২০১২ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক (প্রা.), আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাআমরা তাঁদের ভুলব না প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের ওপর আলোচনায় আজ তোমাদের জন্য রয়েছে ‘আমরা তাঁদের ভুলব না’ প্রবন্ধের প্রশ্নোত্তর।প্রশ্ন: প্রবন্ধটির মূলভাব লেখো।উত্তর: প্রায় নয় মাসের মুক্তিযুদ্ধে এ দেশের অজস্র মানুষ প্রাণ দিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন, কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক, পুলিশ, সেনাবাহিনীর সদস্যসহ নানা পেশার মানুষ। প্রাণ দিয়েছেন সরকারি-বেসরকারি অনেক চাকরিজীবী। ২৫ মার্চ মধ্যরাতে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এ দেশের বৃদ্ধিজীবীদের, নিরীহ মানুষদের। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এ দেশের খ্যাতনামা বরেণ্য ব্যক্তিদের। পাকিস্তানি সেনারা এ দেশের মুক্তিযুদ্ধবিরোধী দোসরদের সহযোগিতায় এই নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে। অনেক মূল্যবান প্রাণের বিনিময়ে, অনেকের ত্যাগের বিনিময়ে আমরা প্রিয় স্বাধীনতা অর্জন করেছি। যাঁদের মহান ত্যাগ ও প্রাণদান আমাদের স্বাধীনতার সঙ্গে মিশে আছে। আমরা কোনো দিন তাঁদের ভুলব না।প্রশ্ন: পরাজয় সুনিশ্চিত জেনে পাকিস্তানি সেনাবাহিনী কী ষড়যন্ত্র করেছিল?উত্তর: আমাদের এই বাংলাদেশ একসময় পাকিস্তানের অংশ ছিল। পাকিস্তানের শাসকেরা এ দেশের মানুষের ওপর নানা রকম অত্যাচার ও শোষণ করত। তাই ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ হয়। পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে দেশের বহু মানুষ শহীদ হয়। কিন্তু রণেভঙ্গ দেয় না। বরং তাদের উল্টো মার দেন বীর মুক্তিযোদ্ধারা। দেখতে দেখতে যুদ্ধের প্রায় নয় মাস কেটে যায়। শেষের দিকে মুক্তিবাহিনীর সঙ্গে যোগ দেয় ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তানি সেনারা বিপাকে পড়ে যায়। হয়ে পড়ে কোণঠাসা। তারা বুঝতে পারে, খুব শিগগির তাদের পরাজয় ঘটবে। পরাজয় সুনিশ্চিত জেনে পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশের অপূরণীয় ক্ষতি করার ষড়যন্ত্র করেছিল।প্রশ্ন: দর্শনের অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব কেমন মানুষ ছিলেন?উত্তর: অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শনের যশস্বী শিক্ষক। তিনি নিরহংকার, সহজ-সরল ও অসাধারণ জ্ঞানের অধিকারী ছিলেন। তাঁর মুখে সব সময় হাসি লেগেই থাকত। সবাই তাঁকে অসম্ভব রকম শ্রদ্ধ করতের। সবার শ্রদ্ধার পাত্র এই জ্ঞানতাপস অধ্যাপক গোবিন্দচন্দ্র দেবও পাকিস্তানি সেনার হাত থেকে রেহাই পাননি। তারা নির্মমভাবে হত্যা করে আত্মভোলা, নিরহংকার অধ্যাপক গোবিন্দচন্দ্র দেবকে।প্রশ্ন: ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটিতে কে সুরারোপ করেছেন?উত্তর: ভাষাশহীদদের স্মরণে রচিত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি এক ঐতিহাসিক ঐতিহ্যে সমৃদ্ধ। আবদুল গাফ্ফার চৌধুরী রচিত এই কালজয়ী গানটিতে সুরারোপ করেছেন প্রখ্যাত সংগীতজ্ঞ ও সুরস্রষ্টা আলতাফ মাহমুদ। পাকিস্তানি সেনাদের নীলনকশার শিকার শহীদ আলতাফ মাহমুদ ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটিতে সুর দিয়ে অমর হয়েছেন।প্রশ্ন: পাকিস্তানি সেনারা কখন কোণঠাসা হয়ে পড়ল?উত্তর: পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে এ দেশের বহু মানুষ শহীদ হয়। কিন্তু রণেভঙ্গ দেয় না। বরং তাদের উল্টো আক্রমণ করেন বীর মুক্তিযোদ্ধারা। দেখতে দেখতে যুদ্ধের প্রায় নয় মাস কেটে যায়। শেষের দিকে মুক্তিবাহিনীর সঙ্গে যোগ দেয় ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তানি সেনারা বিপাকে পড়ে যায়। মুক্তিবাহিনী ও ভারতীয় সেনাবাহিনীর যৌথ আক্রমণে পাকিস্তানি সেনারা কোণঠাসা হয়ে পড়ল। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল