প্রভাষক, রূপনগর মডেল কলেজ, ঢাকাবহুনির্বাচনী প্রশ্নোত্তর প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য বাংলা ১ম পত্র থেকে গুরত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। যৌবনের গান৪। কাজী নজরুল ইসলাম ‘যৌবনের গান’ অভিভাষণটি কোথায় দিয়েছিলেন?ক. ঢাকায় খ. কুমিল্লায় গ. ময়মনসিংহে ঘ. সিরাজগঞ্জে৫। কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে বাকশক্তি হারান?ক. ৪৩ বছর খ. ৪৬ বছর গ. ৫৩ বছর ঘ. ৫৬ বছর৬। ‘যৌবনের গান’ প্রবন্ধে প্রাবন্ধিক নিজেকে ধ্যানী হিসেবে চিহ্নিত করেছেন কেন?ক. ধ্যান করতে পছন্দ করতেন বলে খ. কর্মক্ষম ছিলেন না বলে গ. তরুণেরা ধ্যান করত না বলে ঘ. পথপ্রদর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন বলে৭। কাজী নজরুল ইসলাম যৌবনের গান গাইতে পছন্দ করতেন কেন?ক. যুবকদের পছন্দ করতেন বলে খ. যৌবন জীবনের শ্রেষ্ঠ সম্পদ বলে গ. যৌবনের পূজারি বলে ঘ. নিজে যুবক বলে৮। ‘যৌবনের গান’ প্রবন্ধে যৌবনের মাতৃরূপ হিসেবে চিহ্নিত করা হয়েছে কোনটি?ক. কর্মোদ্দীপনাকে খ. নতুন সৃষ্টিকে গ. অফুরন্ত প্রাণশক্তিকে ঘ. সেবাপরায়ণ দিককে।৯। কাজী নজরুল ইসলামের মতে, তরুণদের দেশ নাই, জাতি নাই, ধর্ম নাই কেন?ক. তারা ভবঘুরে বলেখ. সবাই এক দেশের বলেগ. তারা ধর্ম-কর্ম করে না বলেঘ. তারা সংকীর্ণ গণ্ডির ঊর্ধ্বে বলে১০। ‘চঞ্চু’ শব্দের অর্থ কী?ক. ঠোঁট খ. চোখ গ. নাক ঘ. কান১১। ‘তিমির-কুন্তলা’ শব্দের অর্থ কী?ক. অন্ধকার যার চুল খ. আলো গ. কুন্তলা ঘ. তিমির১২। ‘যৌবনের সীমা পরিক্রমণ আজও আমার শেষ হয় নাই’—যৌবনের গান প্রবন্ধে এ মন্তব্য কার?ক. তরুণের খ. লেখকের গ. অভিযাত্রিকের ঘ. সেবকের১৩। কবি কাজী নজরুল ইসলামের দেখা আরবের বেদুইনদের তারুণ্যে কোন বৈশিষ্ট্য বিদ্যমান?ক. সাহসী ও ক্ষিপ্রগতিময় খ. দুর্বার ও আক্রমণাত্মক গ. ভীরু ও রক্ষণাত্মক ঘ. দুঃসাহসী ও মৃত্যুভয়হীন১৪। ‘তাহাদিগকে সকল দেশের সকল ধর্মের সকল লোক সমান শ্রদ্ধা করে’—যৌবনের গান প্রবন্ধে এ শ্রদ্ধার কারণ—ক. তারুণ্যদীপ্ততা খ. বিপ্লবী মানসিকতা গ. মৃত্যুঞ্জয়তা ঘ. কীর্তি১৫। কালাপাহাড় ছিলেন একজন—ক. মুসলিম যোদ্ধা খ. খেলোয়াড় গ. সাহিত্যিক ঘ. কবি১৬। নিচের কোনটি যৌবনের মাতৃরূপ?ক. তথ্যপ্রযুক্তিতে দেশকে এগিয়ে নেওয়া খ. দেশের জন্য পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা গ. সিডরকবলিত এলাকায় মানুষের বাড়ি-ঘর নির্মাণ করা ঘ. দাবি আদায়ের জন্য আন্দোলন করা১৭। ‘আমি কবি বনের পাখির মতো স্বভাব আমার গান করার’—উক্তিটিতে লেখক বুঝিয়েছেন—ক. যৌবনের উচ্ছলতা খ. মানব কল্যাণে ব্রতী হওয়া গ. তারুণ্যের প্রতি অকুণ্ঠ পক্ষপাত ঘ. গানের পাখির সঙ্গে কবিতার তুলনা১৮। মুসোলিনি কোন দেশের একনায়ক ছিলেন?ক. ইতালি খ. রাশিয়া গ. জার্মানি ঘ. তুরস্ক১৯। ‘এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে’—এখানে তারুণ্যের কোন দিকটি ফুটে উঠেছে?ক. হতাশা খ. অস্থিরতা গ. সংবেদনা ঘ. সংকট২০। যৌবনের গান প্রবন্ধে ‘যৌবনের মাতৃরূপ’ বলতে মায়ের কোন বৈশিষ্ট্যটি তুলে ধরা হয়েছে?ক. স্নেহ খ. ভালোবাসা গ. প্রশ্রয় ঘ. সেবা২১। ‘দুঃখের তিমির-কুন্তলা নিশীথিনীর সেই তো লীলাভূমি’—এখানে ‘লীলাভূমি’ বলতে বোঝানো হয়েছে—i. চারণভূমি ii. ক্রীড়াক্ষেত্র iii. বিচরণক্ষেত্রনিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. ii গ. ii ও iii ঘ. iii২২। ‘শব বহন করিয়া যখন সে যায় শ্মশান ঘাটে, গোরস্থানে’—এর মাধ্যমে প্রমাণ পায় যৌবনের—i. মাতৃরূপ ii. সার্বজনীনতা iii. মানবতানিচের কোনটি সঠিক?ক. i খ. iii গ. ii ও iii ঘ. i ও iii# উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।পূর্বকালে ইউরোপে আইন দ্বারা কুষ্ঠরোগীদের নির্বাসন দেওয়া হতো। মানবপ্রেমিক দানিয়েল যৌবনের ভোগ-লালসা ত্যাগ করে মালাকো দ্বীপে কুষ্ঠরোগীদের সেবায় ব্রতী হলেন। ঈশ্বরকে বললেন, ‘প্রভু! আজ আমার প্রেম সকল পূর্ণতায় সফল ও সার্থক হলো।’২৩। উদ্দীপকে যৌবনের কোন বৈশিষ্ট্যের সর্বাধিক প্রতিফলন ঘটেছে?ক. উদ্যম খ. ঔদার্য গ. মাতৃরূপ ঘ. সাধনা২৪। নিচের কোন বাক্যে উদ্দীপকের বৈশিষ্ট্যের পরিচয় পাওয়া যায়?ক. ইহারা থাকে শক্তির পেছনে খ. রং ছড়াইতে ছড়াইতে তাহাদের অস্ত গ. যখন দুর্বলের পাশে বল হইয়া দাঁড়ায় ঘ. তাহার হাসিতে গান, তাহার কান্নায় গান।বাংলা: সঠিক উত্তরযৌবনের গান: ৪. ঘ ৫. ক ৬. ঘ ৭. ঘ ৮. ঘ ৯. ঘ ১০. ক ১১. ক ১২. খ ১৩. ক ১৪. ক ১৫. ক ১৬. গ ১৭. খ ১৮. ক ১৯. খ ২০. ঘ ২১. গ ২২. ঘ ২৩. গ ২৪. গ।