২০১৩ সালের এইচএসসি পরীক্ষার প্রস্তুতি-৮৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১২প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য ব্যবসায় নীতি ও প্রয়োগ ২য় পত্র থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।# BD ফ্যাশনস লি.-এ প্রায় ১০ হাজার শ্রমিক RMG পণ্য তৈরিতে নিয়োজিত। এই গার্মেন্টসের নিজস্ব ফ্যাক্টরি বিল্ডিংও আছে। গ্যাস, বয়লার, বিদ্যুৎ প্রভৃতির উপস্থিতির জন্য এসব শ্রমিকের জীবনও ঝুঁকিপূর্ণ এবং কারখানা বিল্ডিংও নিরাপদ নয়। BD ফ্যাশনস লিমিটেডের মালিক শ্রমিকদের আর্থিক সহায়তাদানের জন্য বিমাকারীর সঙ্গে চুক্তিবদ্ধ হন। অনুরূপভাবে তিনি ফ্যাক্টরি বিল্ডিংয়ের অগ্নিজনিত ঝুঁকি হ্রাসের জন্য প্রগতি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের কাছে বিমা চুক্তি করেন। প্রগতি ইন্স্যুরেন্স লি. পরবর্তী সময়ে ৫০ লাখ টাকার আরেকটি চুক্তি সিটি জেনারেল ইস্যুরেন্সের কাছে একই বিষয়বস্তুর জন্য করে।প্রশ্ন: ক. শস্য বিমা কী?প্রশ্ন: খ. ডাক জীবন বিমা বলতে কী বোঝায়?প্রশ্ন: গ. BD ফ্যাশনস লি. শ্রমিকদের জন্য কোন ধরনের বিমা করেছে বর্ণনা করো।প্রশ্ন: ঘ. প্রগতি জেনারেল ইন্স্যুরেন্স লি. সিটি জেনারেল ইন্স্যুরেন্সের মাধ্যমে নিজের দায় কমানোর সম্ভাব্যতা মূল্যায়ন করো।উত্তর: ক. শস্য বিমা: প্রাকৃতিক ও অপ্রাকৃতিক ঝুঁকি থেকে সৃষ্ট কৃষিজ পণ্য বা শস্যের ক্ষতির ক্ষতিপূরণের জন্য কৃষক বিমাকারীর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে যে বিমা করে, তাকে শস্য বিমা বলে।উত্তর: খ. ডাক জীবন বিমা: অতি অল্প পরিমাণ প্রিমিয়ামের বিনিময়ে ডাক বিভাগ কর্তৃক যে বিমাপত্র বিমাগ্রহীতাকে ইস্যু করে, তাকে ডাক জীবন বিমা বলা হয়। এটি সরকারের একটি কল্যাণকর অর্থনৈতিক প্রকল্প, যা জনপ্রিয় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সহায়ক।উত্তর: গ. BD ফ্যাশনস লি. শ্রমিকদের জন্য শ্রমিক ক্ষতিপূরণ বিমা করেছে।শ্রমিক-কর্মীদের দুর্ঘটনা থেকে রক্ষা এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হলে তাঁদের আর্থিক সহায়তাদানের জন্য মালিকপক্ষ কর্তৃক যে বিমাপত্র গ্রহণ করা হয়, তাকে শ্রমিক ক্ষতিপূরণ বিমা বলা হয়।BD ফ্যাশনস লি. ১০ হাজার শ্রমিক নিয়ে তাদের ফ্যাক্টরি পরিচালনা করে। এতে অগ্নিজনিত ঝুঁকির মাত্রাও বেশি। তাই শ্রমিকেরাও ঝুঁকির সম্মুখীন। তাঁদের নিরাপত্তার জন্য বিমা ব্যবসায়ে বিভিন্ন চুক্তির মধ্যে আর্থিক সহায়তা দেওয়া হয়, এমন বিমা চুক্তি হলো শ্রমিক ক্ষতিপূরণ বিমা। উদ্দীপকে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় বিমা চুক্তি করার কথা বলা হয়েছে।উত্তর: ঘ. প্রগতি জেনারেল ইন্স্যুরেন্স লি. সিটি জেনারেল ইন্স্যুরেন্সের কাছে পুনরায় বিমা করে নিজের দায় কমাতে পারে। সুতরাং এ ধরনের পদক্ষেপ বিমার জগতে সম্ভব।বিমাকারী বিমাকৃত কোনো বিষয়বস্তুর আংশিক ঝুঁকি অন্য কোনো বিমা কোম্পানির কাছে চুক্তিবদ্ধ হয়ে হস্তান্তর করলে তাকে পুনর্বিমা বলে। বিমাভুক্ত বিষয়ের ঝুঁকি অধিক হলে অনেক সময় প্রথম বিমাকারী অন্য আর একটি বিমা প্রতিষ্ঠানের সঙ্গে ওই বিষয়বস্তুর ঝুঁকি হ্রাসের জন্য আনুষ্ঠানিকভাবে বিমাপত্র গ্রহণ করে নিজে বিমাগ্রহীতা হন, এর মূল উদ্দেশ্য হলো বিমাকৃত বিষয়বস্তুর একক ঝুঁকিহ্রাস বা বণ্টন করা।উদ্দীপকে BD ফ্যাশনস লি. ফ্যাক্টরি বিল্ডিংয়ের অগ্নিজনিত নিরাপত্তার জন্য অগ্নিবিমা করেছে। অগ্নিবিমা পুনর্বিমাযোগ্য। BD ফ্যাশনস প্রথমে প্রগতি জেনারেল ইন্স্যুরেন্সের সঙ্গে এক কোটি টাকার বিমা চুক্তি করে, যা বিমাকারীর জন্য একক ঝুঁকিবহুল। তাই ওই কোম্পানি দ্বিতীয় বিমাকারী সিটি জেনারেল ইন্স্যুরেন্সের কাছে বিমা করে। এতে দুর্ঘটনার পর প্রগতি BD ফ্যাশনসকে পুরো অর্থ ক্ষতিপূরণ হিসেবে প্রদান করার পর ৫০ লাখ টাকা সিটি জেনারেলের কাছ থেকে আদায় করে নিজের দায় অর্ধেক (৫০%) করতে পারবে। বিমার জগতে এটি পুনর্বিমা নামেই পরিচিত। সুতরাং প্রগতি জেনারেল ইন্স্যুরেন্স লি. পুনর্বিমা করে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের মাধ্যমে নিজের দায় কমানো পুরোপুরি সম্ভব।