২০১২ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান শিক্ষক, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাঅধ্যায়-৬ প্রাথমিক চিকিৎসাপ্রিয় শিক্ষার্থীরা, আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের কিছু সঠিক উত্তর, শুদ্ধ অশুদ্ধ নির্ণয় এবং সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। # সঠিক উত্তরটি খাতায় লেখো।প্রশ্ন: কোনটি বিদ্যুৎ পরিবাহী? (ক) শুকনা কাঠ (খ) শুকনা বাঁশ (গ) স্পঞ্জের স্যান্ডেল (ঘ) মানুষের দেহ।উত্তর: (ঘ) মানুষের দেহ।প্রশ্ন: তড়িতাহত ব্যক্তিকে অন্য কেউ কেন স্পর্শ করবে না?(ক) সেও তড়িতাহত হবে (খ) তড়িতাহত ব্যক্তি মারা যাবে (গ) তড়িতাহত ব্যক্তি ভয় পাবে (ঘ) তড়িতাহত ব্যক্তি তাকে জড়িয়ে ধরবে।উত্তর: (ক) সেও তড়িতাহত হবে।প্রশ্ন: বিষধর সাপের কয়টি বিষদাঁত থাকে?(ক) দুটি (খ) তিনটি (গ) একটি (ঘ) চারটি। উত্তর: (ক) দুটি।প্রশ্ন: বিদ্যুতায়িত বস্তুটি থেকে তড়িতাহত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে আলাদা করার জন্য কী করতে হবে?(ক) জাপটে ধরতে হবে (খ) মেইন সুইচ বন্ধ করে দিতে হবে (গ) টেনে নামাতে হব (ঘ) লোকজন ডাকতে হবে।উত্তর: (খ) মেইন সুইচ বন্ধ করে দিতে হবে।প্রশ্ন: গ্রীষ্ম ও বর্ষাকালে গ্রামাঞ্চলে কিসের উপদ্রব বাড়ে?(ক) মাছের (খ) ব্যাঙের (গ) সাপের (ঘ) মানুষের। উত্তর: (গ) সাপের।# শুদ্ধ-অশুদ্ধ নির্ণয় করো।প্রশ্ন: বড় কোনো দুর্ঘটনা হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।উত্তর: বড় কোনো দুর্ঘটনা হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়—‘অশুদ্ধ’প্রশ্ন: ছোটখাটো দুর্ঘটনায় কেউ আহত, অসুস্থ বা পীড়িত হলে তাৎক্ষণিকভাবে তার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে প্রাথমিক চিকিৎসা বলে।উত্তর: ছোটখাটো দুর্ঘটনায় কেউ আহত, অসুস্থ বা পীড়িত হলে তাৎক্ষণিকভাবে তার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে প্রাথমিক চিকিৎসা বলে—‘অশুদ্ধ’প্রশ্ন: হাড় ভাঙা জায়গায় কোনো ওষুধ মালিশ করা যাবে না।উত্তর: হাড় ভাঙা জায়গায় কোনো ওষুধ মালিশ করা যাবে না—‘শুদ্ধ’প্রশ্ন: সব ধরনের সাপ বিষধর সাপ।উত্তর: সব ধরনের সাপ বিষধর সাপ—‘অশুদ্ধ’প্রশ্ন: ক্ষতস্থানে দুটি দাঁতের দাগ স্পষ্ট দেখা গেলে বুঝতে হবে সাপটি বিষধর ছিল।উত্তর: ক্ষতস্থানে দুটি দাঁতের দাগ স্পষ্ট দেখা গেলে বুঝতে হবে সাপটি বিষধর ছিল—‘শুদ্ধ’প্রশ্ন: কেউ যদি তড়িতাহত হয় তবে তাকে স্পর্শ করতে হবে।উত্তর: কেউ যদি তড়িতাহত হয় তবে তাকে স্পর্শ করতে হবে—‘অশুদ্ধ’প্রশ্ন: অনেক সময় তড়িতাহত ব্যক্তির শ্বাস-প্রশ্বাসে অসুবিধা হয়।উত্তর: অনেক সময় তড়িতাহত ব্যক্তির শ্বাস-প্রশ্বাসে অসুবিধা হয়—‘শুদ্ধ’# সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্ন: প্রাথমিক চিকিৎসা কাকে বলে?উত্তর: দুর্ঘটনায় আহত ব্যক্তির জীবন বাঁচানোর জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি। দুর্ঘটনায় পড়ে কেউ আহত, অসুস্থ বা পীড়িত হলে তাৎক্ষণিকভাবে তার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে প্রাথমিক চিকিৎসা বলে। প্রাথমিক চিকিৎসার ফলে আহত ব্যক্তির যন্ত্রণা কিছুটা লাঘব করা যায়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল