বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের ওপর পাঠ আলোচনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। আলোচ্যসূচিতে আজ রয়েছে বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল। ‘বীরশ্রেষ্ঠ’ বীরত্বের জন্য আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় উপাধি। তোমরা নিশ্চয় জানো, বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে অগণিত মানুষ প্রাণ দিয়েছেন, তাঁদের মধ্যে সাতজন সাহসী সৈনিক ‘বীরশ্রেষ্ঠ’ উপাধি লাভ করেন। এই সাতজন শহীদ বীর সৈনিকের একজন হলেন সিপাহী মোস্তফা কামাল। তাঁর জন্ম ১৯৪৭ সালের ১৬ ডিসেম্বর ভোলা জেলার দৌলতখান থানার হাজিপুর গ্রামে। ২০ বছর বয়সে তিনি পাকিস্তানি সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় যেসব বাংলাদেশের সৈনিক বিদ্রোহ করে মুক্তিযুদ্ধে যোগ দেন, তিনি তাঁদের অন্যতম। আমাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত তাঁর বীরত্বের কথা নিশ্চয় তোমাদের পড়া হয়ে গেছে। এবার এসো, এই রচনা থেকে পরীক্ষায় কী ধরনের প্রশ্ন থাকতে পারে, সে সম্পর্কে কিছুটা ধারণা নেওয়া যাক। প্রশ্ন: নিচের শব্দগুলোর অর্থ লেখো। প্রতিরোধ, কমান্ডার, নিরাপত্তা, স্বস্তি, নির্বিঘ্নে, অবধারিত, নাজুক, নারাজ, তোড়ে। উত্তর: প্রদত্ত শব্দ শব্দের অর্থ প্রতিরোধ বাধা দেওয়া কমান্ডার অধিনায়ক নিরাপত্তা নিরাপদ অবস্থা স্বস্তি উদ্বেগমুক্ত অবস্থা প্রদত্ত শব্দ শব্দের অর্থ নির্বিঘ্নে নিরাপদে অবধারিত নিশ্চিত নাজুক জটিল নারাজ অসম্মত তোড়ে স্রোতের বেগে।প্রশ্ন: নিচের শব্দগুলো দিয়ে বাক্য রচনা করো।হতবিহ্বল, আকস্মিকতা, পরিখা, হাবিলদার, আত্মপ্রত্যয়ী, প্লাটুন।উত্তর:প্রদত্ত শব্দ বাক্য রচনাহতবিহ্বল— শত্রুর আক্রমণের আকস্মিকতায় যোদ্ধারা হতবিহ্বল হয়ে পড়ল।আকস্মিকতা— শত্রুর আক্রমণের আকস্মিকতায় সৈন্যরা দিশেহারা হয়ে পড়ল।পরিখা— সৈন্যরা পরিখার মধ্যে থেকে গুলি চালাচ্ছে।হাবিলদার— হাবিলদারের নেতৃত্বে সিপাহীরা জায়গাটা পাহারা দিচ্ছে।আত্মপ্রত্যয়ী— খেলাধুলা পরিচালনায় কাজল যথেষ্ট আত্মপ্রত্যয়ী।প্লাটুন— সেনা অধিনায়ক যুদ্ধক্ষেত্রে আরও কয়েক প্লাটুন সৈন্য পাঠালেন।প্রশ্ন: আমাদের জাতীয় দিবসগুলোর পাশে তারিখবাচক শব্দ লেখা। উত্তর:(ক) শহীদ দিবস — ২১শে ফেব্রুয়ারি(খ) স্বাধীনতা দিবস — ২৬শে মার্চ(গ) বাংলা বববর্ষ — ১লা বৈশাখ(ঘ) শহীদ বুদ্ধিজীবী দিবস — ১৪ই ডিসেম্বর(ঙ) বিজয় দিবস — ১৬ই ডিসেম্বরপ্রশ্ন: পাঠ অনুসরণে নিম্নলিখিত ঘটনার পাশে তারিখবাচক শব্দ লেখো:উত্তর: (ক) পাকিস্তানি বাহিনীর কুমিল্লায় প্রবেশ — ১৬ই এপ্রিল(খ) দরুইন গ্রামে হানাদার বাহিনীর গোলাবর্ষণ — ১৭ই এপ্রিল(গ) মোস্তফা কামালের শাহাদাত বরণ — ১৮ই এপ্রিল।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল