জাতীয়প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) কর্তৃক অনুমোদিত কাঠামো অনুযায়ী নমুনা প্রশ্নপত্র-১
২০১২ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের জন্য
বাংলাসময়-২ ঘণ্টা, পূর্ণমান-১০০[দ্রষ্টব্য: ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক।]১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো: ১×১০ = ১০(ক) ‘চাষী’ কবিতার মূলভাব অনুযায়ী দেশের বড় সাধক—১) চাষীগণ ২) শিক্ষকগণ ৩) শিল্পীগণ ৪) ধার্মিকগণ (খ) ‘দিগন্ত’ শব্দটির অর্থ— ১) দিকের আদি ২) দিকের শেষ ৩) পূর্ব দিক ৪) পশ্চিম দিক (গ) ‘সত্যের চেয়ে উঁচু নাহি কিছু আর’ বাক্যটি দিয়ে কবি বুঝিয়েছেন— ১) আমাদের সত্য কথা বলা উচিত ২) জীবনে সত্যের গুরুত্ব সবচেয়ে বেশি৩) সৎ মানুষ সব সময় সত্য কথা বলেন৪) জীবনে সত্যের প্রয়োজন আছে (ঘ) নিচের কোন বাক্যটিতে ‘মাথা’ শব্দটি মেধা অর্থে ব্যবহূত হয়েছে— ১) শফিক সাহেব এ শহরের মাথা২) মাথা খাও, এ কথা ভুলো না ৩) আদর দিয়ে ছেলেটির মাথা খেয়েছ ৪) মাথা খাটিয়ে কাজটি করতে হবে (ঙ) ‘চার’ সংখ্যাটির ক্রমবাচক বিশেষণ— ১) তৃতীয় ২) চতুর্থ ৩) পঞ্চম ৪) ষষ্ঠ(চ) প্রশ্নবোধক চিহ্নের সঠিক ব্যবহার হয়েছে— ১) অন্যায়ভাবে মানুষ হত্যা কোরো না ? ২) ধর্ম সম্পর্কে হজরত মুহাম্মদ (সা.) কী বলেছেন?৩) শীতের সময় চিড়িয়াখানায় গিয়েছিলাম ? ৪) মামা বললেন, এটা শখের হাঁড়ি ? (ছ) নিচের শব্দগুলো দিয়ে কোন বাক্যটি সঠিকভাবে তৈরি ? ১) মাটির মৃৎশিল্প তৈরি শিল্পকর্মকে আমরা বলি২) আমরা বলি মৃৎশিল্প মাটির তৈরি শিল্পকর্মকে৩) মাটির তৈরি শিল্পকর্মকে মৃৎশিল্প আমরা বলি৪) মাটির তৈরি শিল্পকর্মকে আমরা মৃৎশিল্প বলি(জ) যুক্তবর্ণ-সংবলিত শব্দ— ১) কল্যাণ ২) পরামর্শ ৩) স্বপ্ন ৪) ঝংকার (ঝ) কোন শব্দে দুটি ‘ফলা’ ব্যবহূত হয়েছে ? ১) অসহ্য ২) দ্বিতীয় ৩) প্রত্যহ ৪) স্বীয় (ঞ) রাস্তা পারাপারের সময় এ ধরনের চিহ্ন দেখলে তুমি কী করবে— ১) এর ওপর দিয়ে দৌড় দেব ২) এর ওপর দিয়ে হাঁটব৩) এটি অতিক্রম করব না ৪) এটির পাশে দাঁড়িয়ে থাকব ২। কবিতা ও কবির নাম উল্লেখ করে ‘চাষী’ অথবা ‘কে’? কবিতার প্রথম ৮ লাইন লেখো। ১+১+৮=১০৩। প্রসঙ্গ উল্লেখ করে বুঝিয়ে লেখো (যেকোনো ১টি): ৫(ক) আমার দেশের মাটির ছেলে, নমি বারংবারতোমায় দেখে চূর্ণ হউক সবার অহংকার।(খ) ‘ধানের দেশ, গানের দেশ, এই আমাদের বাংলাদেশ।’ ৪। নিচের যেকোনো ৩টি প্রশ্নের উত্তর লেখো: ৪×৩=১২(ক) ‘নদীর সঙ্গে এ দেশের মানুষের গভীর মিতালি’—এ কথাটির অর্থ কী?(খ) মাটির শিল্প আমাদের ঐতিহ্য ও গৌরবের বিষয় কেন?