২০১৩ সালের এইচএসসি পরীক্ষার প্রস্তুতি-৮৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৩প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য ব্যবসায় নীতি ও প্রয়োগ ১ম পত্র থেকে গুরত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।১. বাংলাদেশে অংশীদারি ব্যবসা কত সালের আইন দ্বারা গঠিত ও পরিচালিত হয়?ক. ১৯১৩ খ. ১৯৩২ গ. ১৯৩৮ ঘ. ১৯৬৯২. অংশীদারি ব্যবসার সদস্য সংখ্যা কতজন?ক. ২ থেকে ১০ খ. ২ থেকে ২০গ. ২ থেকে ৫০ ঘ. ৭ থেকে ৫০৩. ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ কতজন অংশীদার থাকতে পারে?ক. ১০ খ. ২০ গ. ৩০ ঘ. ৪০# উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।জনতা ট্রেডার্সের অংশীদারেরা আজমলকে তাঁদের ব্যবসার অংশীদার বলে পরিচয় দেন। আজমল এটা জেনেও কোনো আপত্তি করেন না।৪. উদ্দীপকে আজমল কোন ধরনের অংশীদার?ক. নামমাত্র খ. প্রতিবন্ধ গ. আচরণে অনুমিত ঘ. আপাতদৃষ্টিতে৫. উদ্দীপকে আজমলকে অংশীদার হিসেবে পরিচয় দেওয়ার কারণ—i. ব্যবসায়িক সুবিধার্থে নামের সুনাম ব্যবহারের জন্যii. তৃতীয় পক্ষের কাছে দায়বদ্ধ করানোর জন্যiii. অসৎ কোনো উদ্দেশ্য হাসিলের জন্যনিচের কোনটি সঠিক?ক. i খ. ii গ. i ও ii ঘ. i, i ও iii৬. ‘চুক্তি’ কোন ব্যবসার মূল ভিত্তি?ক. একমালিকানা ব্যবসা খ. অংশীদারি ব্যবসাগ. যৌথমূলধনী ব্যবসা ঘ. সমবায় সমিতি৭. কোনটি অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্য নয়?ক. মুনাফা বণ্টন খ. অসীম দায়গ. নিবন্ধনে ঐচ্ছিকতা ঘ. পৃথক সত্তা৮. কোন ব্যবসার নিবন্ধন বাধ্যতামূলক?ক. একমালিকানা খ. অংশীদারি গ. কোম্পানি ঘ. সমবায় সমিতি৯. কোন ধরনের অংশীদার প্রকৃতপক্ষে অংশীদারি কারবারের অংশীদার নয়?ক. আপাতদৃষ্টিতে অংশীদার খ. কর্মী অংশীদারগ. প্রতিবন্ধ অংশীদার ঘ. ঘুমন্ত অংশীদার১০. অংশীদারী কারবারে নামমাত্র অংশীদার গ্রহণের কারণ কী? ক. মূলধন বৃদ্ধির জন্যখ. ৩য় পক্ষের সঙ্গে সম্পর্ক রক্ষার্থেগ. সুনাম ব্যবহারের জন্যঘ. দক্ষতা ও অভিজ্ঞতার জন্য১১. অংশীদার না হয়েও অংশীদারের মতো আচরণ করলে ওই ব্যক্তির জন্য কোনটি প্রযোজ্য হবে?ক. মুনাফার অংশ পাবে খ. ব্যবসা পরিচালনায় অংশ নিতে পারবেগ. তৃতীয় পক্ষের কাছে দায়বদ্ধ হবে ঘ. কোনো দায় জন্ম নেবে না১২. চুক্তিতে উল্লেখ না থাকলে মুনাফা কীভাবে বণ্টিত হবে?ক. মূলধন অনুপাতে খ. সমান হারেগ. বয়স অনুযায়ী ঘ. আলোচনা সাপেক্ষে।ব্যবসায় নীতি ও প্রয়োগ: সঠিক উত্তরঅধ্যায়-৩: ১. খ ২. খ ৩. ক ৪. খ ৫. ক ৬. খ ৭. ঘ ৮. খ ৯. গ ১০. গ ১১. গ ১২. খ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল