২০১২ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান শিক্ষক, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাপ্রাথমিক চিকিৎসা প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের প্রাথমিক চিকিৎসা পাঠটি নিয়ে আলোচনা করব। গতকালের পর আজ গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। # সংক্ষিপ্ত প্রশ্ন:প্রশ্ন: বিষধর সাপের কামড় কীভাবে চেনা যায়?উত্তর: সব ধরনের সাপ বিষধর নয়। বাংলাদেশের সবচেয়ে বিষধর সাপ হলো গোখরা ও কেউটে। কোন সাপ বিষধর তা এর কামড়ের কারণে সৃষ্ট ক্ষত দেখে নির্ণয় করা যায়। ক্ষত স্থানে দুটি দাঁতের দাগ স্পষ্ট দেখা গেলে বুঝতে হবে যে এটা বিষধর সাপের কামড়। কখনো কখনো বিষধর সাপের কামড়ে মানুষ ও জীবজন্তু মারা যায়।প্রশ্ন: বিদ্যুতায়িত বস্তু থেকে তড়িতাহত ব্যক্তিকে কীভাবে আলাদা করা যায়?উত্তর: তড়িতাহত বলতে আমরা তড়িৎ বা বিদ্যুৎ দ্বারা আহত হওয়া বুঝি। বিদ্যুতায়িত বস্তুটি থেকে তড়িতাহত ব্যক্তিকে তৎক্ষণাৎ আলাদা করার জন্য প্রথমে মেইন সুইচ বন্ধ করে দিতে হবে। মেইন সুইচ বন্ধ করা সম্ভব না হলে শুকনো কাঠ বা বাঁশ দিয়ে এমনভাবে তড়িতাহত ব্যক্তিকে ধাক্কা দিতে হবে যেন বিদ্যুৎবাহী বস্তুটির সংস্পর্শ থেকে সে আলাদা হয়ে যায়। কোনো অবস্থাতে তড়িতাহত ব্যক্তিকে স্পর্শ করা যাবে না।# রচনামূলক প্রশ্ন: প্রশ্ন: তড়িতাহত ব্যক্তিকে বিদ্যুতায়িত বস্তু থেকে আলাদা করার সময় তুমি কোন কোন বিষয়ের দিকে লক্ষ রাখবে?উত্তর: তড়িতাহত বলতে আমরা তড়িৎ বা বিদ্যুৎ দ্বারা আহত হওয়া বুঝি। তড়িতাহত ব্যক্তিকে বিদ্যুতায়িত বস্তু থেকে আলাদা করার সময় আমাদের লক্ষ রাখতে হবে—১। কেউ যদি তড়িতাহত হয় তবে তাকে কোনো অবস্থাতেই স্পর্শ করা যাবে না। কারণ মানুষের দেহ বিদ্যুৎ পরিবাহী। তড়িতাহত ব্যক্তিকে স্পর্শ করলে সেও তাৎক্ষণিকভাবে তড়িতাহত হয়ে পড়বে।২। ভেজা কাঠ ও বাঁশের ভেতর দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে। অথচ শুকনা কাঠ ও বাঁশ বিদ্যুৎ অপরিবাহী। এ জন্য বিদ্যুতায়িত বস্তুটি থেকে তড়িতাহত ব্যক্তিকে আলাদা করার জন্য শুকনা কাঠ ও বাঁশ ব্যবহার করতে হবে।৩। অনেক সময় তড়িতাহত ব্যক্তির শ্বাস-প্রশ্বাসে অসুবিধা হয়। প্রয়োজনে রোগীর জন্য কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা করতে হবে।৪। যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তার ডাকতে হবে বা হাসপাতালে নিয়ে যেতে হবে।প্রশ্ন: কী কী কারণে একটি বস্তু বিদ্যুতায়িত হতে পারে লেখো?উত্তর: একটি বস্তু বিদ্যুতায়িত হওয়ার কারণগুলো নিম্নরূপ:১। বিদ্যুৎ সংযোগে কোনো ত্রুটি থাকলে বস্তু বিদ্যুতায়িত হতে পারে।২। বৈদ্যুতিক গোলযোগের কারণে বাড়ি বা অফিসের কোনো বস্তু বিদ্যুতায়িত হতে পারে।৩। বিদ্যুতায়িত তার বা বস্তুর সংস্পর্শে এলে মানুষ বা অন্য প্রাণী বিদ্যুতায়িত বা তড়িতাহত হয়। এ সময় সঠিক ব্যবস্থা না নিলে মানুষ ও অন্য প্রাণী বিদ্যুতায়িত হতে পারে।প্রশ্ন: মনে করো তোমার এক বন্ধুর হাত ভেঙে গেছে, তুমি এখন কীভাবে তার প্রাথমিক চিকিৎসা দেবে লেখো।উত্তর: আমার কোনো বন্ধুর হাত ভেঙে গেলে প্রাথমিক অবস্থায় তাৎক্ষণিকভাবে আমি যা করব তা নিম্নরূপ:১। আঘাত পাওয়াঅঙ্গে বরফ বা ঠান্ডা পানির পট্টি দেব, এতে আঘাতপ্রাপ্ত স্থানের ফোলা ও ব্যথা কমে যাবে।২। অঙ্গটি স্বাভাবিক অবস্থায় রাখতে হবে, দুই পাশে দুটি বাঁশের চটা বা পাতলা কাঠের সঙ্গে তুলা জড়িয়ে প্রথমে বেঁধে দেব, ফলে ভাঙ্গা হাড়খানা সহজে নড়বে না, রোগী কষ্ট কম পাবে।৩। ভাঙা অংশ বাঁধার কাজে ব্যান্ডেজও ব্যবহার করতে পারি। হাতের কাছে ব্যান্ডেজ না পাওয়া গেলে পরিষ্কার শাড়ি বা লুঙ্গি ছিঁড়ে ব্যবহার করতে পারি।৪। ভাঙা জায়গায় কখনো কোনো ওষুধ মালিশ করব না।৫। ভাঙা হাড় টেনে সোজা করার চেষ্টা করব না।৬। যত তাড়াতাড়ি সম্ভব রোগীকে ডাক্তারের কাছে নিয়ে যাব।