড়েকড়মড় জেলে মেজাজ জালাউত্তর: গরিব জেলে মাটির জালা কাচের টুকরো কুণ্ডলী পাকিয়ে জব্বর খবর বাদশাহর লোকজনকড়মড় দাঁত মেজাজ বিগড়ে# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল