২০১৩ সালের ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার সিলেবাস
সহকারী অধ্যাপক, ইংরেজি (বিসিএস শিক্ষা)প্রিয় ক্যাডেট কলেজে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা রইল। তোমরা ইতিমধ্যে জেনেছ যে আগামী ১১ জানুয়ারি ২০১৩ সকাল নয়টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মোট দুই ঘণ্টা ৩০ মিনিট লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পূর্ণমান-২০০। ইংরেজি-৮০; গণিত-৬০; বাংলা-৪০; সাধারণ জ্ঞান-২০। বেশির ভাগ প্রশ্নই সংক্ষিপ্ত, কুইজ, অবজেকটিভ ও শূন্যস্থান পূরণ-জাতীয় হবে। বাংলায় অনুচ্ছেদ, রচনা বা ভাবসম্প্রসারণ, ইংরেজি paragraph, story writing form given outlines এবং comprehension রচনামূলক হবে। ২০০ নম্বরের মধ্যে ৮০ নম্বর বা ৪০% রচনামূলক প্রশ্ন থাকবে। ক্যাডেট কলেজ কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রকাশিত নিচের বিষয়ভিত্তিক সিলেবাসটি দেওয়া হলো।ইংরেজি: English For Today (For class-six)Grammar : 1. sentence 2. parts of speech 3. Gender 4. Number 5. case 6. Tenses 7. verbals (infinitive, participle, Gerund) 8. Auxiliaries & Modals 9. Transformation of sentences 10. Correct form of Verbs 11. Synonyms/Antonyms 12. Question Tag 13. Phrases & Idioms, 14. Re-arrange the jumbled words to make sentences. 15. WH Question. 16. Spelling. 17. Translation. 18. Paragraph. 19. Story writing from given outlines. 20 Comprehension.গণিত: ষষ্ঠ শ্রেণীর গণিত বই থেকে ১। সংখ্যা পাতন ও বিভাজ্যতা। ২। ভগ্নাংশ (সাধারণ ও দশমিক), সরলীকরণ। ৩। গড়। ৪। ঐকিক নিয়ম ও শতকরা হিসাব। ৫। প্রতীক, সংখ্যা গুণিতক, সূচক, চিহ্নযুক্ত সংখ্যা। ৬। বীজগণিতীয় রাশিমালার যোগ ও বিয়োগ। ৭। সরল সমীকরণ ও প্রয়োগ। ৮। জ্যামিতির প্রাথমিক ধারণা। ৯। রেখা ও কোণ: সমপাদ্য। ১০। রেখা ও কোণ: উপপাদ্য। ১১। সমান্তরাল রেখা: উপপাদ্য। ১২। ত্রিভূজ। বাংলা: গদ্য ও পদ্য: জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রকাশিত ষষ্ঠ শ্রেণীর পাঠ্য পুস্তক চারুপাঠের সর্বশেষ সংস্করণের সব গদ্য ও পদ্য। ব্যাকরণ: ১। সাধু ও চলিত ভাষা। ২। ব্যাকরণের সংজ্ঞা ও প্রয়োজনীয়তা। ৩। ধ্বনি ও বর্ণ, ণ-ত্ব ও ষ-ত্ব বিধান, সন্ধি। ৪। শব্দ ও পদ পরিচয়: শব্দ, পদ, পদের শ্রেণীবিভাগ, পদ পরিবর্তনের নিয়মাবলি, প্রতিশব্দ, বিপরীত শব্দ, সমুচ্চারিত শব্দ, বিশিষ্টার্থে ব্যবহূত শব্দ, দ্বিরুক্ত শব্দ ও সংখ্যাবাচক শব্দ। ৫। লিঙ্গ। ৬। বচন। ৭। উপসর্গ ৮। ক্রিয়ার কাল: শ্রেণী বিভাগ ও প্রয়োগ। ৯। কারক। ১০। বাগধারা। ১১। এক কথায় প্রকাশ। ১২। ভাব-সম্প্রসারণ। ১৩। অনুচ্ছেদ লিখন। সাধারণ জ্ঞান: ১। বাংলাদেশ। ২। শিল্প-সাহিত্য, বিজ্ঞান ও প্রযুক্তি, ইতিহাস, ভূগোল (জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রকাশিত ষষ্ঠ শ্রেণীর সামাজিক বিজ্ঞান ও সাধারণ বিজ্ঞান, গ্রন্থদ্বয় প্রাধান্য পাবে), ৩। ক্রীড়া। ৪। চলতি ঘটনা। ৫। বুদ্ধিমত্তা (IQ)ইংরেজি মাধ্যমে পরীক্ষার্থীদের বাংলা ও ইংরেজি বিষয়ের জন্য ওপরে দেওয়া সিলেবাস অনুসরণ করতে হবে। গণিত ও সাধারণ জ্ঞানের ইংরেজি মাধ্যমের সিলেবাস নিম্নরূপ:Mathematics : From the Book of Class Six 1. Writing Numbers and divisibility. 2. Fraction (Simple and Decimal), Simplification. 3. Average. 4. Unitary Method, Percentage. 5. Symbol, Number Multiple, Exponent, Number with Signs. 6. Addition and Subtraction of Algebraic Expression. 7. Linear Equation and its Application. 8. Preliminary Concepts of Geometry. 9. Line and Angle: Problem 10. Line and angle: Theorem 11. Parallel Lines: Theorem. 12 Triangle .General Knowledge: i) Bangladesh Affairs, ii) International Affairs iii) Current Affairs, iv) Sports, v) Intelligent Quotient (IQ) vi) Bangladesh and Global Studies (for class vi) vii) General Science (for class vi)প্রিয় শিক্ষার্থী, সাধারণ জ্ঞানের বিশাল সিলেবাস নিয়ে বেশি সময় না দিয়ে ইংরেজি, গণিত ও বাংলায় সময় বেশি দিতে হবে। তবে সব বিষয়ে পৃথক পৃথকভাবে পাস করতে হবে সেজন্য কোনো বিষয়কে অবহেলাও করা যাবে না। সূত্র: www.cadetcollege.army.mil.bd