(গ) আকাশ, বায়ু ও পাহাড় আমাদের কী শিক্ষা দেয়?(ঘ) কবি বদ্ধ ঘরে থাকতে চান না কেন?(ঙ) গন্ডারকে আজব প্রাণী বলা হয়েছে কেন? এটি রেগে গেলে কী করে?৫। নিচের শব্দ দিয়ে বাক্য রচনা কর (যেকোনো ৫টি): ১×৫=৫ উদগ্রীব, সৌজন্য, মেধাবী, দুশমন, গুজরান, বরণ।৬। প্রদত্ত অনুচ্ছেদটিতে বিরাম চিহ্ন বসাও: ৫জলপরি বলল আচ্ছা তোমার কুড়াল আমি এনে দিচ্ছি তুমি কেঁদো না এই বলে তৎক্ষণাৎ নদীতে ডুব দিয়ে একখানা সোনার কুড়াল তুলে এনে জলপরি জিজ্ঞাসা করল এটা কি তোমার৭। প্রদত্ত অনুচ্ছেদ পড়ে ৫টি প্রশ্ন তৈরি করো: ১×৫=৫১৯৪৭ সালের ষোলই ডিসেম্বর ভোলা জেলার দৌলতখান থানার হাজিপুর গ্রামে জন্মগ্রহণ করেন বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল। পাকিস্তানি সেনাবাহিনীতে যখন যোগ দেন, তখন তাঁর বয়স ২০ বছর। ১৯৭১ সালে বিদ্রোহ করে মুক্তিযুদ্ধে যোগ দেন। বীরমুক্তিসেনা হিসেবে যুদ্ধ করে শাহাদাত বরণ করেন। তাঁর দৃঢ়তা ও আত্মদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে ‘বীরশ্রেষ্ঠ’ উপাধিতে ভূষিত করেন। দুরইনের মাটিতে সমাহিত হয়ে আছে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ক্ষতবিক্ষত দেহ।৮। নিচের যুক্তবর্ণ ব্যবহার করে শব্দ গঠন কর (যেকোনো ৫টি): ১×৫=৫ত্ম, জ্ঞ, ক্ষ, স্ত্র, ন্দ, ঞ্চ, দ্ম৯। বিপরীত শব্দ লেখো (যেকোনো ৫টি): ১×৫=৫বিপদ, অস্থির, অকৃতজ্ঞ, প্রশংসা, প্রবীণ, বুদ্ধিমান১০। এক কথায় প্রকাশ করো (যেকোনো ৫টি): ১×৫=৫যে উপকারীর অপকার করে, যে হিংসা করে, কল্পনা করা যায় না এমন, শারীরিক পরিশ্রম করে, রেখা দিয়ে আঁকা ছবি, প্রতিভা আছে এমন।১১। প্রদত্ত বাক্যগুলোর ক্রিয়া পদের চলিত রূপ লেখো (যেকোনো ৫টি):- ১×৫=৫(ক) পাখিদের কলকাকলিতে হূদয় আনন্দে ভরিয়া যায়।(খ) আমি দেশ-দেশান্তরে ঘুরিব।(গ) ঋণ নিলে পরিশোধ করিয়া দিও।(ঘ) যোগাযোগ ছাড়া আমরা চলিতে পারি না।(ঙ) কাঠুরিয়া বনে কাঠ কাটিতে গেল।(চ) তোমরা আবার আসিবে তো?১২। সংক্ষেপে উত্তর লেখো (যেকোনো ৪টি): ২×৪=৮ক) ‘ওয়েব’-এর পুরো নাম কী?খ) তিতুমীরের প্রকৃত নাম কী?গ) প্রকৃত ধার্মিক ব্যক্তির কোন গুণ থাকা উচিত?ঘ) বাদশাহ আলমগীরের পুত্রকে কে পড়াতেন?ঙ) মজলুম শব্দের অর্থ কী?চ) আকাশের চেয়ে উচ্চতা কার বেশি?১৩। ‘পাখি’ অথবা ‘আষাঢ়’ কবিতার মূলভাব নিজের ভাষায় লেখো। ৮১৪। ১৫০ শব্দের মধ্যে নিচের যেকোনো একটি বিষয়ের ওপর রচনা লেখো:- ১২আমাদের দেশ, একজন বীরশ্রেষ্ঠ, টেলিভিশন, একটি ঐতিহাসিক স্থান, বাংলাদেশের মৃৎশিল্প।# আগামীকালছাপা হবে:ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র।