অধ্যায়-৩প্রিয় শিক্ষার্থীরা, ব্যবসায় নীতি ও প্রয়োগ ১ম পত্রের ৩য় অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো। # চীনে কাঁচাচামড়ার চাহিদা বেশি থাকায় x, y ও z এই তিনজন ব্যবসায়ী সমঝোতার মাধ্যমে কাঁচাচামড়া সংগ্রহ করে বিক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। যদি এতে তারা লাভবান হয় তবে ওই ব্যবসা অব্যাহত রাখবে। এর মধ্যে সাত দিন আগে y তার অংশীদারির জন্য বিনিয়োগকৃত মূলধন ৫০০০০ টাকা প্রতিষ্ঠানে রেখেই অবসর গ্রহণ করেছে। কিন্তু y কে অংশীদার ভেবেই s তাদের নিকট ১০ লাখ টাকার চামড়া বাকিতে বিক্রয় করবে বলে জানিয়েছে।প্রশ্ন:ক. অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন কাকে বলে?খ. নাবালক কি অংশীদার হতে পারে? ব্যাখ্যা করো।গ. x, y ও z দের গঠিত প্রতিষ্ঠানটি কোন ধরনের অংশীদারি সংগঠন বর্ণনা করো।ঘ. s এর পাওনা আদায়ে y এর ভূমিকা কী থাকবে? তোমার মতামত দাও।উত্তর: ক. অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন: অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন বলতে সব অংশীদারের মধ্যে অংশীদারি সম্পর্কের অবসানকে বোঝায়।উত্তর: খ. নাবালক অংশীদার হতে পারে না। কারণ, ১৯৩২ সালের অংশীদারি আইনের ১১ ধারা অনুসারে ১৮ বছরের কম বয়স্ক ব্যক্তি অংশীদারি চুক্তি সম্পাদনে অক্ষম। তবে কোনো অংশীদারের মৃত্যুতে অন্য অংশীদারদের সম্মতি থাকলে নাবালককে অংশীদারি অধিকার দেওয়া গেলেও কোনো দায়দায়িত্ব অর্পণ করা যায় না।উত্তর: গ. x, y ও z দের গঠিত প্রতিষ্ঠানটি সাধারণ অংশীদারি ব্যবসায়ের অন্তর্গত ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় সংগঠন।সব অংশীদারের সীমাহীন এবং প্রত্যেকেই ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণের অধিকারী হলে ওই সব অংশীদারি ব্যবসায়কে সাধারণ অংশীদারি ব্যবসায় বলে। এদের মধ্যে অন্যতম ধরন হলো ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়। অনির্দিষ্ট মেয়াদ নির্দিষ্ট উদ্দেশ্য শেষ হওয়ার পরও অংশীদারি সংগঠন চালু থাকার শর্ত থাকলে তাকে ঐচ্ছিক অংশীদারি সংগঠন বলে। অংশীদারি আইন-১৯৩২-এর ১১ ধারায় এ ধরনের সংগঠনের বৈশিষ্ট্য চিহ্নিত করা হয়েছে।উদ্দীপকে প্রদত্ত x, y ও z দের গঠিত প্রতিষ্ঠানটিতে তারা সমঝোতার ভিত্তিতে সিদ্ধান্ত নেয় যে চীনে কাঁচাচামড়া বিক্রয় করে মুনাফা অর্জন করবে। এ জন্য তারা কোন নির্দিষ্ট সময় ব্যবসায়ে বেঁধে দেয়নি। অধিকন্তু তারা প্রথমবার এ কাজে লাভবান হলে ওই ব্যবসায় চালু রাখার সিদ্ধান্ত নেয়।যেহেতু সময় ছিল অনির্দিষ্ট এবং উদ্দেশ্য অর্জনের পরও ওই ব্যবসা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছিল, তাই x, y ও z দের গঠিত প্রতিষ্ঠানটিকে ঐচ্ছিক অংশীদারি সংগঠন বলা যায়।উত্তর: ঘ. s এর পাওনা আদায়ে y এর ভূমিকা যৌথভাবে থাকবে বলেই আমি মনে করি। এর কারণ হলো y প্রতিষ্ঠানটিতে আপাত দৃষ্টিতে অংশীদার।যদি কোনো অংশীদার ব্যবসায় থেকে অবসর গ্রহণের পরও ব্যবসায় থেকে মূলধন উত্তোলন না করে বা তা ঋণ হিসেবে জমা রাখে সে ক্ষেত্রে ওই অংশীদারদের আপাতদৃষ্টিতে অংশীদার বলে। কার্যত তারা ব্যবসায়ের পাওনাদার, অংশীদার নয়। তবে কোনো সক্রিয় অংশীদার গণবিজ্ঞপ্তি না দিয়ে ব্যবসায়ে এভাবে থেকে গেলে ব্যবসায়ের কার্যের জন্য সে তৃতীয় পক্ষের কাছে দায়বদ্ধ হতে পারে।উদ্দীপকে y একজন সক্রিয় অংশীদার, যেকোনো গণবিজ্ঞপ্তি না দিয়েই ব্যবসায় থেকে সম্প্রতি অবসর গ্রহণ করে কিন্তু মূলধন তুলে নেয়নি এ ধরনের অংশীদারদের আপাতদৃষ্টিতে অংশীদার বলা হয়। এরা অংশীদার নয়, বড়জোর এদের পাওনাদার হিসেবে বিবেচনা করা যায়। y কে অংশীদার ভেবে s ওই প্রতিষ্ঠনে বাকিতে ১০ লাখ টাকার চামড়া বিক্রয় করে। এ ক্ষেত্রে s এর পাওনা পরিশোধে ওই অংশীদারি ব্যবসায় সংগঠনটির পাশাপাশি y ও যৌথভাবে দায়ী থাকবে। কারণ আপাত দৃষ্টিতে অংশীদার পাওনা পরিশোধে যৌথভাবে দায়বদ্ধ থাকে।উপরিউক্ত যুক্তি বিশ্লেষণ শেষে নিশ্চিতভাবে বলতে পারি, s এর পাওনা আদায়ে y এর ভূমিকা যৌথভাবে থাকবে বলেই আমি মনে করি।