প্রধান শিক্ষক, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা অধ্যায়-৭ পদার্থপ্রিয় শিক্ষার্থীরা, আজ ৭ নম্বর অধ্যায়ের ‘পদার্থ’ থেকে কিছু সঠিক উত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়টি ভালোভাবে পড়বে।# সঠিক উত্তরটি খাতায় লেখো:প্রশ্ন: পদার্থের দুটি সাধারণ গুণ বা বৈশিষ্ট্য কী?ক. এদের আকার ও ওজন আছেখ. এদের আকার ও আয়তন আছেগ. এরা স্থান দখল করে ও এদের ওজন আছেঘ. এরা পাত্র দখল করে ও আকার আছেউত্তর: খ. এরা স্থান দখল করে ও এদের ওজন আছেপ্রশ্ন: কোনটি পদার্থ নয়?ক. বায়ু খ. শব্দ গ. মাটি ঘ. পানি উত্তর: খ. শব্দপ্রশ্ন: চাঁদে বা অন্য কোনো গ্রহে নিয়ে গেলে কোনো বস্তুর কী পরিবর্তন হবে?ক. বস্তুর ভর একই থাকবে, ওজন বদলাবেখ. বস্তুর ভর ও ওজন দুটিই বদলাবেগ. বস্তুর ওজন একই থাকবে, ভর বদলাবেঘ. বস্তুর ভর, ওজন, আয়তন তিনটিই বদলাবেউত্তর: ক. বস্তুর ভর একই থাকবে, ওজন বদলাবে।প্রশ্ন: কঠিন পদার্থের বৈশিষ্ট্য কী কী?ক. কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে, নির্দিষ্ট আয়তন নেইখ. কঠিন পদার্থের নির্দিষ্ট আয়তন আছে, নির্দিষ্ট আকার নেইগ. কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও নির্দিষ্ট আয়তন আছেঘ. কঠিন পদার্থের নির্দিষ্ট আয়তন আছে, নির্দিষ্ট ওজন নেইউত্তর: গ. কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও নির্দিষ্ট আয়তন আছেপ্রশ্ন: তরল পদার্থের বৈশিষ্ট্য কী কী?ক. তরল পদার্থের নির্দিষ্ট আকার আছে, নির্দিষ্ট আয়তন নেইখ. তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে, নির্দিষ্ট আকার নেইগ. তরল পদার্থের নির্দিষ্ট আকার ও নির্দিষ্ট আয়তন আছেঘ. তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে, নির্দিষ্ট ওজন নেইউত্তর: খ. তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে, নির্দিষ্ট আকার নেইপ্রশ্ন: বায়বীয় পদার্থের বৈশিষ্ট্য কী কী?ক. বায়বীয় পদার্থের নির্দিষ্ট আকার আছে, নির্দিষ্ট আয়তন নেইখ. বায়বীয় পদার্থের নির্দিষ্ট আয়তন আছে, নির্দিষ্ট আকার নেইগ. বায়বীয় পদার্থের নির্দিষ্ট ওজন আছে, নির্দিষ্ট আকার ও আয়তন নেইঘ. বায়বীয় পদার্থের নির্দিষ্ট আয়তন ও ওজন আছে, নির্দিষ্ট আকার নেই।উত্তর: গ. বায়বীয় পদার্থের নির্দিষ্ট ওজন আছে, নির্দিষ্ট আকার ও আয়তন নেই।# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল