বহুনির্বাচনী প্রশ্নোত্তর (পদ্য)প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য বাংলা ১ম পত্রের কবিতা অংশ থেকে ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করা হলো।সোনার তরী৫. ‘সোনার তরী’ কবিতায় জলকে বাঁকা হিসেবে অভিহিত করার কারণ কী?ক. প্রতিকূল পরিস্থিতি বোঝানো খ. স্রোতের বক্রতা বোঝানো গ. নদীর পরিস্থিতি বোঝানো ঘ. জল বাঁকাভাবে চলা বোঝানো৬. ‘কূলে একা বসে আছি নাহি ভরসা’—এখানে ‘একা’ শব্দটি কবির কোন মনোভাবকে ব্যক্ত করে?ক. মৃত্যুভয় খ. নিঃসঙ্গতা গ. অতৃপ্তি ঘ. অভিমান৭. ‘বরশা’ শব্দের সঠিক অর্থ কোনটি?ক. বর্ষাকাল খ. ঋতুবিশেষ গ. অস্ত্রবিশেষ ঘ. নির্ভরশীলতা৮. ‘শূন্য নদীর তীরে রহিনু পড়ি’—কথাটি দিয়ে কী বোঝানো হয়েছে?ক. মৃত্যুর অনিবার্যতা খ. কালের প্রবহমানতা গ. কৃষকের অসহায়তা ঘ. অপ্রাপ্তির বেদনা৯. ‘সোনার তরী’ কবিতায় কৃষকের মন আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে—ক. মাঝি ফসল গ্রহণ করে বলে খ. নৌকার মাঝিকে দেখার ফলে গ. মাঝির প্রস্থানের কারণে ঘ. ধানের ভালো ফলনের জন্য১০. ‘এখন আমারে লহো করুণা করে’—এ উক্তির মধ্য দিয়ে মানবচরিত্রের কোন দিকটি ফুটিয়ে তোলা হয়েছে?ক. বিনয় খ. বিপদে ধৈর্য হারিয়ে ফেলা গ. বেঁচে থাকার প্রবল ইচ্ছা ঘ. মানুষের প্রতি করুণা১১. ‘গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে’— রবীন্দ্রনাথ এখানে ‘কে’ দিয়ে নির্দেশ করেন—ক. মাঝিকে খ. স্রোতকে গ. কৃষককে ঘ. মহাকালের প্রতীককে১২. ‘সোনার তরী’ কবিতায় ‘ক্ষুরধারা’ শব্দটি দিয়ে কী বোঝানো হয়েছে?ক. কর্মমুখর জীবনের তীব্র গতিকে খ. মানুষের জীবনের অক্লান্ত পরিশ্রমকে গ. জীবকুলের তীব্র জীবনী শক্তিকে ঘ. সোনার তরীর তীব্র গতিকে১৩. ‘এখন আমারে লহো করুণা করে’—কাকে উদ্দেশ্য করে এ কথা বলা হয়েছে?ক. কৃষককে খ. কবিকে গ. মাঝিকে ঘ. তরীকে১৪. ‘এখন আমারে লহো করুণা করে’—এ পঙিক্তর দার্শনিকভাব নিচের কোনটি?ক. মানুষের অমরত্ব লাভের বাসনা খ. কৃষকের নৌকায় ওঠার আকুতি গ. কবির পরপারে যাওয়ার আকাঙ্ক্ষা ঘ. ব্যক্তি স্রষ্টার অসহায়তা১৫. ‘চারি দিকে বাঁকা জল করিছে খেলা।’—এখানে ‘বাঁকা জল’ কিসের প্রতীক?ক. স্রোতপূর্ণ জল খ. ঘূর্ণমান জল গ. কালস্রোত ঘ. আঁকাবাঁকা স্রোত১৬. ‘রাশি রাশি’ শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত হয়েছে? ক. সন্ধিযোগে খ. সমাসযোগে গ. প্রত্যয়যোগে ঘ. দ্বিরুক্ত শব্দযোগে# নিচের অনুচ্ছেদটি পড়ে ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।ব্যক্তি মুসা ইব্রাহিমকে নয় বরং এ পৃথিবী স্বীকৃতি দেবে তাঁর এভারেস্ট জয়ের সাফল্যকে।১৭. উদ্দীপকের জীবনদর্শন ‘সোনার তরী’ কবিতায় নিচের যে অংশে প্রতিফলিত হয়েছে তা কী?i. সৃষ্টিকর্ম ও অমরত্ব ii. অমরত্ব ও একাকিত্ব iii. কর্মফল ও মৃত্যুনিচের কোনটি সঠিকক. i খ. ii গ. i ও iii ঘ. ii ও iii.বাংলা ১ম পত্র: সঠিক উত্তরসোনার তরী: ৫. ক ৬. খ ৭. গ ৮. ক ৯. খ ১০. গ ১১. ঘ ১২. ক ১৩. গ ১৪. গ ১৫. গ ১৬. ঘ ১৭. ক।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল