কুমড়ো ও পাখির কথাপ্রিয় শিক্ষার্থী, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছাসহ স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পড়াশোনায়। ধারাবাহিক পাঠ আলোচনায় আজ তোমাদের জন্য রয়েছে বাংলা বিষয়ের ‘কুমড়ো ও পাখির কথা’ নাটিকা। এসো, তাহলে শব্দ শেখার মধ্য দিয়ে আজকের পাঠ শুরু করা যাক। প্রশ্ন: নিচের শব্দগুলোর অর্থ লেখো: নির্জন, দুশমন, পরাগ, চমৎকার, হাওয়া, সতর্কউত্তর: প্রদত্ত শব্দ শব্দের অর্থ নির্জন = জনশূন্য দুশমন = শত্রু পরাগ = ফুলের রেণু চমৎকার = সুন্দর হাওয়া = বাতাস সতর্ক = সাবধান। প্রশ্ন: নিচের শব্দগুলো দিয়ে বাক্য রচনা করোদোয়েল, রোদ, চমৎকার, নির্জন, পরাগ উত্তর: প্রদত্ত শব্দ বাক্য রচনা দোয়েল = দোয়েল আমাদের জাতীয় পাখি। রোদ = বৃষ্টি শেষে রোদ উঠেছে। চমৎকার = শরতের সকাল খুবই চমৎকার। নির্জন = নির্জন বনপথে একা চলা ঠিক নয়। পরাগ = প্রত্যেক ফুলে পরাগ থাকে। প্রশ্ন: দোয়েল পাখি কুমড়োর কী উপকার করে? উত্তর: কুমড়োগাছের প্রধান শত্রু পোকামাকড়। ওরা কুমড়োগাছের সব ফুল খেয়ে ফেলে। পোকামাকড়ের জ্বালায় কুমড়োর ফুলগুলো ফলে পরিণত হতে পারে না। দোয়েল পাখি এসব ক্ষতিকারক পোকামাকড় খেয়ে কুমড়োর উপকার করে। এ ছাড়া দোয়েল পাখি কুমড়োর পরাগায়ণেও সাহায্য করে থাকে। প্রশ্ন: বনে আগুন লেগে কী ক্ষতি হলো? আগুন নেভাতে কারা ছুটে এল?উত্তর: বন প্রকৃতির অনন্য সম্পদ। পরিবেশের ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে বনের গাছপালা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বনে আগুন লেগে অনেক ক্ষতি হলো। অনেক জ্যান্ত গাছপালা পুড়ে ছাই হয়ে গেল। অনেক পশুপাখি পুড়ে মরল। কুমড়োর উপকারী বন্ধু দোয়েলও আগুনে আহত হলো। বনের এই ভয়াবহ আগুন নেভাতে মানুষ ছুটে এল। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল