২০১২ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান শিক্ষক, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাপ্রাথমিক চিকিৎসা প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের প্রাথমিক চিকিৎসা পাঠটি নিয়ে আলোচনা করব। আজ গুরুত্বপূর্ণ কিছু শূন্যস্থান পূরণ নিয়ে আলোচনা করব। প্রথমেই জেনে নেওয়া যাক প্রাথমিক চিকিৎসা কী।প্রাথমিক চিকিৎসা: দুর্ঘটনায় আহত ব্যক্তির জীবন বাঁচানোর জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি। দুর্ঘটনায় পড়ে কেউ আহত, অসুস্থ বা পীড়িত হলে তাৎক্ষণিকভাবে তার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে প্রাথমিক চিকিৎসা বলে। প্রাথমিক চিকিৎসার সাহায্যে আহত বা রোগাক্রান্ত ব্যক্তির যন্ত্রণা কিছুটা লাঘব করা যায়।# শূন্যস্থান পূরণ কর।প্রশ্ন: দুর্ঘটনায় আহত ব্যক্তির জীবন বাঁচানোর জন্য — ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি।উত্তর: দুর্ঘটনায় আহত ব্যক্তির জীবন বাঁচানোর জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি।প্রশ্ন: — চিকিৎসার সাহায্যে আহত বা রোগাক্রান্ত ব্যক্তির — কিছুটা লাঘব করা যায়।উত্তর: প্রাথমিক চিকিৎসার সাহায্যে আহত বা রোগাক্রান্ত ব্যক্তির যন্ত্রণা কিছুটা লাঘব করা যায়।প্রশ্ন: আঘাত পাওয়া অঙ্গে — বা — পানির পট্টি দিতে হবে। উত্তর: আঘাত পাওয়া অঙ্গে বরফ বা ঠান্ডা পানির পট্টি দিতে হবে।প্রশ্ন: ভাঙা জায়গায় কোনো — মালিশ করা যাবে না।উত্তর: ভাঙা জায়গায় কোনো ওষুধ মালিশ করা যাবে না।প্রশ্ন: কোনো অবস্থাতেই ভাঙা হাড় টেনে — করার চেষ্টা করা যাবে না।উত্তর: কোনো অবস্থাতেই ভাঙা হাড় টেনে সোজা করার চেষ্টা করা যাবে না।প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে বিষধর সাপ হলো— ও —।উত্তর: বাংলাদেশের সবচেয়ে বিষধর সাপ হলো গোখরা ও কেউটে।প্রশ্ন: সব ধরনের সাপ — নয়। উত্তর: সব ধরনের সাপ বিষধর নয়।প্রশ্ন: ক্ষতস্থানে — দাগ স্পষ্ট দেখা গেলে বুঝতে হবে এটি — সাপের কামড়।উত্তর: ক্ষতস্থানে দুটি দাঁতের দাগ স্পষ্ট দেখা গেলে বুঝতে হবে এটি বিষধর সাপের কামড়।প্রশ্ন: ওঝারা কখনো — নামাতে পারে না।উত্তর: ওঝারা কখনো বিষ নামাতে পারে না।প্রশ্ন: তড়িতাহত বলতে আমরা — বা — দ্বারা আহত হওয়া বুঝি।উত্তর: তড়িতাহত বলতে আমরা তড়িৎ বা বিদ্যুৎ দ্বারা আহত হওয়া বুঝি।প্রশ্ন: কেউ যদি তড়িতাহত হয় তবে তাকে কোনো অবস্থাতেই — করা যাবে না।উত্তর: কেউ যদি তড়িতাহত হয় তবে তাকে কোনো অবস্থাতেই স্পর্শ করা যাবে না।প্রশ্ন: মানুষের দেহ বিদ্যুৎ —।উত্তর: মানুষের দেহ বিদ্যুৎ পরিবাহী।প্রশ্ন: ভেজা কাঠ ও বাঁশের ভেতর দিয়ে — চলাচল করতে পারে।উত্তর: ভেজা কাঠ ও বাঁশের ভেতর দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে।প্রশ্ন: শুকনা কাঠ ও বাঁশ বিদ্যুৎ —।উত্তর: শুকনা কাঠ ও বাঁশ বিদ্যুৎ অপরিবাহী।প্রশ্ন: কেউ তড়িতাহত হলে প্রথমে — সুইচ বন্ধ করে দিতে হবে।উত্তর: কেউ তড়িতাহত হলে প্রথমে মেইন সুইচ বন্ধ করে দিতে হবে।প্রশ্ন: মেইন সুইচ বন্ধ করা সম্ভব না হলে তড়িতাহত ব্যক্তিকে — বা — দিয়ে ধাক্কা দিয়ে আলাদা করতে হবে।উত্তর: মেইন সুইচ বন্ধ করা সম্ভব না হলে তড়িতাহত ব্যক্তিকে শুকনো কাঠ বা বাঁশ দিয়ে ধাক্কা দিয়ে আলাদা করতে হবে।প্রশ্ন: অনেক সময় তড়িতাহত ব্যক্তির — অসুবিধা হয়।উত্তর: অনেক সময় তড়িতাহত ব্যক্তির শ্বাস-প্রশ্বাসে অসুবিধা হয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল