২০১২ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশ্চর্য পাথরের কথাশিক্ষার্থীরা, ধারাবাহিক পাঠ আলোচনায় আজ রয়েছে ড. মাহবুবুল হক রচিত প্রবন্ধ ‘আশ্চর্য পাথরের কথা’। এসো, তাহলে এবার পাঠ শুরু করা যাক।প্রশ্ন: নিচের শব্দগুলো দিয়ে বাক্য রচনা করো।হাতিয়ার, অফুরান, রত্নপাথর, পরখ, গবেষণা, আগ্রহ, বারবার, অদৃশ্য, নাড়াচাড়া।উত্তর: প্রদত্ত শব্দ বাক্য রচনা হাতিয়ার= আদিম মানুষ পাথরের হাতিয়ার দিয়ে পশু শিকার করত। অফুরান= লেখাপড়ায় শাওনের অফুরান আগ্রহ দেখে সবাই খুশি। রত্নপাথর= শৌখিন লোকেরা নানারকম রত্নপাথর সংগ্রহ করে থাকে। পরখ= জহুরিরা পরখ করে রত্নপাথরের মূল্য নির্ধারণ করেন। গবেষণা= বিজ্ঞানের অনেক আবিষ্কারের মূলে রয়েছে নিরন্তর গবেষণা। আগ্রহ= পাথরের গুণাগুণ পরীক্ষা করাই ছিল আদিকালের মানুষের অফুরান আগ্রহ। বারবার= কৌতূহলী মানুষ চুম্বক পাথরের কাছে লোহার টুকরোগুলো বারবার পরখ করে দেখল। অদৃশ্য= পাথরের অদৃশ্য আকর্ষণ শক্তি দেখে মানুষ বিস্মিত হলো। নাড়াচড়া= চুম্বক পাথর নাড়াচাড়া করতে গিয়ে মানুষের নজরে পড়ে এর আরও বিস্ময়কর গুণ। # নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।প্রশ্ন: ম্যাগনেট বা চুম্বক কথাটি কোন শব্দ থেকে এসেছে?উত্তর: অনেক কাল আগে মানুষ এশিয়া মহাদেশের ম্যাগনেশিয়া নামের একটা জায়গায় আশ্চর্য গুণসম্পন্ন এক অদ্ভুত পাথরের সন্ধান পায়। লোহার টুকরোকে টেনে ধরার চমৎকার ক্ষমতার অধিকারী এই পাথরের অদৃশ্য শক্তি দেখে মানুষ বিস্মিত হয়। ম্যাগনেশিয়ায় এ পাথর পাওয়া গেল বলে সে জায়গার নাম অনুসারে এই আশ্চর্য পাথরের নাম রাখা হয় ম্যাগনেটাইট। আর ম্যাগনেটাইট শব্দ থেকেই এসেছে ম্যাগনেট বা চুম্বক কথাটি।প্রশ্ন: চুম্বক পাথরের নাম ম্যাগনেটাইট রাখা হয়েছে কেন?উত্তর: চুম্বক পাথর একটি অদ্ভুত পাথর। এর গুণও আশ্চর্য হওয়ার মতো। এই পাথরের রয়েছে লোহার টুকরোকে টেনে ধরার চমৎকার ক্ষমতা। অনেক কাল আগে এশিয়া মহাদেশের ম্যাগনেশিয়া নামের একটা জায়গায় মানুষ এই অদ্ভুত পাথরের সন্ধান পায়। ম্যাগনেশিয়া নামক জায়গায় পাওয়া গেছে বলেই সেই জায়গার নাম অনুসারে চুম্বক পাথরের নাম ম্যাগনেটাইট রাখা হয়েছে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল