২০১২ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিন্দুধর্ম শিক্ষাসময়-২ ঘণ্টা, পূর্ণমান-১০০(দ্রষ্টব্য: ডান পাশে উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক।)১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো ১×১০=১০ক) সৃষ্টিকর্তাকে আমরা বলি—১) দেবতা ২) দেবী ৩) ঈশ্বর ৪) অবতারখ. কার নাম নিয়ে দিনের কাজ শুরু করতে হয়—১) ঈশ্বরের ২) মাতার ৩) পিতার ৪) প্রিয়জনেরগ. উপাসনা কয় প্রকার?১) দুই ২) চার ৩) ছয় ৪) আটঘ. ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য মানুষ কী করে—১) ঈশ্বর বন্দনা ২) ঈশ্বরে বিশ্বাস ৩) জীবের গুণকীর্তন ৪) ঈশ্বরের সৃষ্টিকে ভালোবাসাঙ. বন্ধুর নিকট রেখে যাওয়া দাঁড়িপাল্লাটি বণিকবন্ধু কখনো ফেরত দিল না। এতে বণিকবন্ধুর চরিত্রে যে দিকটি প্রকাশ পায়—১) স্বেচ্ছাচারিতা ২) হীনম্মন্যতা ৩) মিথ্যাচারিতা ৪) বিশ্বাসঘাতকতাচ. শিষ্টাচার সংশ্লিষ্ট কাজ কোনটি?১) বড়দের মান্য করা২) প্রতিদিন বিদ্যালয়ে যাওয়া৩) প্রতিদিনের পড়া প্রতিদিন শেখা৪) অপরের কাজে সহযোগিতা করাছ. সীমার কোন কাজটি তার নিয়মানুবর্তিতা প্রকাশ করে—১) পরিচ্ছন্ন পোশাক পরিধান করা ২) নির্দিষ্ট সময়ে বিদ্যালয়ে যাওয়া৩) সহপাঠীদের সহযোগিতা করা৪) মন্দিরে গিয়ে উপাসনা করাজ. গৌর ও অসীম ঘনিষ্ঠ বন্ধু। অসীম টাইফয়েড রোগে আক্রান্ত হলো। চিকিৎসা ও সেবার ফলে মৃতপ্রায় অসীম সুস্থ হয়ে উঠল। এ জন্য গৌর সর্বপ্রথম ঈশ্বরের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করল। কোন বিশেষ কারণে মৃতপ্রায় অসীম সুস্থ হয়ে উঠল বলে গৌর মনে করল—১) ঈশ্বরের প্রতি অবিচল বিশ্বাস ও আস্থার জন্য২) বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসার জন্য৩) চিকিৎসা প্রদানের জন্য৪) সেবার জন্যঝ. দীপ্তি অতি দরিদ্র পরিবারের মেয়ে। তার পিতা প্রায়ই তাকে বলতেন, ‘অতি দুঃখ কষ্টেও যেন পড়ালেখা বন্ধ কোরো না।’ দীপ্তির পিতা মারা গেলেন। কিন্তু দীপ্তি এত কষ্টের পরও পড়ালেখা বন্ধ করেনি। এর কারণ কী?১) পিতার কথা রক্ষা করার জন্য২) পড়ালেখা করলে সুখী হওয়া যায় ৩) পড়ালেখা করলে সকলে ভালোবাসে৪) পড়ালেখা করলে জীবনে উন্নতি লাভ করা যায়ঞ. ভালো কাজ করলে পরজনমে উন্নত জীবন হবে। এ বিশ্বাসে তুমি নিচের কোন কাজটি করো—১) নিজেকে ভালোভাবে উপস্থাপন করি২) সদা সত্য কথা বলি ৩) অন্যের উপকার করি৪) অন্যের কাজে সহযোগিতা করি২। উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করো: ২×৫ = ১০ক) যারা বিষ্ণুর উপাসনা করে তাঁদের বলা হয় —।খ) হিন্দুধর্মের প্রধান ধর্মগ্রন্থ —।গ) রাম ব্রহ্মাস্ত্রের আঘাতে — হত্যা করলেন।ঘ) সত্যের চেয়ে — নাই।ঙ) — যার, বল তার।৩। নিচের বাক্যগুলো উত্তরপত্রে লিখে যে বাক্যটি শুদ্ধ তার ডান পাশে ‘শুদ্ধ’ এবং যে বাক্যটি অশুদ্ধ তার ডান পাশে ‘অশুদ্ধ’ লেখো: ২×৫=১০ক) কৃত্তিবাস সংস্কৃত ভাষায় রামায়ণ রচনা করেন।খ) প্রতিজ্ঞা রক্ষা করা একটি মহৎ গুণ।গ) বণিকের ছেলেকে বাজপাখি ছোঁ মেরে নিয়ে গিয়েছিল। ঘ) রাম যখন বনে যান, ভরত তখন অযোধ্যায় ছিলেন।ঙ। নিজ ধর্মে অনুগত থাকা শাস্ত্রের নির্দেশ।৪। বাম পাশের বাক্যাংশের সঙ্গে ডান পাশের বাক্যাংশের মিল করে উত্তরপত্রে লেখো: ২×৫=১০ক) শরৎকালেখ) অশ্বমেধ যজ্ঞ করেছিলেনগ) বনের পথে একা একা যেতে জটিলেরঘ) হিংসা না করাকে বলেঙ) মন্দিরে গেলে মন যুধিষ্ঠির।খুব ভয় করত।অহিংসা।পূত পবিত্র হয়।দুর্গাপূজা হয়।অর্জুন।সরস্বতী পূজা৫। সংক্ষেপে উত্তর লেখো (যেকোনো ৪টি): ৫×৪=২০ক) ভরত মামাবাড়ি থেকে ফিরে এসে কী করলেন?খ) ধর্মব্যাধ কেন মাংস বিক্রি করতেন?গ) ভীষ্ম কী প্রতিজ্ঞা করেছিলেন?ঘ) ঈশ্বর যুগে যুগে পৃথিবীতে আসেন কেন?ঙ) কর্ণের কাছে ব্রাহ্মণবেশী ইন্দ্র কী চেয়েছিলেন?চ) গান্ধারী কে ছিলেন? যুদ্ধে তার শতপুত্র নিহত হয়েছিল কেন? ছ) তোমার পাঠ্য বই থেকে বাংলাদেশের চারটি মন্দিরের নাম লেখো।৬। নিচের যেকোনো ৫টি প্রশ্নের উত্তর লেখো: ৮×৫=৪০ক) উপসনার একটি মন্ত্র সরলার্থসহ লেখো।খ) ‘ঈশ্বর সকল জীবের মধ্যে আছেন’—কথাটি বুঝিয়ে লেখো।গ) দুর্গাপূজা কখন হয়? দেবী দুর্গার বর্ণনা দাও।ঘ) জীর্ণধন বণিকের ছেলেকে লুকিয়ে রেখেছিল কেন? ঙ) প্রহ্লাদ কীভাবে সত্য রক্ষা করেছিলেন?চ) ভীম ও বক রাক্ষসের যুদ্ধের সংক্ষিপ্ত বর্ণনা দাও।ছ) ‘নীতি’ ও ‘নীতিশিক্ষা’ কাকে বলে বুঝিয়ে লেখো।# আগামীকাল ছাপা হবে: খ্রিস্টধর্ম শিক্ষার নমুনা প্রশ্ন