অধ্যায়-২ ও ৩প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ পরিবেশ পরিচিতি সমাজ বইয়ের অধ্যায়-২ ও ৩ থেকে গুরুত্বপূর্ণ কিছু শূন্যস্থান পূরণ নিয়ে আলোচনা করছি।অধ্যায়-২: সামাজিক ও রাষ্ট্রীয় সম্পদ# সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর:২৫। দেশের ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে—গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।উত্তর: দেশের ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে নদী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।২৬। নদীর পানি দিয়ে আমরা—পানি সেচ করি।উত্তর: নদীর পানি দিয়ে আমরা কৃষিজমিতে পানি সেচ করি।২৭। নদীর—জমির উর্বরতা বাড়ায়।উত্তর: নদীর প্লাবন জমির উর্বরতা বাড়ায়।২৮। নদীকে আমাদের দেশের—বলা হয়।উত্তর: নদীকে আমাদের দেশের জীবন বলা হয়।২৯। সমুদ্র থেকে আমরা—পাই।উত্তর: সমুদ্র থেকে আমরা মাছ পাই।৩০। গাছ শিকড়ের সাহায্যে মাটির—করে।উত্তর: গাছ শিকড়ের সাহায্যে মাটির ক্ষয়রোধ করে।৩১। গ্যাস আমাদের দেশের অত্যন্ত প্রয়োজনীয় রাষ্ট্রীয়—সম্পদ।উত্তর: গ্যাস আমাদের দেশের অত্যন্ত প্রয়োজনীয় রাষ্ট্রীয় প্রাকৃতিক সম্পদ।৩২। গ্যাসের সুষ্ঠু—নিশ্চিত করতে হবে।উত্তর: গ্যাসের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে।৩৩। সকল—সম্পদই রাষ্ট্রীয় সম্পদ। উত্তর: সকল সামাজিক সম্পদই রাষ্ট্রীয় সম্পদ।৩৪। বঙ্গবন্ধু সেতু একটি গুরুত্বপূর্ণ—সম্পদ।উত্তর: বঙ্গবন্ধু সেতু একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্পদ।৩৫। গাছ আমাদের—দেয়।উত্তর: গাছ আমাদের অক্সিজেন দেয়।৩৬। রান্না শেষে—বন্ধ রাখতে হবে।উত্তর: রান্না শেষে গ্যাসের চুলা বন্ধ রাখতে হবে। ৩৭। — রেলগাড়িতে ভ্রমণ করা উচিত নয়।উত্তর: বিনা টিকেটে রেলগাড়িতে ভ্রমণ করা উচিত নয়।৩৮। অপব্যবহার করলে সম্পদের—হয়।উত্তর: অপব্যবহার করলে সম্পদের ক্ষতি হয়।৩৯। শিশুপার্ক, চিড়িয়াখানা—রাষ্ট্রীয় সম্পদ। উত্তর: শিশুপার্ক, চিড়িয়াখানা বিনোদনমূলক রাষ্ট্রীয় সম্পদ। ৪০। মাছ আমাদের অন্যতম—।উত্তর: মাছ আমাদের অন্যতম প্রধান খাদ্য।অধ্যায়-৩: সামাজিক গুণাবলি ও মূল্যবোধ# সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর:১। বাড়ির সবার সাথে—করব।উত্তর: বাড়ির সবার সাথে সদাচরণ করব।২। বাড়ির কাজে—সাহায্য করব।উত্তর: বাড়ির কাজে বড়দের সাহায্য করব।৩। বাড়িঘর—পরিচ্ছন্ন রাখব।উত্তর: বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখব।৪। গাছপালা, পশুপাখির—নেব।উত্তর: গাছপালা, পশুপাখির যত্ন নেব।৫। বাড়িতে কেউ অসুস্থ হলে—করব।উত্তর: বাড়িতে কেউ অসুস্থ হলে সেবা করব।৬। ছোটদের—করব।উত্তর: ছোটদের স্নেহ করব।৭। সবার সাথে ভালো আচরণ করা হল—।উত্তর: সবার সাথে ভালো আচরণ করা হল সদাচরণ।৮। সময়ের কাজ সময়ে করাকে—বলে।উত্তর: সময়ের কাজ সময়ে করাকে সময়ানুবর্তিতা বলে।৯। মিথ্যাকে—দেব না।উত্তর: মিথ্যাকে প্রশ্রয় দেব না।১০। সদাচরণ, সত্যবাদিতা ও—মানুষের চরিত্রের তিনটি বিশেষ গুণ।উত্তর: সদাচরণ, সত্যবাদিতা ও সময়ানুবর্তিতা মানুষের চরিত্রের তিনটি বিশেষ গুণ।১১। জীবনে প্রতিষ্ঠিত হই—শিক্ষা লাভ করে।উত্তর: জীবনে প্রতিষ্ঠিত হই বিদ্যালয়ে শিক্ষা লাভ করে।১২। আমরা বিদ্যালয়ের নিয়ম—মেনে চলব।উত্তর: আমরা বিদ্যালয়ের নিয়ম কানুন মেনে চলব।১৩। বিদ্যালয়ের প্রত্যেকটি জিনিসের—নেব।উত্তর: বিদ্যালয়ের প্রত্যেকটি জিনিসের যত্ন নেব।১৪। শ্রেণীকক্ষ বা বিদ্যালয়ের দেয়ালে—।উত্তর: শ্রেণীকক্ষ বা বিদ্যালয়ের দেয়ালে লিখব না।১৫। বাগানের—নেব, শিক্ষকদের—করব।উত্তর: বাগানের যত্ন নেব, শিক্ষকদের সম্মান করব।১৬। আমরা সময়মতো ও নিয়মিত বিদ্যালয়ে যাব ও—উপস্থিত থাকব।উত্তর: আমরা সময়মতো ও নিয়মিত বিদ্যালয়ে যাব ও শ্রেণীকক্ষে উপস্থিত থাকব।১৭। প্রতিদিনের পাঠ প্রতিদিন—।উত্তর: প্রতিদিনের পাঠ প্রতিদিন শিখব।১৮। কয়েকটি পরিবার মিলেমিশে—হয়ে বাস করাকেই সমাজ বলে।উত্তর: কয়েকটি পরিবার মিলেমিশে সংঘবদ্ধ হয়ে বাস করাকেই সমাজ বলে।১৯। গরিব দুঃখীদের—করব।উত্তর: গরিব দুঃখীদের সাহায্য করব।২০। আমরা ধার্মিক ব্যক্তিদের—করব।উত্তর: আমরা ধার্মিক ব্যক্তিদের সম্মান করব।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল