আমরা তাঁদের ভুলব না প্রিয় শিক্ষার্থী, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছাসহ তোমাদের স্বাগত জানাচ্ছি আমাদের ধারাবাহিক পাঠ আলোচনায়। বাংলা বিষয়ের ওপর আলোচনায় আজ তোমাদের জন্য রয়েছে ‘আমরা তাঁদের ভুলব না’ প্রবন্ধ।তোমরা তো জানো, বাংলাদেশের স্বাধীনতার জন্য আমাদের চরম মূল্য দিতে হয়েছে। প্রায় নয় মাসের মুক্তিযুদ্ধে এ দেশের অজস্র মানুষ প্রাণ দিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন, কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক, পুলিশ, সেনাবাহিনীর সদস্যসহ নানা পেশার মানুষ। প্রাণ দিয়েছেন সরকারি-বেসরকারি অনেক চাকরিজীবী। ২৫ মার্চ মধ্যরাতে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এ দেশের বৃদ্ধিজীবীদের, নিরীহ মানুষদের। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এ দেশের খ্যাতনামা বরেণ্য ব্যক্তিদের। পাকিস্তানি সেনারা এ দেশের মুক্তিযুদ্ধবিরোধী দোসরদের সহযোগিতায় এই নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে। অনেক মূল্যবান প্রাণের বিনিময়ে, অনেকের ত্যাগের বিনিময়ে আমরা প্রিয় স্বাধীনতা অর্জন করেছি। যাঁদের মহান ত্যাগ ও প্রাণদান আমাদের স্বাধীনতার সঙ্গে মিশে আছে। আমরা কোনো দিন তাঁদের ভুলব না।এই মূল বক্তব্য দিয়েই রচিত হয়েছে ‘আমরা তাঁদের ভুলব না’। শিক্ষার্থী ও পরীক্ষার্থীরা, এসো, এবার এই রচনার কিছু শব্দের অর্থ জেনে নেওয়া যাক। তারপর বাক্য রচনা ও প্রশ্নোত্তর।# প্রশ্ন: শব্দগুলোর অর্থ লেখো।বরেণ্য, মেধাবী, ধর্মপ্রাণ, হত্যালীলা, প্রমাদগোনা, কোণঠাসা, রণেভঙ্গ দেওয়া।উত্তর: প্রদত্ত শব্দ শব্দের অর্থ বরেণ্য— মান্য। মেধাবী— ধীমান। ধর্মপ্রাণ— ধর্মপ্রেমিক। হত্যালীলা— হত্যাকাণ্ড। প্রমাদগোনা— বিপদের আশঙ্কা। কোণঠাসা— অসুবিধায় পড়া রণেভঙ্গ দেওয়া— যুদ্ধে পিছ পা হয় না।# প্রশ্ন: বাক্য রচনা করো।বর্বর, পরিকল্পিতভাবে, বাস্তবায়ন, রেহাই, বধ্যভূমি, জনহিতকর, নীলনকশা, ঠান্ডা মাথায়, নির্বিচার, কোণঠাসা।উত্তর:প্রদত্ত শব্দ বাক্য রচনাবর্বর: ঢাকার নিরীহ মানুষের ওপর পাকিস্তানিদের বর্বর আক্রমণ বিশ্ববাসীকে হতবাক করে দেয়।পরিকল্পিতভাবে: পাকিস্তানি বাহিনী পরিকল্পিতভাবে হত্যা করে বাংলাদেশের বরেণ্য ব্যক্তিদের।বাস্তবায়ন: পাকিস্তানিরা এ দেশের স্বাধীনতাবিরোধী কিছু মানুষের সহায়তায় বুদ্ধিজীবীদের হত্যা করার নীলনকশা বাস্তবায়ন করে।রেহাই: বাংলাদেশের শিশুরাও পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচার থেকে রেহাই পায়নি।বধ্যভূমি: দেশ স্বাধীন হওয়ার পর মিরপুর বধ্যভূমিতে অনেক বুদ্ধিজীবীর ক্ষতবিক্ষত লাশ পাওয়া গিয়েছিল।জনহিতকর: রণদা প্রসাদ সাহা জনহিতকর অনেক কাজ করেছেন।নীলনকশা: পাকিস্তানি সেনারা এ দেশের বুদ্ধিজীবীদের হত্যা করার জন্য একটি নীলনকশা তৈরি করেছিলেন।ঠান্ডা মাথায়: পাকিস্তানি সেনারা ঠান্ডা মাথায় এ দেশের নিরীহ মানুষকে হত্যা করেছে।নির্বিচার: ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি সেনারা ঢাকায় নির্বিচার হত্যা চালিয়েছে।কোণঠাসা:মুক্তিযুদ্ধের শেষের দিকে পাকিস্তানি সেনারা কোণঠাসা হয়ে পড়ে।# সংক্ষিপ্ত উত্তর দাও।প্রশ্ন: পাকিস্তান গণপরিষদে কে, কখন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়ে দিলেন?উত্তর: বাংলা ভাষা বাংলাদেশের মানুষের মাতৃভাষা। প্রখ্যাত রাজনীতিবিদ ও আইনজীবী ধীরেন্দ্রনাথ দত্ত ১৯৪৮ সালে পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়েছিলেন। বলা যায়, ধীরেন্দ্রনাথ দত্তের উত্থাপিত দাবির মধ্য দিয়েই ভাষা আন্দোলনের সূচনা হয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল