অধ্যায়-১ প্রিয় শিক্ষার্থীরা, আজ হিন্দুধর্ম শিক্ষা বিষয়ের ১ নম্বর অধ্যায়ের ‘স্রষ্টা ও সৃষ্টি’ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়টির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। # প্রশ্ন: শূন্যস্থানপূরণ কর। ক. ঈশ্বর এক এবং —।খ. ঈশ্বর অনাদি, —।গ. ঈশ্বর ও জীবের মধ্যে সম্পর্ক —।ঘ. সব সৃষ্টির মূলে রয়েছেন —। ঙ. ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন এবং — করছেন। চ. তাঁর — ভালোবাসলে ঈশ্বরকেই ভালোবাসা হবে। ছ. সব সৃষ্টির মূলে রয়েছেন —।জ. মানুষের রয়েছে বিবেক —।উত্তর: ক. অদ্বিতীয় খ. অনন্ত গ. খুবই নিবিড় ঘ. ঈশ্বর ঙ. প্রতিপালন চ. সৃষ্টিকে ছ. ঈশ্বর জ. বুদ্ধি। # প্রশ্ন: ডান পাশ থেকে শব্দ এনে বাম পাশের শব্দের সঙ্গে মিলাও।বামক) আমাদের মাথার ওপর আছে খ) মানুষ সৃষ্টির গ) সৃষ্টিকর্তাকে আমরা ঘ) ঈশ্বরঙ) ঈশ্বর অনাদি চ) ঈশ্বরকে আরাধনা করতে হলে তাঁর সৃষ্টিকেডানসেরা জীব ঈশ্বর বলিভালোবাসতে হবে অনন্তসর্বশক্তিমান সুনীল আকাশঅনেক পাখিউত্তর: ক. আমাদের মাথার ওপর আছে সুনীল আকাশ। খ. মানুষ সৃষ্টির সেরা জীব। গ. সৃষ্টিকর্তাকে আমরা ঈশ্বর বলি।ঘ. ঈশ্বর সর্বশক্তিমান।ঙ. ঈশ্বর অনাদি, অনন্ত।চ. ঈশ্বরকে আরাধনা করতে হলে তাঁর সৃষ্টিকে ভালোবাসতে হবে।# প্রশ্ন: শুদ্ধ উত্তরটিতে টিক () চিহ্ন দাও।ক. সৃষ্টির সেরা জীব—।১. গাছপালা ২. পশুপাখি ৩. মানুষ ৪. চন্দ্র-সূর্যখ. ঈশ্বরের লীলার একটা উদ্দেশ্য—।১. ঐশ্বর্য প্রকাশ করা ২. আনন্দ উপভোগ করা ৩. দুঃখ ভোগ করা ৪. ক্ষমতা প্রকাশ করাগ. ঈশ্বর ও জীবের মধ্যে সম্পর্ক কী রকম?১. খুবই মধুর ২. চমৎকার ৩. নিবিড় ৪. শত্রুতামূলকঘ. সৃজন, পালন ও সংহারকর্তা কে? ১. দেব-দেবী ২. ঈশ্বর ৩. রাজা ৪. মা-বাবাঙ. মানুষের বিচরণ কোথায়?১. বন-জঙ্গলে ২. আকাশে ৩. শহরে-গ্রামে ৪. সর্বত্র।সঠিক উত্তর: ক. ৩, খ. ২, গ. ৩, ঘ. ২, ঙ. ৪। # রচনামূলক প্রশ্ন :প্রশ্ন: ‘ঈশ্বর সকল জীবের মধ্যে আছেন।’ কথাটি বুঝিয়ে লেখ।উত্তর: ঈশ্বর সর্বভূতে অর্থাৎ সকল প্রাণের বীজ বা উৎসস্বরূপ। তাঁর থেকেই জগতের সৃষ্টি, তাঁর মধ্যেই জগতের অবস্থান। আবার তাঁর মধ্যেই জীব ও জগৎ মিশে যায়। ঈশ্বরের অস্তিত্ব ছাড়া জগতে আর কিছুরই অস্তিত্ব নেই। তাই এ কথা সহজেই বোঝা যায় যে ঈশ্বর সকল জীবের মধ্যেই আত্মারূপে ও চেতনারূপে অবস্থান করেন।প্রশ্ন: ‘জীবসেবার মধ্যদিয়ে ঈশ্বরের সেবা করা হয়’—কীভাবে? সংক্ষেপে বুঝিয়ে দাও।উত্তর: ঈশ্বরের অস্তিত্ব ছাড়া আর কিছুরই অস্তিত্ব নেই। তিনি সর্বভূতে অর্থাৎ সর্ব জীবের মধ্যে আত্মারূপে ও চেতনারূপে বিরাজ করেন। তিনি সকল প্রাণের বীজ বা উৎসস্বরূপ। উপনিষদের মতে, ‘সবং খল্বিদং ব্রহ্ম’—সবকিছুই ব্রহ্ম বা ঈশ্বর। তাই ঈশ্বরের সৃষ্ট জীবকুলকে সেবা করলে ঈশ্বরেরই সেবা করা হয়। স্বামী বিবেকানন্দ যথার্থই বলেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল