২০১৩ সালের এইচএসসি পরীক্ষার প্রস্তুতি-৭০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা সিটি কলেজ, ঢাকাঅধ্যায়-৬  প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য ব্যবসায় নীতি ও প্রয়োগ দ্বিতীয় পত্রের (ব্যাংক ও তহবিলের ব্যবহার) ৬ম অধ্যায় থেকে একটি উদ্দীপক ও এর উত্তর নিয়ে আলোচনা করছি।# জনাব মতিন একজন তৈরি পোশাকশিল্প মালিক এবং জনাব কাসেম একজন চিনি আমদানিকারক। তাঁদের দুজনেরই ব্যাংকের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ। জনাব মতিন ব্রিটেনে তৈরি পোশাক রপ্তানি করেন। ফরমাশ গ্রহণের পর তিনি একধরনের পত্রের জন্য অপেক্ষা করেন। পত্রটি পেলেই তিনি পোশাক তৈরি করেন এবং রপ্তানির জন্য উদ্যোগ নেন। কখনো কখনো ওই পত্রটি ব্যাংকে জামানত রেখে ঋণও নেন। অন্যদিকে, জনাব কাসেমকে তার হিসাবের বিপরীতে ব্যাংক ঋণ মঞ্জুর করে। তাঁর আমদানিকৃত চিনি ব্যাংকের গুদামে সংরক্ষিত থাকে। তিনি ঋণের অংশবিশেষ ব্যাংকে জমা দেন ও গুদাম থেকে চিনি নিয়ে বিক্রি করেন। প্রকৃতপক্ষে, কোনো পুঁজি ছাড়াই তিনি ব্যবসা করছেন।ক. চেক কী?খ. ব্যাংক ঋণের জামানত বলতে কী বোঝায়?গ. জনাব মতিন পোশাক তৈরির আগে কোন ধরনের পত্রের জন্য অপেক্ষা করেন, ব্যাখ্যা করো।ঘ. ‘জনাব কাসেম কর্তৃক গৃহীত অগ্রিম তাঁর ব্যবসার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়েছে’, এ বক্তব্যের যথার্থতা বিশ্লেষণ করো।উত্তর: ক. ব্যাংক থেকে অর্থ উত্তোলনের জন্য লিখিত শর্তহীন নির্দেশনামাকেই চেক বলে। ব্যাংক এই চেক বই আকারে ছাপিয়ে তা গ্রাহককে বা আমানতকারীকে প্রদান করে।উত্তর: খ. ব্যাংক ঋণের জামানত হলো ঋণগ্রহীতা কর্তৃক প্রদত্ত এমন কোনো সম্পত্তি, ঋণগ্রহীতা ঋণের অর্থ ফেরত দিতে ব্যর্থ হলে, যা বিক্রি করে ব্যাংক তার প্রদত্ত ঋণের অর্থ ফেরত পেতে পারে।সাধারণত গ্রাহককে ঋণ প্রদানকালে ব্যাংক নিশ্চিত হতে চায় যে ঋণের টাকা সময়মতো সুদাসলে ফেরত পাওয়া যাবে। আর যদি কোনো কারণে যেমন: গ্রাহকের মৃত্যু, দুর্ঘটনা, ক্ষতি, লস ইত্যাদির জন্য ঋণগ্রহীতা ঋণের অর্থ ফেরত দিতে না পারে, তবে এমন কোনো সম্পত্তি গ্রাহকেরা ব্যাংকে রাখবেন, যা বিক্রি বা হস্তান্তর করে ব্যাংক ওই অর্থ আদায় করে নিতে পারবে। এই গ্যারান্টি বা সম্পত্তি প্রদানকেই ব্যাংক ঋণের জামানত বলে।উত্তর: গ. জনাব মতিন পোশাক তৈরির আগে প্রত্যয়নপত্রের জন্য অপেক্ষা করেন।প্রত্যয়নপত্র হলো, ব্যাংক কর্তৃক ইস্যুকৃত গ্রাহকের পক্ষে পণ্য সরবরাহকারীকে অর্থ প্রদানের একটি স্বীকৃতিপত্র। দলিলে উল্লিখিত শর্ত পূরণ হলে ব্যাংক তা পরিশোধের নিশ্চয়তা প্রদান করে। এ পত্র বৈদেশিক বাণিজ্যে বহুল ব্যবহূত ঋণের দলিল।উদ্দীপকে আমরা দেখতে পাই, জানাব মতিন একজন তৈরি পোশাকশিল্প মালিক। এর অর্থ তিনি শিল্পমালিক এবং তিনি তৈরি পোশাক ব্রিটেনে রপ্তানি করেন। ব্রিটেনের আমদানিকারকের ফরমাশ গ্রহণের পর তিনি অপেক্ষা করেন একটি পত্রের জন্য, যা আমদানিকারকের পক্ষ থেকে তাঁর কাছে আসবে। রপ্তানিকারক এ অবস্থায় প্রত্যয়নপত্রের জন্যই অপেক্ষা করেন। আবার উদ্দীপকে আমরা দেখি, এই পত্র পেলেই জনাব মতিন উৎপাদনকাজ শুরু করেন। আমরা জানি, প্রত্যয়নপত্র না পেলে রপ্তানিকারক উৎপাদনকাজ শুরু করেন না। অতঃপর উদ্দীপকে বলা হয়েছে, পত্রটি ব্যাংকে রেখে তিনি ঋণও পান। আমরা জানি, প্রত্যয়নপত্র ব্যাংকে জামানত রেখে রপ্তানিকারক জামানতি ঋণ পান। সুতরাং সব বৈশিষ্ট্য এটাই প্রমাণ করে যে জনাব মতিন প্রত্যয়নপত্রের জন্যই অপেক্ষা করছিলেন।উত্তর: ঘ. জনাব কাসেম যে অগ্রিম গ্রহণ করেছিলেন, তা ব্যাংক অগ্রিমের প্রকারভেদ অনুসারে ‘নগদ ঋণ’ ছিল। এবং প্রকৃতই তাঁর ব্যবসার সঙ্গে মানানসই ছিল।এ ধরনের ঋণের ক্ষেত্রে ব্যাংক তার গ্রাহককে ঋণে সর্বোচ্চ সীমা নির্দিষ্ট করে দেয়, যে সীমা পর্যন্ত গ্রাহক দৃশ্যমান বা অস্থাবর সম্পত্তি বা নিশ্চয়তার বিপক্ষে ঋণ গ্রহণ করতে পারে। সাধারণত চলতি মূলধনজনিত অসুবিধা দূর করার জন্য ব্যাংক তার গ্রাহকদের অস্থাবর সম্পত্তি, বিশেষ করে পণ্য বন্ধক রেখে যে ঋণ মঞ্জুর করে, তাকেই নগদ ঋণ বলে।উদ্দীপকে আমরা দেখতে পাই, জনাব কাসেম তার ব্যাংক হিসাবের বিপরীতে ঋণ পেয়েছেন এবং তাঁর আমদানিকৃত চিনি ব্যাংকের গুদামে রাখা হয়েছে। তিনি ঋণের অংশবিশেষ পরিশোধ করতেন। পাশাপাশি সেখান থেকে চিনি নিয়ে বিক্রি করতেন। আমরা জানি, ব্যাংক অস্থাবর সম্পত্তি জামানত হিসেবে রেখে গ্রাহককে নগদ ঋণ প্রদান করে। এ ঋণের জন্য একটি নগদ ঋণ হিসাব খুলতে হয়, যা উদ্দীপকে জনাব কাসেম সাহবেরও ছিল। এ ক্ষেত্রে গ্রাহক নির্দিষ্ট আবেদন ও জামানতের বিপক্ষে চেক কেটে অগ্রিম অর্থ উত্তোলন করতে পারেন। উদ্দীপকে জনাব কাসেমও ব্যাংক থেকে অগ্রিম নিয়েছিলেন। উপরিউক্ত বৈশিষ্ট্য প্রমাণ করে, জনাব কাসেম ব্যাংক থেকে নগদ ঋণ নিয়েছিলেন।ব্যাংক সাধারণত চলতি মূলধনজনিত সমস্যা দূর করার জন্য ব্যবসায়ীদের এই ঋণ সরবরাহ করে। আমরা দেখতে পাই, জনাব কাসেম ছিলেন একজন আমদানিকারক, যিনি চিনি আমদানি করতেন বিদেশে থেকে। এ ক্ষেত্রে তাঁর চলতি আমানতের দরকার। উপরন্তু, তিনি তাঁর আমদানিকৃত চিনি ব্যাংকে জামানত হিসেবে জমা রেখেছিলেন। আর এ ক্ষেত্রে তা অস্থাবর সম্পত্তি হিসেবেই বিবেচিত হবে। সুতরাং জনাব কাসেম যে ঋণ নিয়েছিলেন, তা নগদ ঋণ তাঁর ব্যবসার ধরন অনুযায়ী নগদ ঋণই সামঞ্জস্যপূর্ণ ছিল। কারণ, যদি তিনি ধার বা জামাতিরিক্ত ঋণ নিতেন, তবে এর জন্য স্থাবর সম্পত্তি বন্ধক দিতে হতো অথবা জামাতিরিক্ত ঋণের ক্ষেত্রে তা তাঁর ব্যবসার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতো না।তাই আমরা বলতে পারি, জনাব কাসেমের গৃহীত ঋণ সত্যিই তাঁর ব্যবসার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল।