২০১২ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশ্চর্য পাথরের কথা শিক্ষার্থীরা, ধারাবাহিক পাঠ আলোচনায় আজ রয়েছে ড. মাহবুবুল হক রচিত প্রবন্ধ ‘আশ্চর্য পাথরের কথা’ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। এসো, তাহলে এবার পাঠ শুরু করা যাক।# নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।প্রশ্ন: কোন বিজ্ঞানী চুম্বক পাথর দিয়ে এক মহা প্রয়োজনীয় যন্ত্র আবিষ্কার করেন? যন্ত্রটির নাম কী?উত্তর: চুম্বক পাথর আবিষ্কারের পর থেকেই কৌতূহলী মানুষ ভাবতে থাকে পাথরটাকে কী কাজে লাগানো যায়। ক্রমে মানুষ অভিজ্ঞতার ভেতর দিয়ে বুঝতে পারে এই পাথর সবচেয়ে বেশি কাজে লাগানো যায় দিক নিরূপণের কাজে। কারণ চুম্বক পাথরের অনেকগুলো গুণের মধ্যে একটি অন্যতম গুণ হলো—এটা ঝুলন্ত অবস্থায় সব সময় উত্তর-দক্ষিণমুখী হয়ে থাকে। চুম্বকের এই গুণকে কাজে লাগিয়ে চুম্বক পাথর দিয়ে এক মহা প্রয়োজনীয় যন্ত্র আবিষ্কার করেন প্রাচীন গ্রিসের সেরা গণিতবিদ, যন্ত্রপ্রকৌশলী ও পদার্থবিজ্ঞানী আর্কিমিডিস। বিজ্ঞানী আর্কিমিডিস আবিষ্কৃত এ যন্ত্রটির নাম কম্পাস বা দিগ্দর্শন যন্ত্র।রাতের আঁধারে কিংবা দিনের বেলায় আকাশ যখন মেঘে ঢাকা থাকে, তখন মানুষ সহজেই দিক ভুল করতে পারে। তাই গভীর অরণ্যে, ধু ধু মরুভূমিতে, অসীম মহাকাশে কিংবা অতল সমুদ্রে পথ চিনে নিতে কম্পাস এখন মানুষের নির্ভরযোগ্য যন্ত্র। বিজ্ঞানী আর্কিমিডিস আবিষ্কৃত কম্পাসযন্ত্র মানুষের দিক প্রদর্শক, পথ প্রদর্শক।প্রশ্ন: আধুনিক কম্পাসে দিক নির্ণয়ের জন্য কী ব্যবহূত হয়?উত্তর: ‘কম্পাস’ ইংরেজি শব্দ। এটি দিক নির্ণয়যন্ত্র। গভীর অরণ্যে, ধু ধু মরুভূমিতে, অসীম মহাকাশে কিংবা অতল মহাসমুদ্রে পথ চিনে নিতে কম্পাস এখন মানুষের নির্ভরযোগ্য যন্ত্র। সাধারণত এ যন্ত্রে সুচালো শলার ওপর সরু চুম্বকপাত্র বসানো থাকে। চুম্বক পাতের প্রান্ত দুটি সব সময় উত্তর-দক্ষিণ দিক নির্দেশ করে। তবে আধুনিক কম্পাসে দিক নির্ণয়ের জন্য ব্যবহূত হয় বৈদ্যুতিক চুম্বকীয় কাঁটা। কিন্তু কম্পাসের মূলে রয়েছে চুম্বকীয় পাথরের সেই আশ্চর্য দিক নির্দেশক গুণ।প্রশ্ন: চুম্বকের বিস্ময়কর গুণগুলো কী কী? লেখো।উত্তর: অনেক কাল আগে এশিয়া মহাদেশের ম্যাগনেশিয়া নামক জায়গায় মানুষ এক অদ্ভুত পাথরের সন্ধান পায়। ম্যাগনেশিয়াতে এ পাথর পাওয়া গেছে বলে সেই জায়গার নাম অনুসারে এই আশ্চর্য পাথরের নাম রাখা হয় ম্যাগনেটাইট বা চুম্বক। এই চুম্বক পাথরের রয়েছে অনেক বিস্ময়কর গুণ। নিচে চুম্বকের বিস্ময়কর গুণগুলো লেখা হলো:(১) চুম্বক পাথরের রয়েছে লোহার টুকরোকে টেনে ধরার চমৎকার ক্ষমতা।(২) ঝুলন্ত অবস্থায় চুম্বক সব সময় উত্তর-দক্ষিণমুখো হয়ে থাকে।(৩) একটি চুম্বক পাথরের উত্তর প্রান্তের কাছে অন্য একটি চুম্বক পাথরের উত্তর প্রান্ত আনা হলে দেখা যায় প্রান্ত দুটো ছিটকে দূরে সরে যায়।(৪) একটা চুম্বক পাথরের উত্তর প্রান্তের কাছে অন্য চুম্বক পাথরের দক্ষিণ প্রান্ত আনা হলে দেখা যায়, তারা একে অন্যকে আকর্ষণ করে এবং একসঙ্গে লেগে থাকে।চুম্বক পাথরের আশ্চর্য দিক নির্দেশক গুণ কাজে লাগিয়ে বিজ্ঞানী আর্কিমিডিস আবিষ্কার করেন কম্পাস বা দিগ্দর্শন যন্ত্র।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল