জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন অংশ-৬প্রিয় শিক্ষার্থী, সাধারণ বিজ্ঞান বিষয়ের জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।অধ্যায়-১০জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: গাছের ডগা শুকিয়ে যায় কোন মৌলটির কারণে?উত্তর: গাছের ডগা শুকিয়ে যায় ক্যালসিয়ামের কারণে।প্রশ্ন: উদ্ভিদ কোন মৌলটি সরাসরি বায়ু থেকে গ্রহণ করে? উত্তর: উদ্ভিদ অক্সিজেন সরাসরি বায়ু থেকে গ্রহণ করে।প্রশ্ন: প্রস্বেদন কী?উত্তর: স্থলজ উদ্ভিদের মাটির ওপরের অংশগুলো থেকে শারীরবৃত্তীয় প্রয়োজনে জীবিত কোষের নিয়ন্ত্রণে দেহের বিভিন্ন ছিদ্রপথে বাষ্পাকারে অপ্রয়োজনীয় পানি নিষ্কাশন প্রক্রিয়াকে প্রস্বেদন বলে।প্রশ্ন: ত্বকীয় প্রস্বেদন কাকে বলে?উত্তর: পাতার ঊর্ধ্ব বহিঃত্বকের ওপরে বিদ্যমান কিউটিকলের মাধ্যমে জলীয়বাষ্প নিষ্কাশিত হওয়াকে ত্বকীয় বা কিউটিকুলার প্রস্বেদন বলে।প্রশ্ন: রস আরোহণ কাকে বলে?উত্তর: মূল থেকে ওপরের দিকে কাণ্ড, পাতা ও অন্যান্য অংশে পানির আরোহণ প্রক্রিয়াকে বলা হয় রস আরোহণ।প্রশ্ন: সালোকসংশ্লেষণ কাকে বলে?উত্তর: যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদ ক্লোরোফিলের সাহায্যে আলোকশক্তি ব্যবহার সালোকসংশ্লেষণ বলে।