২০১২ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক (প্রা.), আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাতুলনা প্রিয় শিক্ষার্থী, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছাসহ স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পড়াশোনায়। শেখ ফজলুল করীম রচিত ‘তুলনা’ কবিতা আমাদের আজকের আলোচ্য পাঠ। আমাদের জাগতিক চলার পথ সুন্দর করার জন্য জ্ঞানী ও মহৎ ব্যক্তির পরামর্শ একান্ত দরকার। জ্ঞানী ব্যক্তির দৃষ্টি অনুসরণ করে আমরাও মহৎ মনের অধিকারী হতে পারি। জ্ঞানীর দৃষ্টিতে পৃথিবীতেই সত্য, পাপ-পুণ্য, ঈর্ষা, প্রকৃত ধনবান কে ইত্যাদির উদাহরণ ছড়িয়ে আছে। একটু গভীর দৃষ্টি দিয়ে তুলনা করলেই তা আমরা বুঝতে পারি। জ্ঞানী ব্যক্তির দৃষ্টিতে সত্য হচ্ছে হিমালয়ের চেয়ে উঁচু এবং অনেক বড় ও মহৎ। তেমনি পৃথিবীতে সবচেয়ে ভারী হচ্ছে নিষ্পাপকে দোষারোপ করা, আর আগুনের উত্তাপের চেয়েও ভয়াবহ হচ্ছে হিংসা ও ঈর্ষা। আর সবচেয়ে ঠান্ডা হচ্ছে প্রীতিহীন হূদয়। জ্ঞানীর দৃষ্টিতে সাগরের চেয়েও সম্পদশালী হচ্ছে অভাববোধহীন তুষ্ট ব্যক্তির হূদয়।এই ছিল ‘তুলনা’ কবিতার মূল ভাব। এবার এসো, পাঠসম্পৃক্ত কিছু শব্দের অর্থ জেনে নেওয়া যাক। তারপর বাক্য রচনা ও প্রশ্নোত্তর। প্রশ্ন: নিচের শব্দগুলোর অর্থ লেখো: প্রবীণ, অন্বেষণে, নিষ্পাপ, অনল, ঈর্ষা, বহ্নিতাপ, তুষ্ট, গরীয়ান। উত্তর: প্রদত্ত শব্দ শব্দের অর্থ প্রবীণ প্রাচীন। অন্বেষণে খোঁজে। নিষ্পাপ পাপশূন্য। অনল আগুন। ঈর্ষা পরশ্রীকাতরতা। বহ্নিতাপ আগুনের উত্তাপ। তুষ্ট তৃপ্ত। গরীয়ান মহান। প্রশ্ন: নিচের শব্দগুলো ব্যবহার করে সার্থক বাক্য রচনা করো: ভ্রমণ, মহাজন, জ্ঞানী, নিষ্পাপ, ঈর্ষা, গরীয়ান। উত্তর: প্রদত্ত শব্দ বাক্য রচনা ভ্রমণ নৌকা ভ্রমণ খুবই আনন্দদায়ক। মহাজন মহাজন ব্যক্তি সবার শ্রদ্ধার পাত্র। জ্ঞান জ্ঞানী লোক সবার প্রিয় পাত্র। নিষ্পাপ শিশুরা ফুলের মতো নিষ্পাপ। ঈর্ষা ঈর্ষা করা ভালো নয়। গরীয়ান আল্লাহ গরীয়ান মহীয়ান।প্রশ্ন: প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা লেখো: ‘সত্যের চেয়ে উঁচু নাহি কিছু আর’।উত্তর: আলোচ্য লাইনটি শেখ ফজলুল করীম রচিত ‘তুলনা’ নামক কবিতা থেকে নেওয়া হয়েছে।এখানে সত্যের স্বকীয়তা, সৌন্দর্য ও মহত্বের চিরন্তন গুণের কথা বলা হয়েছে। সত্য কখনো চাপা থাকে না, সত্যকে হাজার চেষ্টাতেও ঢেকে রাখা যায় না। সত্য নিজ গুণেই প্রকাশিত হয়ে পড়ে। সে জন্য যে ব্যক্তি সত্যনিষ্ঠ তিনি কাউকে ভয় পান না। এ জন্যই বলা হয় সত্যের শির সব সময় উন্নত। সত্য কারও কাছে মাথা নত করে না। সত্যই সুন্দর, সত্যই চির কল্যাণকর। তাই আমাদের জীবনে সত্যের স্থান সব কিছুর ওপরে। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল