শিক্ষক (প্রা.), আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাঅনুশীলনী-৬ গড়প্রিয় শিক্ষার্থী, গণিত বিষয়ের ওপর আলোচনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজ তোমাদের জন্য রয়েছে ষষ্ঠ অধ্যায়ের ‘গড়’ শিরোনামযুক্ত অনুশীলনী ৬। এবার এসো, এ অনুশীলনীর কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যার আদর্শ সমাধান দেখা যাক।প্রশ্ন: সাতটি সংখ্যার যোগফল ৪০১। প্রথম তিনটি সংখ্যার গড় ৫৬ এবং শেষের তিনটি সংখ্যার গড় ৫৮। চতুর্থ সংখ্যটি কত?সমাধান: এখানে,প্রথম ৩টি সংখ্যার গড় ৫৬ প্রথম ৩টি সংখ্যার যোগফল (৫৬ x ৩) = ১৬৮আবার,শেষের ৩টি সংখ্যার গড় ৫৮ শেষের ৩টি সংখ্যার যোগফল (৫৮ x ৩) = ১৭৪এখন,প্রথম ৩টি সংখ্যার যোগফল ১৬৮শেষের ৩টি সংখ্যার যোগফল ১৭৪প্রথম ৩টি + শেষ ৩টি = ৬টি সংখ্যার যোগফল ৩৪২এখানে,৭টি সংখ্যার যোগফল ৪০১প্রথম ৩টি + শেষ ৩টি = ৬টি সংখ্যার যোগফল (-) ৩৪২ চতুর্থ সংখ্যা ৫৯সুতরাং, চতুর্থ সংখ্যাটি ৫৯উত্তর: ৫৯।প্রশ্ন: তিন সন্তান ও তাদের পিতার গড় বয়স ১৭ বছর। ওই তিন সন্তান ও তাদের মাতার গড় বয়স ১৩ বছর। মাতার বয়স ২২ বছর হলে পিতার বয়স কত?সমাধান: এখানে,৩ সন্তান + পিতা = ৪ জনের বয়সের গড় ১৭ বছর ৪ জনের বয়সের যোগফল (১৭ x ৪) বছর = ৬৮ বছর।আবার,৩ সন্তান + মাতা = ৪ জনের বয়সের গড় ১৩ বছর ৪ জনের বয়সের যোগফল (১৩x৪) বছর = ৫২ বছরএখন,৩ সন্তান ও মাতার বয়সের যোগফল ৫২ বছরমাতার বয়স (-) ২২ বছরসুতরাং, ৩ সন্তানের বয়স ৩০ বছরএখানে,৩ সন্তান ও পিতার বয়সের যোগফল ৬৮ বছর৩ সন্তানের বয়স (-) ৩০ বছরসুতরাং, পিতার বয়স ৩৮ বছরউত্তর: ৩৮ বছর।