অনুশীলনী-৬ গড়প্রিয় শিক্ষার্থী, গণিত বিষয়ের ওপর আলোচনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজ তোমাদের জন্য রয়েছে ষষ্ঠ অধ্যায়ের ‘গড়’ শিরোনামযুক্ত অনুশীলনী ৬। এসো তাহলে, শুরুতে জেনে নেওয়া যাক গড় বলতে কী বোঝায়।গড়: একজাতীয় একাধিক রাশির সমষ্টি বা যোগফলকে সেই রাশিগুলোর মোট সংখ্যা দিয়ে ভাগ করলে যে ভাগফল পাওয়া যায়, তাকে ওই রাশিগুলোর গড় বলা হয়। সুতরাং, গড় = রাশিগুলোর যোগফল — রাশির সংখ্যা। যেমন, প্রশ্নে আছে: ৮, ১০, ১৭, ২৮ ও ৩৭ সংখ্যাগুলোর গড় নির্ণয় করো।এখানে সংখ্যা আছে ৫টি এবং এদের যোগফল ১০০। এখন আগে বর্ণিত আলোচনা ও সূত্র অনুসারে এই ১০০কে ৫ দিয়ে ভাগ করলে পাওয়া যাবে ২০। সুতরাং, ৮, ১০, ১৭, ২৮ ও ৩৭-এর গড় হবে ২০। এখন অঙ্কটি সমাধানের জন্য কীভাবে সাজাতে হবে তা দেখা যাক।সমাধান: এখানে, রাশিগুলোর যোগফল = (৮ + ১০ + ১৭ + ২৮ + ৩৭) = ১০০ রাশিগুলোর সংখ্যা = ৫সুতরাং, রাশিগুলোর গড় = ১০০ — ৫ = ২০উত্তর: নির্ণেয় গড় ২০।এ নিয়ম অনুসারে আমরা অনুশীলনী ৬-এর ১ নম্বর প্রশ্নের ‘ক’ থেকে ‘চ’ পর্যন্ত সমাধানের চেষ্টা করতে পারি। এবার এসো, এ অনুশীলনীর কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যার আদর্শ সমাধান দেখা যাক।প্রশ্ন: মলি বার্ষিক পরীক্ষায় বাংলায় ৬৮, গণিতে ৯৬, ইংরেজিতে ৮১, পরিবেশ পরিচিতি বিজ্ঞানে ৭৭ এবং পরিবেশ পরিচিতি সমাজে ৭৩ নম্বর পেয়েছে। সে প্রতি বিষয়ে গড়ে কত নম্বর পেয়েছে?সমাধান: মলি বার্ষিক পরীক্ষায় বাংলায় পেয়েছে ৬৮ নম্বর গণিতে পেয়েছে ৯৬ ,, ইংরেজিতে পেয়েছে ৮১ ,, পরিবেশ পরিচিতি বিজ্ঞানে পেয়েছে ৭৭ ,, পরিবেশ পরিচিত সমাজে পেয়েছে ৭৩ ,,মলি ৫টি বিষয়ে মোট পেয়েছে ৩৯৫ নম্বরসুতরাং, ৫টি বিষয়ে গড়ে পেয়েছে ৩৯৫ নম্বর — ৫ = ৭৯ নম্বরসে প্রতি বিষয়ে গড়ে ৭৯ নম্বর পেয়েছে।উত্তর: ৭৯ নম্বর।প্রশ্ন: অপু ও দীপুর গড় বয়স ২২ বছর। দীপু ও টিপুর গড় বয়স ২৩ বছর। অপুর বয়স ২১ বছর; দীপু ও টিপুর বয়স কত?সমাধান: অপু ও দীপু ২ জনের গড় বয়স ২২ বছরঅপু ও দীপু ২ জনের বয়সের যোগফল (২২ x ২) = ৪৪ বছরআবার, দীপু ও টিপু ২ জনের গড় বয়স ২৩ বছর দীপু ও টিপু ২ জনের বয়সের যোগফল (২৩ x ২) = ৪৬ বছরএখন, অপু ও দীপুর বয়সের যোগফল ৪৪ বছর অপুর বয়স (-) ২১ বছরসুতরাং, দীপুর বয়স ২৩ বছরআবার, দীপু ও টিপুর বয়সের যোগফল ৪৬ বছর দীপুর বয়স (-) ২৩ বছরসুতরাং, টিপুর বয়স ২৩ বছরঅতএব, দীপুর বয়স ২৩ বছর এবং টিপুর বয়স ২৩ বছর।উত্তর: দীপু ও টিপু প্রত্যেকের বয়স ২৩ বছর।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল