২০১২ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের এই দেশপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের বিষয়ভিত্তিক ধারাবাহিক পড়াশোনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ওপর বিভিন্ন আলোচনা ও পরামর্শ নিশ্চয় এরই মধ্যে পড়ে নিয়েছ এবং নিজেকে তৈরি করতে শুরু করেছ—তাই না? বাংলা বিষয়ের ওপর ধারাবাহিক বিষয়ভিত্তিক আলোচনার এ পর্যায়ে আজ রয়েছে বাংলা বইয়ের ‘আমাদের এই দেশ’ প্রবন্ধের ওপর আলোচনা। প্রশ্ন: আমাদের দেশের মেয়েরা অবসর সময়ে কী কী জিনিস তৈরি করে?উত্তর: আমাদের দেশের মেয়েরা অবসর সময়ে নানা রকম শৌখিন জিনিস তৈরি করে থাকে। এসব শৌখিন জিনিসের মধ্যে রয়েছে পাটের আঁশের রঙিন নকশি শিকা, ঝিনুকের বোতাম, কড়ি ও পুঁতি লাগানো পুঁতি ফুলের শিকা এবং নকশি পাখা। রঙিন সুতোর নকশি পাখায় সুতোর বুননে ওরা ফুটিয়ে তোলে ফুল, পাখি, গাছ ও পাতার নকশা। এ ছাড়া আমাদের দেশের মেয়েদের অবসরে তৈরি অন্যতম শৌখিন জিনিস হলো শীতল পাটি ও নকশি কাঁথা। রঙিন বেতের বুননে ওরা শীতল পাটিতে ফুটিয়ে তোলে পাখি, পালকি, মসজিদ, নৌকা, বাঘ, হরিণ ও বিভিন্ন ফুলের নকশা। সুচ ও সুতো দিয়ে সেলাই করা ওদের নকশি কাঁথায় থাকে লতাপাতা, ফুল, ধানের ছড়া, চাঁদতারা, পাখি ও নানা রকমের ছবি।প্রশ্ন: নিচের পুরুষ ও স্ত্রীবাচক শব্দগুলো আলাদা করে লেখো: জেলে, কামার, কুমোর, মালী, ভিখারি, গোয়ালা, সুন্দর, ময়ূর, কর্তা, বর জেলেনী, কামারনী, কুমার মালিনী, ভিখারিনী, গোয়ালিনী, সুন্দরী, ময়ূরী, গিন্নি, কনে। উত্তর:প্রশ্ন: নিচের ছক অনুযায়ী এ দেশের নৌকা, ধান, মাছ ও কাপড়ের নামের তালিকা তৈরি করো এবং সেগুলো লেখো।উত্তর: প্রদত্ত ছক অনুযায়ী এ দেশের নৌকা, ধান, মাছ ও কাপড়ের নামের তালিকা:প্রশ্ন: কয়েক রকম বিখ্যাত কাপড়ের নাম লেখো।উত্তর: প্রাচীনকাল থেকেই বাংলাদেশের মানুষ কাপড় বোনার জন্য বিখ্যাত। এককালে এ দেশে তৈরি হতো মূল্যবান মসলিন কাপড়। বর্তমানে বাংলাদেশের কয়েক রকম বিখ্যাত কাপড়ের নাম হলো: জামদানি, তসর, গরদ, মুগা, মটকা, টাঙ্গাইল, বালুচরি, রেশম ও মসলিন।# পরবর্তী অংশ ছাপা হবে